Image

৫৪ রানে অলআউট বাংলাদেশ, ব্যাটসম্যানদের আউট হওয়ার ধরন নিয়ে হতাশ কোচ সিমন্স | প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হার, অস্ট্রেলিয়া সিরিজের আগে চাপে বাংলাদেশ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 ঘন্টা আগেআপডেট: 2 মিনিট আগে
৫৪ রানে অলআউট বাংলাদেশ, ব্যাটসম্যানদের আউট হওয়ার ধরন নিয়ে হতাশ কোচ সিমন্স | প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হার, অস্ট্রেলিয়া সিরিজের আগে চাপে বাংলাদেশ

৫৪ রানে অলআউট বাংলাদেশ, ব্যাটসম্যানদের আউট হওয়ার ধরন নিয়ে হতাশ কোচ সিমন্স | প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হার, অস্ট্রেলিয়া সিরিজের আগে চাপে বাংলাদেশ

৫৪ রানে অলআউট বাংলাদেশ, ব্যাটসম্যানদের আউট হওয়ার ধরন নিয়ে হতাশ কোচ সিমন্স | প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হার, অস্ট্রেলিয়া সিরিজের আগে চাপে বাংলাদেশ

অস্ট্রেলিয়ার মাটিতে তিন দিনের প্রস্তুতি ম্যাচে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে ইনিংস ব্যবধানে হেরেছে টাইগাররা। দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে পঞ্চাশের গণ্ডি পেরোতে পেরেছেন কেবল মেহেদী হাসান মিরাজ। তাঁর সেঞ্চুরি ছাড়া ব্যাট হাতে উল্লেখযোগ্য কোনো পারফরম্যান্স দেখাতে পারেনি সফরকারীরা।

প্রথম ইনিংসে ২৬৩ রান তুলেছিল বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ধস নামে আরও ভয়াবহভাবে। ডারউইনে ম্যাচের তৃতীয় দিন ২ উইকেটে ১৯ রান নিয়ে শুরু করা বাংলাদেশ মাত্র ১৬ ওভারের মধ্যেই বাকি আট উইকেট হারিয়ে অলআউট হয়ে যায় ৫৪ রানে।

বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ে বড় ভূমিকা রাখেন ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বোলার থম্পসন। মাত্র একটি প্রথম শ্রেণির ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকা এই বোলার একাই নেন বাংলাদেশের ১০ উইকেটের ৮টি। তাঁর বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেননি বাংলাদেশের ব্যাটসম্যানরা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টের সিরিজ শুরুর ঠিক আগে প্রস্তুতি ম্যাচে এমন পারফরম্যান্স স্বাভাবিকভাবেই হতাশ করেছে বাংলাদেশ কোচ ফিল সিমন্সকে। বিশেষ করে ব্যাটসম্যানদের আউট হওয়ার ধরন নিয়ে অসন্তুষ্ট তিনি।

ম্যাচ শেষে বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় সিমন্স বলেন, ‘যে তিনটি দিন আমরা পেয়েছিলাম, বেশ কিছু ভালো কাজ হয়েছে। তবে প্রস্তুতি ম্যাচে ব্যাট হাতে আমরা নিজেদের হতাশ করেছি। আপনি যদি আমাদের আউট হওয়ার ধরন খেয়াল করেন, তা মোটেও ভালো কিছু ছিল না।’

তবে প্রস্তুতি ম্যাচের ব্যর্থতা নিয়ে বেশি চিন্তিত হতে চান না বাংলাদেশ কোচ। প্রথম টেস্টের আগে হাতে থাকা সময় কাজে লাগিয়ে ব্যাটসম্যানরা নিজেদের গুছিয়ে নেবেন বলে বিশ্বাস তাঁর।

সিমন্স বলেন, ‘টেস্ট ম্যাচে ঠিক যা করা প্রয়োজন, তা নিয়ে কাজ করার জন্য আমাদের হাতে আরও তিন দিন সময় আছে। ছেলেদের ওপর আমার পূর্ণ বিশ্বাস রয়েছে। আগামী তিন দিনে তারা দরকারি কাজগুলো সেরে নেবে, যাতে টেস্টের জন্য নিজেদের কাঙ্ক্ষিত জায়গায় দেখতে পাই।’

তিনি আরও বলেন, ‘এটি একটি হতাশাজনক ম্যাচ ছিল, তবে আমরা অতীত ভুলে সামনে তাকাচ্ছি এবং টেস্টের অপেক্ষায় আছি।’

প্রস্তুতি ম্যাচের হতাশা পেছনে ফেলে এখন মূল সিরিজে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য বাংলাদেশের। আগামী বৃহস্পতিবার ডারউইনে শুরু হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ।

Details Bottom
Details ad One
Details Two
Details Three