১৫ বছরের পথচলার ইতি, কলম্বিয়া দলে আর দেখা যাবে না হামেস রদ্রিগেজকে
- 1
রোনালদোকে রেখেই নেশনস লিগের দল ঘোষণা পর্তুগালের
- 2
হালান্ডের বিতর্কিত গোলের আলোচনা নিয়ে বিরক্ত মারেস্কা, ‘সিটির পারফরম্যান্সও দেখা উচিত’
- 3
মোদির ৭৬তম জন্মদিনে তারকাদের শুভেচ্ছা, শাহরুখ-সালমান থেকে মহেশ-মোহনলাল
- 4
চেলসির মালিকানায় বড় পরিবর্তন, বোয়েহলি-ওয়াল্টারের শেয়ার কিনে নিল ক্লিয়ারলেক
- 5
স্পেন ম্যাচের আগে বড় ধাক্কা ইংল্যান্ডের, চোটে ছিটকে গেলেন জন স্টোনস

১৫ বছরের পথচলার ইতি, কলম্বিয়া দলে আর দেখা যাবে না হামেস রদ্রিগেজকে
১৫ বছরের পথচলার ইতি, কলম্বিয়া দলে আর দেখা যাবে না হামেস রদ্রিগেজকে
কলম্বিয়া জাতীয় দলে তাঁর অভিষেক ২০১১ সালে। বলিভিয়ার বিপক্ষে সেই প্রথম ম্যাচেই জয়সূচক গোল করে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেছিলেন হামেস রদ্রিগেজ। এরপর কেটে গেছে প্রায় দেড় দশক। ১০ নম্বর জার্সিতে দেশের হয়ে অসংখ্য স্মৃতি তৈরি করেছেন তিনি। এবার সেই অধ্যায়েরই ইতি টানলেন ৩৫ বছর বয়সী এই তারকা।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন রদ্রিগেজ। বিদায়বার্তায় তিনি লিখেছেন, ‘আজ আমি হৃদয় থেকে কথা বলতে চাই। অনেক বছর, অনেক ম্যাচ, আনন্দ এবং কঠিন মুহূর্তের পর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ করার সময় হয়েছে। সেটি হলো কলম্বিয়া জাতীয় দলের সঙ্গে আমার যাত্রা।’
তিন বিশ্বকাপ, সবচেয়ে স্মরণীয় ২০১৪
কলম্বিয়ার হয়ে তিনটি বিশ্বকাপে খেলেছেন রদ্রিগেজ—২০১৪, ২০১৮ ও ২০২৬ সালে। ২০২২ বিশ্বকাপে অবশ্য কলম্বিয়া জায়গা করে নিতে পারেনি।
রদ্রিগেজের আন্তর্জাতিক ক্যারিয়ারের সবচেয়ে উজ্জ্বল অধ্যায় নিঃসন্দেহে ২০১৪ বিশ্বকাপ। মাত্র পাঁচ ম্যাচে ছয় গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হন তিনি এবং জেতেন গোল্ডেন বুট।
তবে গোলসংখ্যার চেয়েও বেশি আলোচনায় ছিল উরুগুয়ের বিপক্ষে শেষ ষোলোতে করা তাঁর অসাধারণ ভলি। সেই গোলটি বিশ্বকাপের অন্যতম স্মরণীয় মুহূর্ত হয়ে আছে। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে বিশ্বকাপ শেষ হওয়ার পরই রিয়াল মাদ্রিদে যোগ দেন রদ্রিগেজ।
কলম্বিয়ার হয়ে রেকর্ডের পাতায়
দেশটির হয়ে ১৩১ ম্যাচ খেলেছেন রদ্রিগেজ, যা কলম্বিয়ার ইতিহাসে সর্বোচ্চ। এই সময়ে করেছেন ৩১ গোল ও ৪৩টি অ্যাসিস্ট।
গোলের দিক থেকেও তিনি আছেন দ্বিতীয় স্থানে। কলম্বিয়ার হয়ে সর্বোচ্চ ৩৬ গোল করেছেন রাদামেল ফালকাও। বিশ্বকাপে কলম্বিয়ার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডেও যৌথভাবে শীর্ষে রয়েছেন রদ্রিগেজ। কার্লোস ভালদেরামা ও ফ্রেডি রিনকনের সঙ্গে তাঁর ম্যাচসংখ্যা সমান।
শেষ ম্যাচ সুইজারল্যান্ডের বিপক্ষে
২০২৬ বিশ্বকাপেই কলম্বিয়ার জার্সিতে শেষবার মাঠে নামেন রদ্রিগেজ। গত ৭ জুলাই সুইজারল্যান্ডের বিপক্ষে শেষ ষোলোয় পেনাল্টি শুটআউটে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় কলম্বিয়া। সেটিই হয়ে থাকে জাতীয় দলের হয়ে তাঁর শেষ ম্যাচ।
১০ নম্বর জার্সির পাশাপাশি কলম্বিয়ার অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। তাঁর নেতৃত্বে ২০২৪ কোপা আমেরিকার ফাইনালে ওঠে কলম্বিয়া। যদিও শিরোপার লড়াইয়ে আর্জেন্টিনার কাছে হেরে যায় দলটি, তবে ২৩ বছর পর প্রথমবারের মতো কোপা আমেরিকার ফাইনালে জায়গা করে নেওয়ার কৃতিত্ব ছিল রদ্রিগেজদের।
ক্লাব ফুটবলে এখনই বিদায় নয়
জাতীয় দলের অধ্যায় শেষ হলেও ফুটবলকে বিদায় বলছেন না রদ্রিগেজ। আন্তর্জাতিক অবসরের পরও ক্লাব ফুটবলে খেলা চালিয়ে যাবেন তিনি।
সম্প্রতি কলম্বিয়ার ক্লাব আতলেতিকো নাসিওনালের সঙ্গে চুক্তি করেছেন এই অ্যাটাকিং মিডফিল্ডার। ফলে দেশের জার্সিতে বিদায় নিলেও ক্লাব ফুটবলে এখনো তাঁকে মাঠে দেখা যাবে













