বদলে যাওয়া ‘আমেরিকান ড্রিম’-এর গল্প বলবে জিটিএ ৬
- 1
বাংলাদেশ ভ্রমণ ম্যাপ, আমার বাংলাদেশ। যেভাবে বানাবেন ভ্রমণ ম্যাপের ছবি
- 2
প্রীতম–শেহতাজের বিবাহবিচ্ছেদ, জানালেন আলাদা হওয়ার কারণ
- 3
একসময় স্কুলের বেতন দিতে পারেননি, এখন ৩ হাজার কোটি রুপির মালিক সালমান খান
- 4
রোনালদোর জন্য জাতীয় দলের দরজা খোলা, বললেন পর্তুগাল কোচ
- 5
জার্মানিকে জিততে না দিয়ে দুইয়ে গ্রিস, শীর্ষে ডাচরা

বদলে যাওয়া ‘আমেরিকান ড্রিম’-এর গল্প বলবে জিটিএ ৬
বদলে যাওয়া ‘আমেরিকান ড্রিম’-এর গল্প বলবে জিটিএ ৬
বিশাল ভার্চুয়াল জগৎ, অপরাধের রোমাঞ্চ আর অ্যাকশনের পাশাপাশি আধুনিক আমেরিকার সাধারণ মানুষের জীবনসংগ্রাম ও স্বপ্নের গল্পও তুলে ধরবে বহুল প্রতীক্ষিত ভিডিও গেম ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ (GTA 6)। নির্মাতা প্রতিষ্ঠান রকস্টার গেমসের ভাষ্য অনুযায়ী, গেমটির গল্পে সময়ের সঙ্গে বদলে যাওয়া ‘আমেরিকান ড্রিম’-এর বাস্তবতাও ফুটে উঠবে।
একসময় লাগামহীন সম্পদ অর্জন বা বিপুল অর্থের মালিক হওয়াকেই ‘আমেরিকান ড্রিম’ হিসেবে দেখা হতো। তবে সময়ের সঙ্গে সেই ধারণা বদলেছে। এখন অনেক সাধারণ মানুষের কাছে নিজের একটি বাড়ি কেনা কিংবা মাথার ওপর থাকা ঋণ পরিশোধ করতে পারাটাই বড় স্বপ্ন। আর সেই সাধারণ স্বপ্ন পূরণ করাও যে কতটা কঠিন হয়ে উঠেছে, সেটিই জিটিএ ৬-এর গল্পে তুলে ধরতে চায় রকস্টার।
রকস্টার গেমসের ন্যারেটিভ বিভাগের প্রধান রবার্ট হামফ্রিজ ব্রিটিশ সাময়িকী ‘লাভ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে গেমটির গল্প ও চরিত্র নিয়ে বিস্তারিত কথা বলেছেন।
গেমটির দুই প্রধান চরিত্র জেসন ও লুসিয়া কোনো পেশাদার বা পরিচিত অপরাধী নয়। তারা অপরাধজগতের একেবারেই নতুন ও অনভিজ্ঞ। পরিস্থিতির চাপে বেঁচে থাকার জন্য অপরাধের পথে পা রাখে এই দুই তরুণ-তরুণী।
তবে তাদের গল্প কোন দিকে যাবে, সেটি পুরোপুরি নির্ধারিত নয়। গেমাররা খেলার সময় যে সিদ্ধান্তগুলো নেবেন, তার ওপর নির্ভর করবে জেসন ও লুসিয়ার ভবিষ্যৎ। অর্থাৎ খেলোয়াড়ের সিদ্ধান্তই অনেক ক্ষেত্রে গল্পের গতিপথ বদলে দিতে পারে।
শুধু দুই প্রধান চরিত্র নয়, গেমটির পার্শ্বচরিত্র ও সাধারণ পথচারীদেরও গুরুত্ব দেওয়া হয়েছে। ফ্লোরিডার মানুষের জীবনযাপন, সংস্কৃতি ও সামাজিক বাস্তবতা নিয়ে গবেষণা করে এসব চরিত্র তৈরি করা হয়েছে বলে জানিয়েছে রকস্টার।
ফলে গেমের জগতে থাকা অনেক সাধারণ চরিত্রেরও থাকবে নিজস্ব গল্প ও পরিচয়। এসব ছোট ছোট গল্প পুরো ভার্চুয়াল পরিবেশকে আরও জীবন্ত করে তুলবে বলে মনে করছে নির্মাতা প্রতিষ্ঠান।
গেমিং জগতের অন্যতম আলোচিত সিরিজ Grand Theft Auto-এর নতুন কিস্তি নিয়ে তাই শুধু অপরাধ, অ্যাকশন বা বিনোদন নয়—আধুনিক সমাজের স্বপ্ন, সংগ্রাম ও বাস্তবতাকেও সামনে আনার চেষ্টা করছে রকস্টার।














