চেলসির মালিকানায় বড় পরিবর্তন, বোয়েহলি-ওয়াল্টারের শেয়ার কিনে নিল ক্লিয়ারলেক
- 1
মেসির হেডে গোল, কাসেমিরোর জাদুতে ক্রুজ আজুলকে হারিয়ে চ্যাম্পিয়ন মায়ামি
- 2
রোহিত শর্মাকে নিয়ে সোফিয়া হায়াতের বিতর্কিত মন্তব্য, যা বললেন ভারতীয় তারকা
- 3
রাফিনিয়ার হ্যাটট্রিকে রেসিংকে ৭-২ গোলে উড়িয়ে বার্সেলোনার ছয় ম্যাচে ছয় জয়
- 4
রোনালদো-প্যালাসিওসের ঝামেলার নতুন পর্ব, এবার ৪-০ গোলে বিধ্বস্ত আল নাসর
- 5
১৫ বছরের পথচলার ইতি, কলম্বিয়া দলে আর দেখা যাবে না হামেস রদ্রিগেজকে

চেলসির মালিকানায় বড় পরিবর্তন, বোয়েহলি-ওয়াল্টারের শেয়ার কিনে নিল ক্লিয়ারলেক
চেলসির মালিকানায় বড় পরিবর্তন, বোয়েহলি-ওয়াল্টারের শেয়ার কিনে নিল ক্লিয়ারলেক
চেলসির মালিকানায় বড় ধরনের পরিবর্তন এসেছে। ক্লাবটির চেয়ারম্যান টড বোয়েহলি ও পরিচালক মার্ক ওয়াল্টার তাদের মালিকানাধীন শেয়ার বিক্রি করে দিয়েছেন। প্রায় ১ বিলিয়ন পাউন্ডের এই চুক্তির মাধ্যমে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটির পূর্ণ নিয়ন্ত্রণ চলে গেছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রাইভেট ইকুইটি প্রতিষ্ঠান ক্লিয়ারলেক ক্যাপিটালের হাতে।
২০২২ সালে রোমান আব্রামোভিচের কাছ থেকে চেলসি কেনার সময় ক্লিয়ারলেকের হাতে ছিল ক্লাবটির প্রায় ৬১.৫ শতাংশ মালিকানা। অন্যদিকে বোয়েহলি, ওয়াল্টার ও হ্যান্সজর্গ উইস মিলে বাকি অংশের মালিক ছিলেন। নতুন চুক্তিতে বোয়েহলি ও ওয়াল্টারের অংশীদারি ক্লিয়ারলেক কিনে নেওয়ায় ক্লাবটির নিয়ন্ত্রণ এখন এককভাবে তাদের হাতে।
এই পরিবর্তনের মধ্য দিয়ে চেলসিতে বোয়েহলির চেয়ারম্যান হিসেবে অধ্যায়েরও সমাপ্তি ঘটেছে। তবে মালিকানা বদল হলেও ক্লাবের দৈনন্দিন কার্যক্রম, নেতৃত্ব কিংবা দীর্ঘমেয়াদি কৌশলে তাৎক্ষণিক বড় কোনো পরিবর্তন হবে না বলে চেলসি জানিয়েছে।
মালিকানা পরিবর্তনের পরও হ্যান্সজর্গ উইস ক্লাবের মালিকানা গ্রুপে অংশীদার হিসেবে থাকছেন। ক্লিয়ারলেক জানিয়েছে, তারা চেলসির অবকাঠামো, খেলোয়াড় উন্নয়ন ও মাঠের পারফরম্যান্সে দীর্ঘমেয়াদি বিনিয়োগের পরিকল্পনা অব্যাহত রাখবে।
২০২২ সালে আব্রামোভিচের কাছ থেকে চেলসি কিনতে মালিকানা গ্রুপটির মোট চুক্তিমূল্য ছিল ৪.২৫ বিলিয়ন পাউন্ড। চার বছর পর নতুন এই লেনদেনে ক্লাবটির মূল্য প্রায় ৫ বিলিয়ন পাউন্ডের কাছাকাছি ধরা হয়েছে।
ফলে চেলসির ইতিহাসে আরেকটি গুরুত্বপূর্ণ মালিকানা অধ্যায়ের সূচনা হলো। এখন দেখার বিষয়, ক্লিয়ারলেকের পূর্ণ নিয়ন্ত্রণে ক্লাবটির ফুটবল পরিচালনা, খেলোয়াড় নিয়োগ এবং স্টেডিয়াম-সংক্রান্ত ভবিষ্যৎ পরিকল্পনায় কী ধরনের পরিবর্তন আসে।











