Image

খেলোয়াড় বিক্রিতে নতুন ইতিহাস চেলসির, এক মৌসুমে আয় ৪৪৮ মিলিয়ন ইউরো

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 4 দিন আগেআপডেট: 1 সেকেন্ড আগে
খেলোয়াড় বিক্রিতে নতুন ইতিহাস চেলসির, এক মৌসুমে আয় ৪৪৮ মিলিয়ন ইউরো

খেলোয়াড় বিক্রিতে নতুন ইতিহাস চেলসির, এক মৌসুমে আয় ৪৪৮ মিলিয়ন ইউরো

খেলোয়াড় বিক্রিতে নতুন ইতিহাস চেলসির, এক মৌসুমে আয় ৪৪৮ মিলিয়ন ইউরো

খেলোয়াড় বিক্রির বাজারে নতুন ইতিহাস গড়েছে চেলসি। চলতি গ্রীষ্মের দলবদলে খেলোয়াড় বিক্রি করে রেকর্ড ৪৪৮ মিলিয়ন ইউরো আয় করেছে ইংলিশ ক্লাবটি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৬ হাজার ৩০০ কোটি টাকা।

ট্রান্সফারমার্কেটের হিসাব অনুযায়ী, ইউরোপিয়ান ফুটবলে এক দলবদলের মৌসুমে খেলোয়াড় বিক্রি থেকে এত বেশি অর্থ আগে কোনো ক্লাব আয় করতে পারেনি। কঠোর আর্থিক নিয়ম মেনে চলা এবং আয়-ব্যয়ের ভারসাম্য ধরে রাখার প্রয়োজন থেকেই মূলত বড় পরিসরে খেলোয়াড় বিক্রির পথে হাঁটতে হয়েছে চেলসিকে। সেই সিদ্ধান্তই এবার এনে দিয়েছে অভাবনীয় সাফল্য।

চেলসির এই রেকর্ড আয়ের সবচেয়ে বড় অংশ এসেছে আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজের দলবদল থেকে। বিশ্বকাপজয়ী এই তারকাকে দলবদলের শেষ দিনে ১৪৫ মিলিয়ন ইউরোতে ম্যানচেস্টার সিটির কাছে বিক্রি করেছে চেলসি।

এনজোর দলবদল যৌথভাবে প্রিমিয়ার লিগের সর্বোচ্চ ট্রান্সফার ফির রেকর্ডেও জায়গা করে নিয়েছে। তবে শুধু এনজোর বিক্রিত অর্থেই চেলসির রেকর্ড আয় হয়নি।

আন্দ্রে সান্তোস ৫৬.৩ মিলিয়ন ইউরো, নিকোলাস জ্যাকসন ৫৫.৫ মিলিয়ন এবং মার্ক কুকুরেইয়া ৫৫ মিলিয়ন ইউরোতে ক্লাব ছেড়েছেন।

এ ছাড়া লিয়াম ডেলাপ ৫২ মিলিয়ন, ট্রেভো চালোবাহ ৩০ মিলিয়ন, টাইরিক জর্জ ২১ মিলিয়ন, মার্ক গিয়েহি ১৫ মিলিয়ন এবং তোসিন আদারাবিওয়ো ১১.৭ মিলিয়ন ইউরোতে বিক্রি হয়েছেন।

একাধিক গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে বিক্রি করে চেলসি একদিকে যেমন স্কোয়াডের আকার কমিয়েছে, অন্যদিকে দলবদলের বাজারে নিজেদের আর্থিক সক্ষমতারও নজির স্থাপন করেছে।

৪৪৮ মিলিয়ন ইউরোর এই আয় এখন ইউরোপীয় ফুটবলের এক দলবদল মৌসুমে খেলোয়াড় বিক্রি থেকে সর্বোচ্চ আয়ের নতুন রেকর্ড।

Details Bottom
Details ad One
Details Two
Details Three