Image

তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা অর্থায়ন, অর্ধেক ঋণ অর্ধেক অনুদান, যেভাবে আবেদন করবেন

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 15 ঘন্টা আগেআপডেট: 1 ঘন্টা আগে
তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা অর্থায়ন, অর্ধেক ঋণ অর্ধেক অনুদান, যেভাবে আবেদন করবেন

তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা অর্থায়ন, অর্ধেক ঋণ অর্ধেক অনুদান, যেভাবে আবেদন করবেন

তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা অর্থায়ন, অর্ধেক ঋণ অর্ধেক অনুদান, যেভাবে আবেদন করবেন

তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করতে ‘উদ্যোগ’ নামে নতুন অর্থায়ন কর্মসূচি চালু করেছে বাংলাদেশ ব্যাংক। এ কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন উপজেলা থেকে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তা খুঁজে বের করা হবে।

নির্বাচিত উদ্যোক্তারা কোনো জামানত ছাড়াই সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন পাওয়ার সুযোগ পাবেন। এর অর্ধেক থাকবে ব্যাংকঋণ এবং বাকি অর্ধেক দেওয়া হবে অনুদান হিসেবে।

৫ হাজার তরুণ উদ্যোক্তা খুঁজবে বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট গত ১৩ সেপ্টেম্বর ‘উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি-উদ্যোগ’-এর নীতিমালা প্রকাশ করেছে।

কর্মসূচির মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রায় ৫ হাজার সম্ভাবনাময় তরুণকে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নেওয়া হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। প্রথম পর্যায়ে ১৫ অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে। দেশের অন্যান্য জেলার অন্তর্ভুক্ত উপজেলার উদ্যোক্তারা ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

কোথা থেকে আবেদন ফরম পাওয়া যাবে?

বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট, এসএমই পোর্টাল এবং দেশের সব তফশিলি ব্যাংকের ওয়েবসাইট থেকে আবেদন ফরম সংগ্রহ করা যাবে।

নির্ধারিত ফরম পূরণ করে সংশ্লিষ্ট ব্যাংকের মাধ্যমে আবেদন জমা দিতে হবে। আবেদন করা যাবে সংশ্লিষ্ট উপজেলায় অবস্থিত যেকোনো তফশিলি ব্যাংকের শাখায়। যে ব্যাংকে আবেদন করা হবে, সেখানে আগে থেকেই ব্যাংক হিসাব থাকা বাধ্যতামূলক নয়।

যেসব কাগজপত্র লাগবে

আবেদনের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র হিসেবে দিতে হবে—

  • জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদের কপি
  • সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার সনদের কপি
  • দক্ষতা উন্নয়ন বা উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সনদ, যদি থাকে
  • সংশ্লিষ্ট ওয়ার্ড কমিশনার/কাউন্সিলরের নাগরিক সনদ বা প্রত্যয়নপত্র
  • স্থায়ী বাসিন্দা হওয়ার প্রমাণপত্র

সর্বোচ্চ ২০ লাখ, ঋণ ও অনুদান ৫০:৫০

‘উদ্যোগ’ কর্মসূচিতে একজন নির্বাচিত উদ্যোক্তার ব্যবসার জন্য সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত সমন্বিত অর্থায়ন করা যাবে। তবে প্রত্যেক উদ্যোক্তা ২০ লাখ টাকা পাবেন না। ব্যবসার প্রকৃত প্রয়োজন, সম্ভাব্যতা এবং প্রস্তাবিত ব্যয়ের ভিত্তিতে অর্থায়নের পরিমাণ নির্ধারণ করা হবে।

সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়নের ক্ষেত্রে—

১০ লাখ টাকা ব্যাংকঋণ + ১০ লাখ টাকা অনুদান = মোট ২০ লাখ টাকা।

নীতিমালায় উদাহরণ হিসেবে বলা হয়েছে, কোনো ব্যবসার জন্য ১২ লাখ টাকা প্রয়োজন হলে উদ্যোক্তা সর্বোচ্চ ৬ লাখ টাকা ঋণ এবং ৬ লাখ টাকা অনুদান পেতে পারেন।

নির্বাচিত হলেই ঋণ নিশ্চিত নয়

আবেদন যাচাই ও চূড়ান্ত মনোনয়নের পর সংশ্লিষ্ট ব্যাংক নিজস্ব ঋণনীতি ও প্রচলিত বিধিবিধান অনুসরণ করে ১৫ কার্যদিবসের মধ্যে ঋণ অনুমোদনের ব্যবস্থা করবে।

তবে নির্বাচিত হলেই ঋণ পাওয়ার নিশ্চয়তা থাকবে না। কোনো আবেদন প্রত্যাখ্যান হলে ব্যাংককে প্রত্যাখ্যানের কারণ লিখিতভাবে সংরক্ষণ করে বাংলাদেশ ব্যাংককে জানাতে হবে।

প্রতিটি উপজেলায় তফশিলি ব্যাংকের শাখাগুলোর মধ্য থেকে বাংলাদেশ ব্যাংক একটি লিড ব্যাংক নির্ধারণ করবে। উপজেলা পর্যায়ের আবেদনগুলো উপজেলা লিড ব্যাংক এবং জেলার আবেদনগুলো জেলা লিড ব্যাংকের মাধ্যমে সমন্বয় করা হবে।

অর্থের পাশাপাশি মিলবে প্রশিক্ষণ ও মেন্টরের সহায়তা

‘উদ্যোগ’ কর্মসূচির সুবিধা শুধু অর্থায়নের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। নির্বাচিত উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনায় প্রয়োজনীয় বিভিন্ন সহায়তাও দেওয়া হবে।

এর মধ্যে রয়েছে—

  • আর্থিক সাক্ষরতা কর্মসূচি
  • উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ
  • অভিজ্ঞ মেন্টরের পরামর্শ
  • ট্রেড লাইসেন্স ও টিআইএনসহ ব্যবসা নিবন্ধনে সহায়তা
  • বিজনেস প্ল্যান তৈরিতে সহযোগিতা
  • বাজার সংযোগের সুযোগ

এর মাধ্যমে উপজেলা ও গ্রামীণ পর্যায়ের তরুণদের ব্যবসায়িক উদ্যোগ বাস্তবায়নের পাশাপাশি স্থানীয়ভাবে কর্মসংস্থান তৈরির সুযোগ বাড়ানোর লক্ষ্য নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

তদবির করলে বাতিল হবে আবেদন

কর্মসূচির সুবিধা পেতে কোনো ধরনের তদবির করা যাবে না। তদবিরের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট আবেদনকারীর প্রার্থিতা বাতিল করা হবে।

এ ছাড়া ব্যাংকগুলোকে গ্রাহক পরিচিতি যাচাই, সিআইবি এবং লেনদেন তদারকির ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের বিদ্যমান নির্দেশনা অনুসরণ করতে হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জারি করা এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হয়েছে।

Details Bottom
Details ad One
Details Two
Details Three