ওয়েলসের প্রতিবাদে ইনফান্তিনোর জন্য ‘লাল কার্ড’
- 1
এআই দিয়ে বানোয়াট কনটেন্ট তৈরি নিয়ে ক্ষুব্ধ মেহজাবীন
- 2
৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা, টানা এক বছর সহায়তার পরিকল্পনা
- 3
অপু বিশ্বাসের ‘বিজনেস মেন্টর’ কে, জন্মদিনের শুভেচ্ছাবার্তায় যা জানালেন অভিনেত্রী
- 4
বাহকোলার হ্যাটট্রিকে এলএএসকে উড়িয়ে চ্যাম্পিয়নস লিগে লিভারপুলের ৬-৩ জয়
- 5
৭ মিনিটের ঝড়ে রোমাকে হারিয়ে রেয়াল মাদ্রিদের রোমাঞ্চকর জয়

ওয়েলসের প্রতিবাদে ইনফান্তিনোর জন্য ‘লাল কার্ড’
ওয়েলসের প্রতিবাদে ইনফান্তিনোর জন্য ‘লাল কার্ড’
বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রির বিতর্কিত পরিকল্পনা বাতিল হওয়ার পর ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো নতুন চাপে পড়েছেন। ২০২৭-২০৩১ মেয়াদের নির্বাচনে তাঁর প্রতি সমর্থন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ওয়েলস, যা কোনো জাতীয় ফুটবল সংস্থার পক্ষ থেকে প্রথম আনুষ্ঠানিক অনাস্থা।
ওয়েলসের অভিযোগ, সুশাসন, নেতৃত্ব, সিদ্ধান্ত গ্রহণ, যোগাযোগ ও ফুটবলের মূল মূল্যবোধ রক্ষায় ইনফান্তিনো আস্থা হারিয়েছেন। তাদের মতে, ফুটবলের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে তিনি ব্যর্থ হয়েছেন।
এদিকে উয়েফাও সম্ভাব্য আইনি পদক্ষেপের ইঙ্গিত দিয়ে ফিফাকে সংশ্লিষ্ট কোনো নথি বা ডিজিটাল তথ্য নষ্ট বা পরিবর্তন না করার আহ্বান জানিয়েছে। যদিও ফিফার বিরুদ্ধে সরাসরি আইনি ব্যবস্থা নেওয়া হবে কি না, তা এখনো নিশ্চিত হয়নি।
ইনফান্তিনো এপ্রিলে চতুর্থ মেয়াদে নির্বাচনে লড়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। এত দিন তাঁর পুনর্নির্বাচন প্রায় নিশ্চিত বলেই ধরা হচ্ছিল। তবে সাম্প্রতিক বিতর্ক ও সদস্যদের অসন্তোষের কারণে মরক্কোয় আগামী মার্চে অনুষ্ঠিতব্য ফিফা কংগ্রেসের আগে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।
















