Image

মোহামেডানের নতুন কোচ আর্জেন্টিনায় জন্ম নেওয়া স্প্যানিশ ভারেলা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
মোহামেডানের নতুন কোচ আর্জেন্টিনায় জন্ম নেওয়া স্প্যানিশ ভারেলা

মোহামেডানের নতুন কোচ আর্জেন্টিনায় জন্ম নেওয়া স্প্যানিশ ভারেলা

মোহামেডানের নতুন কোচ আর্জেন্টিনায় জন্ম নেওয়া স্প্যানিশ ভারেলা

২০২৬-২৭ মৌসুমকে সামনে রেখে নতুন প্রধান কোচ নিয়োগ দিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ভারতীয় ফুটবলে কোচিংয়ের অভিজ্ঞতা থাকা আর্জেন্টিনায় জন্ম নেওয়া স্প্যানিশ কোচ ফার্নান্দো সান্তিয়াগো ভারেলার হাতে তুলে দেওয়া হয়েছে সাদা-কালোদের দায়িত্ব।

আজ ক্লাবের বোর্ডরুমে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে ভারেলাকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন মোহামেডানের পরিচালক ও ডাইরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন ফুটবল দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু ও ক্লাবের অন্যান্য কর্মকর্তারা।

৫৩ বছর বয়সী ভারেলার রয়েছে উয়েফা প্রো লাইসেন্স। ভারতীয় ফুটবলে কোচিং ক্যারিয়ারে বেশ কিছু সাফল্যও পেয়েছেন তিনি। ২০১৮ সালে গোকুলাম কেরালার দায়িত্ব নিয়ে ক্লাবটিকে কেরালা প্রিমিয়ার লিগের শিরোপা এনে দেন। পরের বছর তাঁর অধীনেই ডুরান্ড কাপ জেতে গোকুলাম।

এরপর চার্চিল ব্রাদার্সের দায়িত্ব নেন ভারেলা। ২০২০-২১ মৌসুমে তাঁর কোচিংয়ে আই-লিগে রানার্সআপ হয় দলটি। সেই মৌসুমে ১৫ ম্যাচে চার্চিল ব্রাদার্স জয় পায় ৮টি, ড্র করে ৫টি এবং হারে ২ ম্যাচে।

ভারেলার কোচিংয়ে এফসি বেঙ্গালুরু ইউনাইটেডও সাফল্য পেয়েছে। ১৯ ম্যাচে দলটি ১২টি জয়, ৩টি ড্র ও ৪টি হার নিয়ে তাঁর অধীনে খেলেছে। ২০২৩ সালে বেঙ্গালুরু ইউনাইটেডকে স্ট্যাফোর্ড চ্যালেঞ্জ কাপের শিরোপাও এনে দেন তিনি।

সর্বশেষ ভারতের এসসি দি গোয়ার দায়িত্বে ছিলেন ভারেলা। এবার ভারতীয় ফুটবলের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডানকে এগিয়ে নেওয়ার চ্যালেঞ্জ তাঁর সামনে।

নতুন মৌসুমের আগে দলকেও বেশ শক্তিশালী করেছে মোহামেডান। বসুন্ধরা কিংস থেকে ৯ জন ফুটবলারকে দলে ভিড়িয়েছে তারা। গত মৌসুমের শেষ দিকে মোহামেডানকে লিগ শিরোপা এনে দেওয়া কোচ আলফাজ আহমেদের সঙ্গে সম্পর্ক শেষ হওয়ার পর তাঁর জায়গায় অন্তর্বর্তী দায়িত্ব পালন করেছিলেন আবদুল কাইয়ুম সেন্টু।

এবার স্থায়ীভাবে বিদেশি কোচের ওপর আস্থা রাখল মতিঝিলের ঐতিহ্যবাহী ক্লাবটি। ভারেলার অধীনে নতুন মৌসুমে মোহামেডান কতটা সাফল্য পায়, সেটিই এখন দেখার বিষয়।

Details Bottom
Details ad One
Details Two
Details Three