ইমরান খানের সুচিকিৎসার দাবিতে এবার সরব ব্রায়ান লারা, বললেন ‘এটা মানবিকতার প্রশ্ন’
- 1
ইমরান খানের চিকিৎসা নিয়ে লারার উদ্বেগ, ‘প্রাপ্য মর্যাদা নিশ্চিত করুন’
- 2
এমবাপ্পে-রোনালদোকে পেছনে ফেলে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড
- 3
অবশেষে গোপন প্রেম প্রকাশ্যে, সিদ্ধার্থ নিগমের প্রেমিকা রিয়া ঠাক্কার
- 4
তেভেজের বিদায়ী ম্যাচে একই দলের হয়ে দেখা যেতে পারে মেসি–রোনালদোকে!
- 5
ইংল্যান্ডে ভরাডুবির পর পাকিস্তান দলে বড়সড় পরিবর্তন, বাদ পড়ার নেপথ্যে পারফরম্যান্সের সঙ্গে আচরণও

ইমরান খানের সুচিকিৎসার দাবিতে এবার সরব ব্রায়ান লারা, বললেন ‘এটা মানবিকতার প্রশ্ন’
ইমরান খানের সুচিকিৎসার দাবিতে এবার সরব ব্রায়ান লারা, বললেন ‘এটা মানবিকতার প্রশ্ন’
একে একে ইমরান খানের পাশে দাঁড়াচ্ছেন ক্রিকেট বিশ্বের সাবেক ও বর্তমান তারকারা। কারাবন্দী পাকিস্তানের কিংবদন্তি অধিনায়ক ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সুচিকিৎসা এবং মানবিক আচরণ নিশ্চিত করার দাবিতে এবার সোচ্চার হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং কিংবদন্তি ব্রায়ান লারা।
বিশ্বের বিভিন্ন দেশের সাবেক অধিনায়ক এবং অস্ট্রেলিয়ার বর্তমান অধিনায়ক প্যাট কামিন্সের আহ্বানের সঙ্গে একাত্মতা প্রকাশ করে আবেগঘন এক বিবৃতি দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক লারা।
ইমরানের সঙ্গে মাঠে মুখোমুখি হওয়ার স্মৃতি মনে করে লারা লিখেছেন, ‘ইমরান খান ও আমার মাঠে মুখোমুখি সাক্ষাতের সুযোগ হয়েছে হাতে গোনা কয়েকবার। ওই অল্প সময়েই তাঁর প্রতি আমার যে শ্রদ্ধা তৈরি হয়েছিল, তা ছিল চিরস্থায়ী।’
খেলোয়াড়ি জীবনে ইমরানের প্রভাবের কথা উল্লেখ করে লারা আরও লিখেছেন, ‘খেলোয়াড়ি জীবনের তুঙ্গে থাকা অবস্থায় যিনি একসময় নিজের দেশের জন্য আশা, গর্ব ও অনুপ্রেরণার প্রতীক ছিলেন, আজ তিনি এমন পরিস্থিতিতে কীভাবে পড়েছেন, যেখানে ন্যূনতম যত্ন, সহানুভূতি কিংবা প্রাপ্য সম্মানটুকুও পাচ্ছেন না—এটা মেনে নেওয়া সত্যিই কঠিন।’
ইমরানের চিকিৎসার বিষয়ে অন্য সাবেক অধিনায়কদের দাবির প্রতিও সমর্থন জানিয়েছেন লারা। তিনি বলেন, ‘অন্য সাবেক অধিনায়কদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে আমিও তাঁর জন্য উপযুক্ত ও স্বতন্ত্র চিকিৎসার দাবি জানাচ্ছি। একজন মানুষ হিসেবে যে মর্যাদা তাঁর প্রাপ্য, সেটিও যেন নিশ্চিত করা হয়।’
বিষয়টিকে রাজনৈতিকভাবে না দেখার আহ্বান জানিয়ে লারার স্পষ্ট বক্তব্য, ‘এটা কোনো রাজনীতি নয়। এটা আমাদের খেলার এক কিংবদন্তির জন্য খুব সাধারণ মানবিকতার প্রশ্ন।’
১৯৯২ সালে পাকিস্তানকে বিশ্বকাপ জেতানোর পর ক্রিকেটকে বিদায় নিয়ে রাজনীতিতে প্রবেশ করেন ইমরান খান। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। ক্ষমতা থেকে অপসারিত হওয়ার পর দুর্নীতি ও অন্যান্য মামলায় সাজাপ্রাপ্ত হয়ে প্রায় সাড়ে তিন বছর ধরে কারাগারে রয়েছেন ইমরান। তবে তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছেন তিনি।
ইমরানের সুচিকিৎসার দাবিতে এর আগে অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের ২৩ জন সাবেক অধিনায়ক পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে চিঠি দেন। এরপর ইমরানের পক্ষে প্রকাশ্যে কথা বলেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ ও মঈন খানের মতো তারকারাও।















