এমবাপ্পে-রোনালদোকে পেছনে ফেলে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড
- 1
ইমরান খানের চিকিৎসা নিয়ে লারার উদ্বেগ, ‘প্রাপ্য মর্যাদা নিশ্চিত করুন’
- 2
বিশ্বকাপের হারের প্রতিশোধের সুযোগ জাপানের, নভেম্বরে ব্রাজিলের মুখোমুখি
- 3
৮ দিনের ব্যবধানে দুই হ্যাটট্রিক, কিংবদন্তিদেরও ছাড়িয়ে ইতিহাসে ক্রোকোম্বে
- 4
গেইল-রাসেলদের পেছনে ফেলে সিপিএলের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড শানাকার
- 5
এক ক্রিকেটারের জন্মসাল তিনটি! বয়স জালিয়াতিতে দুই বছরের নিষেধাজ্ঞা

এমবাপ্পে-রোনালদোকে পেছনে ফেলে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড
এমবাপ্পে-রোনালদোকে পেছনে ফেলে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড
গোলের পর গোল করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন আর্লিং হালান্ড। এবার ক্লাব ক্যারিয়ারে ৩০০ গোলের মাইলফলক স্পর্শ করে কিলিয়ান এমবাপ্পে ও ক্রিস্টিয়ানো রোনালদোর মতো তারকাদের পেছনে ফেললেন ম্যানচেস্টার সিটির এই নরওয়েজিয়ান স্ট্রাইকার।
শনিবার রাতে ইতিহাদ স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের ম্যাচে কভেন্ট্রি সিটিকে ১-০ গোলে হারানোর পথে ঐতিহাসিক এই কীর্তি গড়েন হালান্ড। ম্যাচের ২৬তম মিনিটে এনজো ফার্নান্দেজের পাস থেকে অ্যান্টনি সেমেনিওর নিখুঁত ক্রস পেয়ে দুর্দান্ত হেডে বল জালে জড়ান তিনি। সেই গোলই হয়ে যায় হালান্ডের ক্লাব ক্যারিয়ারের ৩০০তম গোল এবং ম্যাচের জয়সূচক গোল।
চারটি ক্লাবে খেলে ৩৮৪ ম্যাচেই ৩০০ গোলের মাইলফলকে পৌঁছেছেন হালান্ড। তাঁর গোলের মধ্যে মোলদের হয়ে ২০টি, রেড বুল সালজবুর্গের হয়ে ২৯টি, বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে ৮৬টি এবং ম্যানচেস্টার সিটির জার্সিতে ১৬৫টি গোল রয়েছে।
এই মাইলফলকে পৌঁছাতে হালান্ডের চেয়ে কম ম্যাচ লেগেছে শুধু লিওনেল মেসির—৩৬৫ ম্যাচ। তবে এমবাপ্পে ৩৯৮ ম্যাচ এবং রোনালদো ৪৯৯ ম্যাচে ৩০০ ক্লাব গোলের মাইলফলক স্পর্শ করেছিলেন। অর্থাৎ, মেসির পর হালান্ডই সবচেয়ে দ্রুত এই অভিজাত ক্লাবে প্রবেশ করলেন।
২৬ বছর বয়সী হালান্ডের জন্য এটি আরও একটি অবিশ্বাস্য মাইলফলক। ম্যানচেস্টার সিটির হয়ে মাত্র ২০২ ম্যাচেই তাঁর গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৬৫-এ। কভেন্ট্রির বিপক্ষে এই গোলের মধ্য দিয়ে চলতি প্রিমিয়ার লিগ মৌসুমে তিন ম্যাচে তাঁর গোল হলো তিনটি।
হালান্ডের ঐতিহাসিক গোলের রাতেই এনজো মারেস্কার অধীনে প্রিমিয়ার লিগে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার সিটি। তিন ম্যাচে তিন জয়ে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে মৌসুমের শুরুটা দারুণ করেছে সিটিজেনরা।
মোলদে থেকে সালজবুর্গ, ডর্টমুন্ড হয়ে ম্যানচেস্টার সিটি—প্রতিটি ঠিকানাতেই গোলের বন্যা বইয়ে দেওয়া হালান্ড এবার নাম লেখালেন ৩০০ গোলের ক্লাবে। বয়স ও গোলের গতির বিচারে তাঁর সামনে এখন আরও বড় সব রেকর্ডের হাতছানি।














