আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পরই দুঃসংবাদ, সন্দেহজনক বোলিং অ্যাকশনে আলিস
- 1
বাভুমার ক্যারিয়ারসেরা ইনিংসে দক্ষিণ আফ্রিকার ৪২৫
- 2
৬১৮ কোটি টাকার ‘ফ্যান্টাসি ব্রা’ পরে র্যাম্পে কাইলি জেনার, বিতর্কে ভিক্টোরিয়াস সিক্রেট
- 3
অন্ধকারে ফেরার কাউন্টডাউন: দ্রুতই এক ঘণ্টা পিছিয়ে যাচ্ছে ঘড়ি
- 4
ইরানে ফের হামলার ইঙ্গিত নেতানিয়াহুর, হেগসেথের সঙ্গে বৈঠক
- 5
‘আমরাই চ্যাম্পিয়ন, হয়তো এখন বিশ্বের সেরা দলও’—বার্সাকে হারিয়ে হাকিমি

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পরই দুঃসংবাদ, সন্দেহজনক বোলিং অ্যাকশনে আলিস
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পরই দুঃসংবাদ, সন্দেহজনক বোলিং অ্যাকশনে আলিস
বাংলাদেশের রহস্য স্পিনার আলিস আল ইসলামের বোলিং অ্যাকশন নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। আফগানিস্তানের বিপক্ষে আমিরাতের ত্রিদেশীয় সিরিজে ওয়ানডে অভিষেকের ম্যাচে তাঁর বোলিং অ্যাকশন সন্দেহজনক বলে জানিয়েছেন ম্যাচ কর্মকর্তারা। ফলে এখন আইসিসির স্বীকৃত পরীক্ষাকেন্দ্রে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে ২৯ বছর বয়সী এই স্পিনারকে।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সংস্থাটির অবৈধ বোলিং অ্যাকশন–বিষয়ক বিধিমালা অনুযায়ী, পরীক্ষার মাধ্যমে আলিসের বোলিং অ্যাকশন মূল্যায়ন করা হবে।
পরীক্ষায় তাঁর বোলিং অ্যাকশন অবৈধ প্রমাণিত হলে আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করা থেকে সাময়িকভাবে নিষিদ্ধ হতে পারেন আলিস। অ্যাকশন সংশোধন করে পুনর্মূল্যায়নে উত্তীর্ণ না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে বল হাতে নেওয়ার সুযোগ পাবেন না তিনি।
দুই সংস্করণে অভিষেকের পরই ধাক্কা
এবারের এশিয়ান গেমসে টি-টুয়েন্টি সংস্করণে বাংলাদেশের হয়ে অভিষেক হয়েছিল আলিসের। এরপর গতকাল শারজায় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ানডে ক্রিকেটেও অভিষেক হয় তাঁর। জাতীয় দলের হয়ে দুই সংস্করণে খেলার আনন্দের মধ্যেই এবার বোলিং অ্যাকশন নিয়ে নতুন চ্যালেঞ্জের মুখে পড়লেন এই স্পিনার।
আগেও প্রশ্ন উঠেছে আলিসের অ্যাকশন নিয়ে
আলিসের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন অবশ্য এবারই প্রথম নয়। ২০১৯ সালের বিপিএলে অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক করে আলোচনায় এসেছিলেন তিনি। তবে সেই ম্যাচের পরই তাঁর বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়। ওই বছরের অক্টোবরে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে ছাড়পত্র পেয়েছিলেন আলিস।
গত বছর বিপিএল চলাকালেও তাঁর অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে। পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তত্ত্বাবধানে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হন তিনি।
এবার আন্তর্জাতিক ক্রিকেটে দুই সংস্করণে অভিষেকের পর আবারও একই সমস্যার মুখোমুখি হলেন আলিস। আইসিসির পরীক্ষায় তাঁর বোলিং অ্যাকশন বৈধ প্রমাণিত হয় কি না, এখন সেটিই দেখার বিষয়।













