‘ডেজ অব থান্ডার’ সিক্যুয়েলে টম ক্রুজের সঙ্গী অ্যান হ্যাথাওয়ে
- 1
৩৯ বছরেও অপ্রতিরোধ্য মেসি, চার গোলে মায়ামির বিশাল জয় ফ্রি-কিক ম্যাজিকসহ মেসির চার গোল, ৭-১ ব্যবধানে বিধ্বস্ত মন্ট্রিল
- 2
রুবেলের ঘূর্ণিতে নর্দান টেরিটরিকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ এইচপি
- 3
ইমরানের ছেলেদের সাক্ষাৎকার প্রচার, স্কাই স্পোর্টসের বিরুদ্ধে পিসিবির অভিযোগ
- 4
দিনুশার দেয়ালে থেমে গেল ভারতের জয়, কলম্বোতে ‘টেস্ট ক্রিকেটই জিতেছে’
- 5
বার্সেলোনায় রদ্রির স্বপ্নের অভিষেক, অ্যাথলেটিক বিলবাওকে ২-০ গোলে হারাল ফ্লিকের দল

‘ডেজ অব থান্ডার’ সিক্যুয়েলে টম ক্রুজের সঙ্গী অ্যান হ্যাথাওয়ে
‘ডেজ অব থান্ডার’ সিক্যুয়েলে টম ক্রুজের সঙ্গী অ্যান হ্যাথাওয়ে
হলিউডের দুই জনপ্রিয় তারকা টম ক্রুজ ও অ্যান হ্যাথাওয়েকে এবার একসঙ্গে দেখা যাবে পর্দায়। রেসিং ঘরানার জনপ্রিয় সিনেমা ‘ডেজ অব থান্ডার’-এর বহুল প্রতীক্ষিত সিক্যুয়েলে টম ক্রুজের বিপরীতে অভিনয় করবেন অস্কারজয়ী অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে।
বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ভ্যারাইটি জানিয়েছে, নতুন সিনেমাটিতে টম ক্রুজকে আবারও দেখা যাবে লড়াকু রেসিং ড্রাইভার কোল ট্রিকলের চরিত্রে। অন্যদিকে অ্যান হ্যাথাওয়ে অভিনয় করবেন একটি রেসিং দলের মালিক ও প্রকৌশলীর ভূমিকায়।
শনিবার (২৯ আগস্ট) একটি নাসকার ট্র্যাকে অ্যান হ্যাথাওয়ের সঙ্গে তোলা ছবি প্রকাশ করে সহ-অভিনেত্রীর কাস্টিং উদযাপন করেন টম ক্রুজ। দুই তারকার এই নতুন জুটি নিয়ে ইতোমধ্যেই সিনেমাপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
‘মিশন: ইম্পসিবল’ ফ্র্যাঞ্চাইজির কাজ শেষ করার পর এটি হতে যাচ্ছে টম ক্রুজের অন্যতম বড় নতুন প্রজেক্ট। পাশাপাশি তিনি নতুন ‘টপ গান’ সিনেমা এবং পরিচালক আলেহান্দ্রো গনসালেস ইনারিতুর নতুন ছবি নিয়েও ব্যস্ত সময় পার করছেন।
জোনাথন লেভিন পরিচালিত ‘ডেজ অব থান্ডার’ সিক্যুয়েলটি অত্যাধুনিক আইম্যাক্স ক্যামেরায় ধারণ করা হবে। সিনেমাটি শুধু প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে এবং ডলবি সিনেমা ও ৪-ডিএক্স ফরম্যাটেও দর্শকরা এটি উপভোগ করতে পারবেন।
ছবিটি প্রযোজনা করছেন টম ক্রুজ, জেরি ব্রুকহাইমার ও টমি হার্পার।
অন্যদিকে ২০২৬ সালেও অ্যান হ্যাথাওয়ের হাতে রয়েছে একাধিক বড় প্রজেক্ট। ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা ২’ ও ‘ভেরিটি’র মতো আলোচিত সিনেমার পাশাপাশি তিনি ‘দ্য প্রিন্সেস ডায়েরিজ’-এর তৃতীয় কিস্তির কাজও শুরু করেছেন।
প্যারামাউন্ট পিকচার্স জানিয়েছে, টনি স্কট পরিচালিত মূল ‘ডেজ অব থান্ডার’ সিনেমাটি মুক্তির প্রায় চার দশক পর এর নতুন সিক্যুয়েল প্রেক্ষাগৃহে আসবে। সিনেমাটি মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে ২০২৮ সালের ২ জুন।
টম ক্রুজ ও অ্যান হ্যাথাওয়ের প্রথম বড় পর্দার এই জুটি এবং জনপ্রিয় রেসিং ফ্র্যাঞ্চাইজির প্রত্যাবর্তন—দুই কারণেই ‘ডেজ অব থান্ডার’ সিক্যুয়েল নিয়ে এখন থেকেই বাড়ছে দর্শকদের প্রত্যাশা।














