Image

রুবেলের ঘূর্ণিতে নর্দান টেরিটরিকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ এইচপি

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
রুবেলের ঘূর্ণিতে নর্দান টেরিটরিকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ এইচপি

রুবেলের ঘূর্ণিতে নর্দান টেরিটরিকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ এইচপি

রুবেলের ঘূর্ণিতে নর্দান টেরিটরিকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ এইচপি

টপ এন্ড টি-টোয়েন্টিতে দুর্দান্ত বোলিংয়ের ধারাবাহিকতা ধরে রেখেছেন মোহাম্মদ রুবেল। তাঁর দুর্দান্ত পাঁচ উইকেটের নৈপুণ্যে নর্দান টেরিটরি স্ট্রাইককে ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশ এইচপি। এই জয়ে টুর্নামেন্টের প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ।

ডারউইনের মারারা গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নর্দান টেরিটরি। কিন্তু শুরু থেকেই তাদের সিদ্ধান্তকে ভুল প্রমাণ করতে থাকেন রুবেল। ইনিংসের দ্বিতীয় ওভারে হর্ষতিক বিমব্রালকে ফিরিয়ে প্রথম আঘাত হানেন এই অফস্পিনার। নিজের পরের ওভারেই আরেক ওপেনার জাগা কোদুরুকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন তিনি।

এরপর ডাউটজি হুগেনবোজেমকে বোল্ড করে নর্দান টেরিটরিকে মাত্র ৩৪ রানে ৩ উইকেটে পরিণত করেন রুবেল। পরে ম্যাট হ্যামন্ড ও ওয়েস আগারকে ফিরিয়ে পূর্ণ করেন নিজের পাঁচ উইকেট।

শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটে ১৪৩ রান সংগ্রহ করে নর্দান টেরিটরি। দলের হয়ে সর্বোচ্চ ৩১ রান করেন জর্ডান সিল্ক। ম্যাট হ্যামন্ডের ব্যাট থেকে আসে ২৬ রান।  

বাংলাদেশ এইচপির হয়ে ৪ ওভারে মাত্র ২১ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন রুবেল। সামিউন বাসীর, রাকিবুল হাসান, মেহরব হাসান ও মৃত্যুঞ্জয় চৌধুরী পেয়েছেন একটি করে উইকেট। টপ এন্ড টি-টোয়েন্টিতে ছয় ম্যাচে রুবেলের মোট উইকেট এখন ২০টি।

১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের শুরুটাও ভালো হয়নি। ২০ রানের মধ্যেই ফিরে যান আরিফুল ইসলাম। দলীয় ৪১ রানে আউট হন হাবিবুর রহমান সোহান। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলেও একপ্রান্ত আগলে রেখে দলকে জয়ের পথে রাখেন সাব্বির রহমান।

হাফ সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত ৩৭ বলে ৪৭ রান করে ফেরেন সাব্বির। এরপর শামীম হোসেনের ১১, ইরফান শুক্কুরের অপরাজিত ১৭ এবং সামিউন বাসীরের ১৪ রানের ছোট ছোট অবদানে ১০ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।

এই জয়ে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে বাংলাদেশ এইচপি। ছয় ম্যাচে পাঁচ জয় ও এক হারে ইরফান শুক্কুরের দলের পয়েন্ট ১০। সেই সঙ্গে টুর্নামেন্টের প্রথম দল হিসেবে নিশ্চিত করেছে সেমিফাইনালের টিকিট।

Details Bottom
Details ad One
Details Two
Details Three