Image

মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে শাস্তি পেলেন ডেভিড ওয়ার্নার

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে শাস্তি পেলেন ডেভিড ওয়ার্নার

মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে শাস্তি পেলেন ডেভিড ওয়ার্নার

মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে শাস্তি পেলেন ডেভিড ওয়ার্নার

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর ঘটনায় প্রায় সাড়ে চার মাস পর শাস্তির মুখে পড়েছেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার। সিডনির ওয়েভারলি লোকাল কোর্ট তাঁকে ১ হাজার ৫০০ অস্ট্রেলিয়ান ডলার জরিমানা করেছে। বাংলাদেশি মুদ্রায় যা ১ লাখ ৩০ হাজার টাকার বেশি।

শুধু জরিমানাই নয়, আগামী ১২ মাস ওয়ার্নারের গাড়িতে ‘ইন্টারলক’ ডিভাইস ব্যবহারের নির্দেশও দিয়েছেন আদালত। এই প্রযুক্তিতে গাড়ি চালু করার আগে চালককে একটি ব্রেথালাইজারে ফুঁ দিতে হয়। অ্যালকোহলের উপস্থিতি শনাক্ত হলে ইঞ্জিন চালু হবে না।

মঙ্গলবার দেওয়া রায়ে আদালত জানায়, গত মাসে ‘মাঝারি মাত্রায়’ মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ স্বীকার করেছিলেন ৩৯ বছর বয়সী ওয়ার্নার।

ঘটনাটি ঘটে গত এপ্রিল মাসে। একটি ভ্যানে করে যাওয়ার সময় পুলিশের চেকপয়েন্টের কাছে গাড়ি থামান ওয়ার্নার। পরে তাঁর শ্বাস পরীক্ষা করা হয় এবং তাঁকে পুলিশ স্টেশনে নেওয়া হয়।

আদালতে ওয়ার্নারের আইনজীবী আওয়াইস আহমেদ তাঁর মক্কেলের ওই সিদ্ধান্তকে ‘অসতর্ক, আবেগপ্রবণ ও সত্যিই বোকামিপূর্ণ’ বলে উল্লেখ করেন। তবে তিনি জানান, ওয়ার্নার নিজের ভুল স্বীকার করেছেন এবং ট্রাফিক অপরাধীদের জন্য নির্ধারিত সংশোধনমূলক কর্মসূচিতেও অংশ নিয়েছেন।

ওয়ার্নারের আইনজীবী মামলাটি নিয়ে গণমাধ্যমে নেতিবাচক প্রচারণার বিষয়টিও আদালতের নজরে আনেন। তাঁর দাবি, এই ঘটনায় ওয়ার্নার ব্যক্তিগত আক্রমণেরও শিকার হয়েছেন এবং ভবিষ্যতেও জনসমক্ষে সমালোচনার মুখে পড়তে হতে পারে তাঁকে।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমগুলো পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, গাড়িতে ওঠার আগে ওয়ার্নার তিন গ্লাস ওয়াইন পান করেছিলেন। এরপর পরিবারের কাছে ফেরার জন্য গাড়ি চালানোর সিদ্ধান্ত নেন তিনি।

রায় ঘোষণার সময় বিচারক ক্লেয়ার ফারনান ওয়ার্নারকে সতর্ক করে বলেন, রাস্তায় একটি ভুল সিদ্ধান্তও গুরুতর পরিণতি ডেকে আনতে পারে। সৌভাগ্যক্রমে তাঁর ওই সিদ্ধান্তে অন্য কোনো ব্যক্তি বিপদের মুখে পড়েননি। তবে নিজের ভুলের পরিণতি ওয়ার্নারকে ভোগ করতে হয়েছে।

Details Bottom
Details ad One
Details Two
Details Three