Image

আলভারেজকে নিয়ে ক্ষোভ, ভক্তদের হুঁশিয়ারি সিমিওনের

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 দিন আগেআপডেট: 2 ঘন্টা আগে
আলভারেজকে নিয়ে ক্ষোভ, ভক্তদের হুঁশিয়ারি সিমিওনের

আলভারেজকে নিয়ে ক্ষোভ, ভক্তদের হুঁশিয়ারি সিমিওনের

আলভারেজকে নিয়ে ক্ষোভ, ভক্তদের হুঁশিয়ারি সিমিওনের

লা লিগায় নতুন মৌসুমের প্রথম ম্যাচে মালাগার বিপক্ষে দারুণ জয় পেয়েছে আতলেতিকো মাদ্রিদ। তবে ম্যাচে হুলিয়ান আলভারেজকে না পাওয়ায় মাঠের বাইরের বিতর্কই এখন বেশি আলোচনায়। ক্লাব ছাড়ার ইচ্ছা প্রকাশ করা আর্জেন্টাইন ফরোয়ার্ডের ওপর ক্ষুব্ধ আতলেতিকো সমর্থকেরা ম্যাচের পর কটূক্তিও করেছেন।

তবে আলভারেজকে নিয়ে সমর্থকদের ক্ষোভের বিপরীতে স্পষ্ট অবস্থান নিয়েছেন কোচ দিয়েগো সিমিওনে। আগামীকাল ভিয়ারিয়ালের বিপক্ষে মৌসুমের দ্বিতীয় ম্যাচ খেলবে আতলেতিকো। সেই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে সিমিওনে জানিয়েছেন, আলভারেজ থাকছেন দলের স্কোয়াডে।

সমর্থকদের প্রতি সম্মান জানালেও খেলোয়াড়দের অপমান বা গালিগালাজ কোনোভাবেই মেনে নেবেন না বলে পরিষ্কার করেছেন আতলেতিকো কোচ। তিনি বলেন, ‘আমার সমর্থকদের আমি শতভাগ সম্মান করি, কিন্তু কোনো ধরনের অপমান বা গালিগালাজ আমি কোনোভাবেই প্রশ্রয় দেব না। এই কথাটা পরিষ্কার হওয়া দরকার।’

আলভারেজকে ঘিরে দলে কোনো অস্থিরতা তৈরি হয়নি বলেও জানিয়েছেন সিমিওনে। আর্জেন্টাইন তারকার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘আলভারেজ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়, তাঁকে আমাদের প্রয়োজন। দল হিসেবে মাঠে তাঁকে আমরা শতভাগ সমর্থন ও সুরক্ষা দেব।’

সিমিওনের বার্তা আরও স্পষ্ট—আলভারেজ যতদিন আতলেতিকোর খেলোয়াড়, ততদিন তিনি দলেরই অংশ। তাঁর ভাষায়, ‘যতদিন সে আমাদের দলে আছে, সে আমাদেরই খেলোয়াড় এবং আমরা তাকে আগলে রাখব।’

আলভারেজের মানসিক অবস্থা নিয়ে সরাসরি মন্তব্য করতে চাননি সিমিওনে। তবে অনুশীলনে আর্জেন্টাইন ফরোয়ার্ডের পেশাদারত্বে কোনো ঘাটতি দেখছেন না তিনি। কোচ বলেন, ‘সে সতীর্থদের প্রতি শ্রদ্ধা রেখে সর্বোচ্চ পেশাদারত্বের সঙ্গে অনুশীলন করে যাচ্ছে।’

বর্তমানে আলভারেজকে ঘিরে সব জল্পনা পেছনে ফেলে ভিয়ারিয়াল ম্যাচেই মনোযোগ দিতে চান সিমিওনে। তাঁর মতে, দলের মূল লক্ষ্য শক্তিশালী একটি দল গড়ে তোলা এবং মাঠে নিজেদের সেরাটা দেওয়া।

ভিয়ারিয়ালকে কঠিন প্রতিপক্ষ হিসেবেও দেখছেন আতলেতিকো কোচ। তিনি বলেন, দলটির বেশ কয়েকজন মানসম্পন্ন খেলোয়াড় আছেন। তাই ৯০ মিনিটের লড়াইয়ে শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত থেকেই নিজেদের সেরাটা দিতে হবে আতলেতিকোকে।

Details Bottom