Image

কলকাতায় ভিনিসিয়ুস, ভারতকে হারানোর দায়িত্বও তাঁর কাঁধে

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 42 মিনিট আগেআপডেট: 1 সেকেন্ড আগে
কলকাতায় ভিনিসিয়ুস, ভারতকে হারানোর দায়িত্বও তাঁর কাঁধে

কলকাতায় ভিনিসিয়ুস, ভারতকে হারানোর দায়িত্বও তাঁর কাঁধে

কলকাতায় ভিনিসিয়ুস, ভারতকে হারানোর দায়িত্বও তাঁর কাঁধে

ভারতে পা রাখার পরই নিজের জনপ্রিয়তা টের পেয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। হোটেলে ঢোকার সময় লবিতে উপস্থিত ভক্তদের মুখে শোনা গেছে—‘ভিনি! ভিনি!’ অথচ আজ কলকাতার মাঠেই ভারতীয় সমর্থকদের বিপক্ষে লড়তে হবে ব্রাজিলের এই তারকাকে।

বাংলাদেশ সময় আজ রাত ৮টায় কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে প্রীতি ম্যাচে মুখোমুখি হবেভারত ও ব্রাজিল। দুই দলের ইতিহাসে এটিই প্রথম আন্তর্জাতিক ম্যাচ। ব্রাজিলের একাদশে একাধিক পরিবর্তনের সম্ভাবনা থাকলেও ভিনিসিয়ুসের মাঠে নামা প্রায় নিশ্চিত।

১০ বছর পর সেই ভারতে ফিরেছেন ভিনি

ভারতের সঙ্গে ভিনিসিয়ুসের সম্পর্ক অবশ্য নতুন নয়। ২০১৬ সালে গোয়ায় অনুষ্ঠিত প্রথম ব্রিকস অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টে ব্রাজিলকে চ্যাম্পিয়ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি। সেই আসরে সর্বোচ্চচার গোলকরেছিলেন তরুণ ভিনি।

দশ বছর পর আবার ভারতে ফিরে সেই সময়ের স্মৃতিও মনে পড়ছে তাঁর। ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) মিডিয়া সিবিএফ টিভিকে ভিনি বলেছেন, ছোটবেলায় কখনো ভাবেননি যে আবার ভারতে ফিরবেন।

তাঁর ভাষায়, ওই সময় ভারতে তাঁর জন্য এতটা ভালোবাসা ছিল, সেটিও তিনি জানতেন না। পরে বিশ্বকাপে খেলার সুযোগ না পেলেও ভারতের সমর্থকেরা তাঁকে নিয়মিত বার্তা পাঠিয়েছেন বলেও জানান তিনি।

রাফিনিয়ার অনুপস্থিতিতে বাড়তি দায়িত্ব

চোটের কারণে রাফিনিয়া ছিটকে পড়ায় ভারতের বিপক্ষে ব্রাজিলের আক্রমণভাগে ভিনিসিয়ুসের ওপর দায়িত্ব আরও বেড়েছে। বাঁ প্রান্তে নিজের পরিচিত জায়গাতেই খেলবেন রিয়াল মাদ্রিদের এই তারকা।

রাফিনিয়ার জায়গায় ফ্ল্যামেঙ্গোর স্ট্রাইকার পেদ্রোকে খেলানোর পরিকল্পনা রয়েছে কোচ কার্লো আনচেলত্তির। অস্ট্রেলিয়ার বিপক্ষে আগের দুই প্রীতি ম্যাচে যেমন ব্যাপক পরিবর্তন এনেছিলেন, ভারত ম্যাচেও তেমনই একাধিক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ ১–১ গোলে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে সাতটি পরিবর্তন এনে ব্রাজিলকে৪–২ গোলের জয়এনে দিয়েছিলেন আনচেলত্তি। এবারও দলটির ২৬ সদস্যের স্কোয়াডের প্রায় সবাইকে মাঠে নামানোর পরিকল্পনা রয়েছে তাঁর।

ভক্তদের উচ্ছ্বাসের মাঝে মাঠে ভিন্ন চ্যালেঞ্জ

ভারতে ভিনিসিয়ুসের জনপ্রিয়তা নতুন করে প্রকাশ পেয়েছে তাঁর হোটেল পৌঁছানোর দৃশ্যেই। এক দশক আগে গোয়ায় কিশোর বয়সে যে ভালোবাসা পেয়েছিলেন, এবারও সেই উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন তিনি।

তবে মাঠে নামার পর সেই ভালোবাসার জায়গায় থাকবে প্রতিদ্বন্দ্বিতা। ভারতীয় ফুটবলপ্রেমীদের সামনে ভিনিসিয়ুসকে এবার নিজের সামর্থ্য দেখাতে হবে ব্রাজিলের জার্সিতে।

আর কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে এই ম্যাচ শুধু ভারতের জন্য ঐতিহাসিক নয়—২০১৬ সালে গোয়ায় চার গোল করা সেই কিশোর ভিনিসিয়ুসের ১০ বছর পর ভারত প্রত্যাবর্তনেরও বিশেষ মুহূর্ত।

 
Details Bottom
Details ad One
Details Two
Details Three