Image

‘বিগ বস বাংলা ৩’: বিতর্কের শীর্ষে অভিনেত্রী নন্দিনী দত্ত

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 ঘন্টা আগেআপডেট: 49 মিনিট আগে
‘বিগ বস বাংলা ৩’: বিতর্কের শীর্ষে অভিনেত্রী নন্দিনী দত্ত

‘বিগ বস বাংলা ৩’: বিতর্কের শীর্ষে অভিনেত্রী নন্দিনী দত্ত

‘বিগ বস বাংলা ৩’: বিতর্কের শীর্ষে অভিনেত্রী নন্দিনী দত্ত

বিনোদন ডেস্ক: রিয়েলিটি শো ‘বিগ বস বাংলা ৩’–এর চলতি আসরে সবচেয়ে চর্চিত মুখ হয়ে উঠেছেন অভিনেত্রী নন্দিনী দত্ত। ২০১৯ সালে ‘এখানে আকাশ নীল’ ধারাবাহিক দিয়ে অভিনয় যাত্রা শুরু করা এই অভিনেত্রী ‘বসন্ত বিলাস মেসবাড়ি’, ‘রামকৃষ্ণা’, ‘বোধন’ ও ‘দুই শালিক’-এর মতো নাটকে কাজের মাধ্যমে নজর কেড়েছিলেন। তবে বর্তমানে অভিনয়ের পরিচয় ছাপিয়ে ‘বিগ বস’-এর ঘরের নানা বিতর্কই তাঁর মূল পরিচয়ে পরিণত হয়েছে।

ক্যাপ্টেন্সি টাস্কে নিয়ম ভেঙে সহপ্রতিযোগী সৃজলা গুহকে কাঠের ঘোড়া থেকে ফেলে দিয়ে আহত করার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে নন্দিনীকে শো থেকে বাদ দেওয়ার জোর দাবি ওঠে। এ ঘটনার রেশ কাটতে না কাটতেই রান্নাঘরে খাবার নিয়ে মনামী ঘোষ ও রাজবীর দে-র সাথে তীব্র বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি।

নন্দিনী দত্ত। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

বিতর্কের পাশাপাশি ওয়াইল্ড কার্ড প্রতিযোগী রাজবীর দে-র সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা এখন চরম চর্চায়। সম্প্রতি তাঁদের এক বিছানায় সময় কাটানো এবং ক্যামেরার সামনে রাজবীরের নন্দিনীকে চুম্বনের দৃশ্য নেটদুনিয়ায় ভাইরাল হলে তা নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। দর্শকরা তাঁদের জুটির নাম ‘রাজনন্দিনী’ দিলেও এই সম্পর্ক সত্যিই প্রেম নাকি কৌশল—তা নিয়ে প্রশ্ন রয়েই গেছে। সব মিলিয়ে একাধিক বিতর্ক ও অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে শো-এর ভেতরে ও বাইরে এখন আলোচনার কেন্দ্রে নন্দিনী দত্ত।

Details Bottom
Details ad One
Details Two
Details Three