৩৫০ দিনে প্রথম হার বার্সেলোনার
- 1
পাকিস্তানি ‘শেইদাই’ নকলের অভিযোগ নিলয়-হিমির নাটকের বিরুদ্ধে
- 2
দ্রাবিড়পুত্র অন্বয়ের ১৫১, শেবাগপুত্র আর্যবীরের ১৭৩—যুব ক্রিকেটে তারকাদের উত্তরসূরিদের দাপট
- 3
ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে ফিফায় অসন্তোষ, বিকল্প সভাপতি প্রার্থী খুঁজছেন ইউরোপীয় কর্মকর্তারা
- 4
পরীমনির ভাইরাল ভিডিও দেখতে চান? ভিডিও নিয়ে ফেসবুক লাইভে যা বললেন
- 5
ম্যানচেস্টার ইউনাইটেডের ইতিহাস: UCL জয়, সাফল্য ও সব ট্রফির তালিকা

৩৫০ দিনে প্রথম হার বার্সেলোনার
৩৫০ দিনে প্রথম হার বার্সেলোনার
টানা ৪৫ ম্যাচ অপরাজিত থাকার পর অবশেষে হারল বার্সেলোনার মেয়েদের দল। লিগা এফের ম্যাচে রোববার রেয়াল সোসিয়েদাদের মাঠে ২–১ গোলে হেরেছে বর্তমান চ্যাম্পিয়নরা। ৩৫০ দিনের মধ্যে এটিই বার্সেলোনার প্রথম হার।
ম্যাচের শুরুটা অবশ্য বার্সেলোনার জন্য ছিল স্বপ্নের মতো। প্রথম মিনিটেই গোল করে এগিয়ে যায় তারা। কিন্তু সেই লিড ধরে রাখতে পারেনি শিরোপাধারীরা। প্রথমার্ধেই দুটি গোল হজম করে পিছিয়ে পড়ে দলটি।
শেষ পর্যন্ত আর ম্যাচে ফিরতে পারেনি বার্সেলোনা। ফলে থেমে যায় তাদের দীর্ঘ অপরাজিত যাত্রা।
একই মাঠে, একই প্রতিপক্ষের কাছে
বার্সেলোনার সর্বশেষ হারও এসেছিল রেয়াল সোসিয়েদাদের বিপক্ষে, একই মাঠে। গত বছরের নভেম্বরে লিগা এফের ম্যাচে এখানে ১–০ গোলে হেরেছিল তারা।
এরপর থেকে আর কোনো ম্যাচে হারেনি বার্সেলোনার মেয়েদের দল। টানা ৪৫ ম্যাচ অপরাজিত থেকে অবশেষে সেই ধারার সমাপ্তি হলো একই প্রতিপক্ষের বিপক্ষে।
গত মৌসুমে অবশ্য বার্সেলোনা দুর্দান্ত সাফল্য পেয়েছিল। সব প্রতিযোগিতা মিলিয়ে মাত্র একটি ম্যাচেই হেরেছিল তারা। চ্যাম্পিয়নস লিগ, লিগা এফ, কোপা দে লা রেইনা ও স্প্যানিশ সুপার কাপ—মৌসুমের চার শিরোপাই জিতেছিল কাতালান দলটি।
চলতি মৌসুমেও দুর্দান্ত ছন্দে ছিল বার্সেলোনা। সব প্রতিযোগিতা মিলিয়ে প্রথম ১১ ম্যাচেই জয় পেয়েছিল তারা। কিন্তু ১২তম ম্যাচে এসে সেই জয়রথে ছেদ পড়ল।
রেয়াল সোসিয়েদাদের কাছে এই ২–১ গোলের হার শুধু একটি ম্যাচের পরাজয় নয়; এটি বার্সেলোনার মেয়েদের দলের দীর্ঘ ৩৫০ দিনের অপরাজিত অধ্যায়েরও সমাপ্তি।











