Image

যুক্তরাষ্ট্রের দলে বাংলাদেশি বংশোদ্ভূত ১৬ বছরের কাভান সুলিভান

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 ঘন্টা আগেআপডেট: 1 ঘন্টা আগে
যুক্তরাষ্ট্রের দলে বাংলাদেশি বংশোদ্ভূত ১৬ বছরের কাভান সুলিভান

যুক্তরাষ্ট্রের দলে বাংলাদেশি বংশোদ্ভূত ১৬ বছরের কাভান সুলিভান

যুক্তরাষ্ট্রের দলে বাংলাদেশি বংশোদ্ভূত ১৬ বছরের কাভান সুলিভান

ফিফা উইন্ডোতে পেরু, চিলি, মেক্সিকো ও কানাডার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্র। আসন্ন ম্যাচগুলো সামনে রেখে ২৮ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ মৌরিসিও পচেত্তিনো। তাঁর ঘোষিত দলে নতুন মুখ ১২ জন। সবচেয়ে বড় চমক ১৬ বছর বয়সী বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার কাভান সুলিভান।

মেজর লিগ সকারে (এমএলএস) চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে আছেন কাভান। ২৩ ম্যাচে করেছেন ৬ গোল, পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১১টি গোল। তাঁর বড় ভাই কুইন সুলিভান গত বছর যুক্তরাষ্ট্র জাতীয় দলের হয়ে তিনটি ম্যাচ খেলেছেন। তবে এবারের দলে জায়গা হয়নি তাঁর।

কাভানসহ যুক্তরাষ্ট্রের এবারের স্কোয়াডে ১৮ বছর বা তার কম বয়সী খেলোয়াড় রয়েছেন ছয়জন। ফলে পুরো দলের গড় বয়স দাঁড়িয়েছে ২২ বছর ৯ মাস, যা বিশ্বকাপ স্কোয়াডের গড় বয়সের চেয়ে চার বছরেরও বেশি কম।

বৃহস্পতিবার দল ঘোষণার পর পচেত্তিনো বলেন, ‘সবার জন্য এটি একটি নতুন শুরুর সূচনা। এই ম্যাচগুলোতে অভিজ্ঞ খেলোয়াড়দের পাশাপাশি দারুণ সম্ভাবনাময় কিছু তরুণ প্রতিভাকে দলে নিতে পেরে আমরা উচ্ছ্বসিত।’

তিনি আরও বলেন, ‘আমাদের দলের সংস্কৃতি, কাজের ধরন এবং অবশ্যই আমরা কীভাবে খেলতে চাই—এসব বিষয় বোঝা তাদের সবার জন্য গুরুত্বপূর্ণ। সবচেয়ে বড় কথা, আমাদের সমর্থকেরা যেমনটা প্রত্যাশা করে, ঠিক সেভাবে দেশের প্রতিনিধিত্ব করার মতো দৃঢ় মানসিকতা ও নিবেদন তাদের দেখাতে হবে।’

কাভান ও তাঁর ২২ বছর বয়সী বড় ভাই কুইন দুজনই এমএলএসের ক্লাব ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে খেলেন। তবে সুলিভান পরিবারের আরও দুই সদস্য রোনান ও ডেক্লান জাতীয় দলের হয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে চান।

গত সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে নজর কেড়েছিলেন রোনান সুলিভান। ফলে সুলিভান পরিবারের ফুটবল-সংযোগ এখন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের দুই দিকেই ছড়িয়ে পড়েছে।

তাদের নানি সুলতানা আলম যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি। মুক্তিযুদ্ধেও তাঁর উল্লেখযোগ্য ভূমিকা ছিল বলে জানা যায়। ফলে ১৬ বছরের কাভানের যুক্তরাষ্ট্র জাতীয় দলে ডাক পাওয়ার খবরটি বাংলাদেশের ফুটবলপ্রেমীদের কাছেও বিশেষ আগ্রহের হয়ে উঠেছে।

Details Bottom
Details ad One
Details Two
Details Three