নেইমারকে ‘অবাঞ্ছিত ব্যক্তি’ ঘোষণার দাবি! রেমো ম্যাচের পর নতুন বিতর্কে ব্রাজিলিয়ান তারকা
- 1
ভয়াবহ দাবানলে ক্ষতিগ্রস্তদের সহায়তায় বড় অঙ্কের অনুদান মেসির
- 2
অস্ট্রেলিয়া সফরে প্রস্তুতি ম্যাচের প্রথম দিন মিরাজের শতক
- 3
ফোন থেকেই যেভাবে SSC, JDC 2026 এর রেজাল্ট দেখবেন, অনলাইনে বা SMS এ, Institution Result, ফলাফল পুনঃনিরীক্ষণ বা বোর্ড চ্যালেঞ্জ
- 4
ম্যাচ জয়ের পর উত্তপ্ত বিতর্কে নেইমার
- 5
শরফুদ্দৌলাকে নিয়ে গুঞ্জন থামাতে বিসিবির আনুষ্ঠানিক ব্যাখ্যা

নেইমারকে ‘অবাঞ্ছিত ব্যক্তি’ ঘোষণার দাবি! রেমো ম্যাচের পর নতুন বিতর্কে ব্রাজিলিয়ান তারকা
নেইমারকে ‘অবাঞ্ছিত ব্যক্তি’ ঘোষণার দাবি! রেমো ম্যাচের পর নতুন বিতর্কে ব্রাজিলিয়ান তারকা
ব্রাজিলিয়ান কাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে সান্তোস। তবে জয়ের আনন্দের চেয়ে ম্যাচ-পরবর্তী ঘটনাই এখন বেশি আলোচনায়। রেমোকে হারানোর পর মাঠের বাইরে প্রতিপক্ষের খেলোয়াড় ও কর্মকর্তাদের সঙ্গে উত্তপ্ত বাক্বিতণ্ডায় জড়িয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। ঘটনার পর বেলেম সিটি কাউন্সিলে তাঁকে "পারসোনা নন গ্রাটা’ (অবাঞ্ছিত ব্যক্তি)" ঘোষণার প্রস্তাব উত্থাপিত হয়। যদিও প্রস্তাবটি ভোটাভুটির জন্য অনুমোদন পায়নি।
কেন নেইমারের বিরুদ্ধে প্রস্তাব?
বেলেম সিটি কাউন্সিলের সদস্য এবং পিএসওএল দলের রাজনীতিক মারিনর ব্রিতো অভিযোগ করেন, নেইমার পারা অঙ্গরাজ্যের ফুটবলার ও স্থানীয় ক্রীড়াঙ্গনকে অসম্মান করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্রিতো লেখেন, একজন আন্তর্জাতিক তারকা হিসেবে নেইমারের আচরণ গ্রহণযোগ্য নয়। তাঁর ভাষ্য, রেমোর খেলোয়াড়দের উদ্দেশে মৌখিক আক্রমণ শুধু একটি ম্যাচের প্রতিদ্বন্দ্বিতার বিষয় নয়, বরং পুরো আমাজন অঞ্চলের মানুষের প্রতি অসম্মান। তিনি আরও দাবি করেন, কাউন্সিলে তাঁর উত্থাপিত প্রস্তাব ভোটে না তোলা গণতান্ত্রিক প্রক্রিয়া ও অভ্যন্তরীণ বিধির পরিপন্থী। ভবিষ্যতেও বিষয়টি নিয়ে তিনি উদ্যোগ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
কী ঘটেছিল ম্যাচ শেষে?
বিতর্কের সূত্রপাত হয় বেলেমের মাঙ্গেইরাও স্টেডিয়ামে। ম্যাচ শেষ হওয়ার পর ড্রেসিংরুমে ফেরার পথে রেমোর কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন নেইমার।
সাংবাদিকদের ধারণ করা ভিডিওতে দেখা যায়, গ্যালারি থেকে প্রথমে নেইমারকে লক্ষ্য করে কটূক্তি করা হয়। জবাবে মাঠ ছাড়ার সময় উদ্যাপন করতে করতেই তিনি রেমোর কর্মকর্তাদের দিকে ইশারা করে বারবার ‘এলিমিনেটেড’ এবং ‘এটাই সান্তোস’ বলতে থাকেন।
পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন রেমোর কয়েকজন সমর্থক প্রতিনিধি দুই দলের মাঝখানে থাকা নিরাপত্তাবেষ্টনী ফেলে দেন। পরে সান্তোসের কর্মকর্তারা হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
রেমো সভাপতির কড়া সমালোচনা
ঘটনার পর রেমোর সভাপতি আন্তোনিও কার্লোস তেইশেইরা নেইমারের আচরণের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, রেমো একটি অসাধারণ টুর্নামেন্ট উপহার দিয়েছে, কিন্তু ম্যাচ শেষে নেইমারের আচরণ একজন বিশ্বমানের ফুটবলারের সঙ্গে মানানসই নয়। তাঁর মতে, এমন আচরণ তরুণ সমর্থকদের জন্যও নেতিবাচক বার্তা বহন করে।
সান্তোসের পাল্টা জবাব
রেমো সভাপতির বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে সান্তোস। ক্লাবটির এক বিবৃতিতে বলা হয়, খেলাধুলা নিয়ে সমালোচনা স্বাভাবিক হলেও ব্যক্তিগত আক্রমণ ও ভিত্তিহীন অভিযোগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সান্তোস জানায়, তারা সবসময় নিজেদের খেলোয়াড়, ক্লাবের ইতিহাস এবং প্রতিষ্ঠানের মর্যাদা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে ব্রাজিলিয়ান ফুটবলের স্বচ্ছতা ও ইতিবাচক ভাবমূর্তি বজায় রাখার বিষয়েও তারা অঙ্গীকারবদ্ধ।
নেইমারকে ঘিরে নতুন বিতর্ক
২০২৬ বিশ্বকাপ শেষে ক্লাব ফুটবলে ফেরার পর থেকেই নেইমারকে ঘিরে নানা আলোচনা চলছে। রেমোর বিপক্ষে ম্যাচ-পরবর্তী এই ঘটনা সেই বিতর্ককে আরও উসকে দিয়েছে।এখন দেখার বিষয়, এই বিতর্ক শুধুই মাঠের উত্তেজনায় সীমাবদ্ধ থাকে, নাকি ভবিষ্যতে এর আরও প্রশাসনিক বা শৃঙ্খলাজনিত প্রভাব পড়ে।











