Image

ফিফা আসিয়ান কাপে বাংলাদেশের অভিষেক, ভারতের জায়গায় চূড়ান্ত আমন্ত্রণ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 38 মিনিট আগেআপডেট: 15 মিনিট আগে
ফিফা আসিয়ান কাপে বাংলাদেশের অভিষেক, ভারতের জায়গায় চূড়ান্ত আমন্ত্রণ

ফিফা আসিয়ান কাপে বাংলাদেশের অভিষেক, ভারতের জায়গায় চূড়ান্ত আমন্ত্রণ

ফিফা আসিয়ান কাপে বাংলাদেশের অভিষেক, ভারতের জায়গায় চূড়ান্ত আমন্ত্রণ

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোকে নিয়ে প্রথমবারের মতো আয়োজিত হতে যাওয়া ‘ফিফা আসিয়ান কাপ’-এ খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। ভারতের নাম প্রত্যাহারের পর তাদের জায়গায় বাংলাদেশকে টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে ফিফা।

আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাহী সভায়ও আসিয়ান কাপে অংশ নেওয়ার সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে।

সভা শেষে বাফুফের মিডিয়া কমিটির প্রধান আমিরুল ইসলাম বাবু বলেন, ‘ফিফার কাছ থেকে আমরা গত রাতে ইতিবাচক খবর পেয়েছি। আসিয়ান কাপে খেলার অনুমতি পেয়েছি আমরা। আমরা ফিফাকে এরই মধ্যে নিশ্চিত করেছি যে আসিয়ান কাপে খেলব।’

গত ১৩ আগস্ট ভারত টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর পরই বাংলাদেশের সঙ্গে যোগাযোগ শুরু করে ফিফা। সেপ্টেম্বর উইন্ডোতে বাংলাদেশের পরিকল্পনা জানতে চাওয়ার পাশাপাশি আসিয়ান কাপে খেলার বিষয়ে আগ্রহের কথাও জানায় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। বাফুফে ইতিবাচক সাড়া দেওয়ার পর গত রাতেই আসে আনুষ্ঠানিক আমন্ত্রণ।

ফিফা আরব কাপের আদলে ‘ফিফা আসিয়ান কাপ’ আয়োজনের সিদ্ধান্ত নেয় গত বছর। চলতি বছর ফিফা কংগ্রেসে সেটি চূড়ান্ত অনুমোদন পায়। আসিয়ানভুক্ত ১১টি দেশের পাশাপাশি চীন, ভারত ও হংকংকে টুর্নামেন্টে আমন্ত্রণ জানানো হয়েছিল।

তবে এশিয়ান কাপের প্রস্তুতির অংশ হিসেবে চীন ও ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা থাকায় ভারত নাম প্রত্যাহার করে নেয়। চীনের জায়গায় আগেই পাকিস্তানকে নেওয়া হয়েছে। এবার ভারতের শূন্যস্থান পূরণ করবে বাংলাদেশ।

ইন্দোনেশিয়ায় প্রিমিয়ার ডিভিশনে বাংলাদেশ

মোট ১৪টি দল অংশ নেবে ফিফা আসিয়ান কাপে। প্রতিযোগিতাটি হবে দুটি ডিভিশনে। এর মধ্যে আট দল নিয়ে প্রিমিয়ার ডিভিশন অনুষ্ঠিত হবে ইন্দোনেশিয়ায়। বাকি ছয় দল খেলবে হংকংয়ে চ্যালেঞ্জ ডিভিশনে।

বাংলাদেশ জায়গা পেয়েছে প্রিমিয়ার ডিভিশনের ‘এ’ গ্রুপে। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর।

প্রিমিয়ার ডিভিশনের অন্য চার দল হলো থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন ও পাকিস্তান। দুই গ্রুপের শীর্ষ দুই দল সরাসরি ফাইনালে মুখোমুখি হবে।

সেপ্টেম্বর উইন্ডোতে নতুন চ্যালেঞ্জ

আগামী সেপ্টেম্বর-অক্টোবরে ফিফা উইন্ডোতে মোট ১৬ দিন সময় পাচ্ছে বাংলাদেশ। এই সময়কে কাজে লাগাতে ঘরের মাঠে চার জাতির টুর্নামেন্ট আয়োজন অথবা কিরগিজস্তানে গিয়ে তিন জাতির টুর্নামেন্টে খেলার পরিকল্পনা ছিল বাফুফের।

শেষ পর্যন্ত সেই পরিকল্পনার কোনোটিই বাস্তবায়ন করতে হচ্ছে না। বরং ফিফার আমন্ত্রণে সরাসরি আসিয়ান কাপের মতো বড় আন্তর্জাতিক মঞ্চে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ।

Details Bottom
Details ad One
Details Two
Details Three