সাঁতারে ১৭ বছরেই বিশ্ব রেকর্ড, এশিয়ান গেমসে ইতিহাস গড়লেন জাপানের শিন ওহাশি
- 1
কলকাতায় নামার আগেই কার্লো আনচেলত্তির গর্জন: ‘ব্রাজিলের অভিধানে প্রীতি ম্যাচ বলে কিছু নেই’
- 2
বায়ার্নেই থাকতে চান হ্যারি কেইন, নতুন চুক্তির পথে বড় অগ্রগতি
- 3
বিশ্বকাপের হতাশা এখনও পোড়ায় ইংল্যান্ডকে, সাকার কথায় সেই ‘ক্ষত’
- 4
রোনালদোর মতো ৪১ বছর পর্যন্ত ফ্রান্সে খেলা সম্ভব নয়: এমবাপ্পে
- 5
রশিদ খানকে টপকে টি-টোয়েন্টি বোলিংয়ে এক নম্বরে আবরার

সাঁতারে ১৭ বছরেই বিশ্ব রেকর্ড, এশিয়ান গেমসে ইতিহাস গড়লেন জাপানের শিন ওহাশি
সাঁতারে ১৭ বছরেই বিশ্ব রেকর্ড, এশিয়ান গেমসে ইতিহাস গড়লেন জাপানের শিন ওহাশি
মাত্র ১৭ বছর বয়সেই বিশ্ব সাঁতারে নতুন ইতিহাস গড়েছেন জাপানের তরুণ তারকা শিন ওহাশি। ঘরের মাঠে এশিয়ান গেমসে পুরুষদের ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে সোনা জয়ের পথে বিশ্ব রেকর্ড গড়েছেন তিনি।
টোকিও অ্যাকুয়াটিকস সেন্টারে ওহাশি সময় নিয়েছেন ২ মিনিট ৪.৮৩ সেকেন্ড। এই সময় আগের বিশ্ব রেকর্ডের চেয়ে ০.৬৫ সেকেন্ড দ্রুত। এর মধ্য দিয়ে ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে প্রথম পুরুষ সাঁতারু হিসেবে ২ মিনিট ৫ সেকেন্ডের নিচে নামার কীর্তি গড়লেন জাপানি এই তরুণ।
আগের বিশ্ব রেকর্ডটি ছিল চীনের কিন হাইইয়াংয়ের দখলে। ২০২৩ সালের ফুকুওকা বিশ্ব চ্যাম্পিয়নশিপে তিনি ২ মিনিট ৫.৪৮ সেকেন্ড সময় নিয়ে রেকর্ডটি গড়েছিলেন।
ফাইনালে ওহাশির পেছনে থেকে রুপা জিতেছেন কাজাখস্তানের দেনিস পেত্রাশভ। তিনি জাপানি সাঁতারুর চেয়ে ৩.৮৪ সেকেন্ড পিছিয়ে ছিলেন। দক্ষিণ কোরিয়ার চো সঙ জে ২ মিনিট ৮.৭৬ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন।
এশিয়ান গেমস শুরুর আগেই ওহাশিকে নিয়ে বড় প্রত্যাশার কথা জানিয়েছিলেন ফ্রান্সের অলিম্পিক ২০০ মিটার ব্রেস্টস্ট্রোক চ্যাম্পিয়ন লিওঁ মারশাঁ। ভবিষ্যতে ওহাশির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার প্রসঙ্গে তিনি বলেছিলেন, ‘আমি ভয় পাচ্ছি। ওকে নিয়ে আমি সত্যিই খুব ভয় পাচ্ছি।’
নিজের লক্ষ্য নিয়েও ওহাশি ছিলেন পরিষ্কার। বিশ্ব রেকর্ড গড়ার লক্ষ্য নিয়েই পুলে নেমেছিলেন তিনি।
সোনা ও বিশ্ব রেকর্ড জয়ের পর জাপানি এই তরুণ বলেন, ‘বিশ্ব রেকর্ডই আমার লক্ষ্য ছিল। সেটি অর্জন করতে পেরে আমি খুব খুশি। সমর্থকদের, পরিবারকে এবং যাঁরা আমাকে সমর্থন করেছেন, সবাইকে ধন্যবাদ।’
মাত্র ১৭ বছর বয়সে এমন কীর্তি গড়ে ওহাশি এখন বিশ্ব সাঁতারে জাপানের নতুন প্রজন্মের অন্যতম আলোচিত নাম হয়ে উঠেছেন।















