রশিদ খানকে টপকে টি-টোয়েন্টি বোলিংয়ে এক নম্বরে আবরার
- 1
বায়ার্নেই থাকতে চান হ্যারি কেইন, নতুন চুক্তির পথে বড় অগ্রগতি
- 2
কলকাতায় নামার আগেই কার্লো আনচেলত্তির গর্জন: ‘ব্রাজিলের অভিধানে প্রীতি ম্যাচ বলে কিছু নেই’
- 3
বিশ্বকাপের হতাশা এখনও পোড়ায় ইংল্যান্ডকে, সাকার কথায় সেই ‘ক্ষত’
- 4
রোনালদোর মতো ৪১ বছর পর্যন্ত ফ্রান্সে খেলা সম্ভব নয়: এমবাপ্পে
- 5
দ্রুততম সেঞ্চুরির পর শূন্যের রেকর্ডেও অভিষেক শর্মা

রশিদ খানকে টপকে টি-টোয়েন্টি বোলিংয়ে এক নম্বরে আবরার
রশিদ খানকে টপকে টি-টোয়েন্টি বোলিংয়ে এক নম্বরে আবরার
প্রথমবারের মতো আইসিসি টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করেছেন পাকিস্তানের লেগ স্পিনার আবরার আহমেদ। মাত্র ১ রেটিং পয়েন্টের ব্যবধানে আফগানিস্তানের তারকা লেগ স্পিনার রশিদ খানকে পেছনে ফেলেছেন তিনি।
আবরারের বর্তমান রেটিং ৭৩৬, আর রশিদের ৭৩৫। তবে আবরারের ক্যারিয়ারসেরা রেটিং ৭৫৭।
ভারতের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে রশিদ নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। তিন ম্যাচে ৪ উইকেট নিলেও ওভারপ্রতি ৯.৮২ রান খরচ করেছেন তিনি। ফলে আবরার নিজে না খেলেও র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে শীর্ষে উঠে গেছেন।
পাকিস্তানের পঞ্চম বোলার হিসেবে শীর্ষে আবরার
টি-টোয়েন্টি বোলিং র্যাঙ্কিংয়ে এক নম্বরে ওঠা পাকিস্তানের পঞ্চম বোলার আবরার। এর আগে দেশটির হয়ে এই কীর্তি গড়েছেন উমর গুল, সাঈদ আজমল, ইমাদ ওয়াসিম ও শহীদ আফ্রিদি।
র্যাঙ্কিংয়ের শীর্ষ চারেও রয়েছে লেগ স্পিনারদের দাপট। আবরার ও রশিদের পর তৃতীয় স্থানে অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা, আর চতুর্থ স্থানে ইংল্যান্ডের আদিল রশিদ।
সবচেয়ে বড় লাফ দিয়েছেন ইংল্যান্ডের জেমি ওভারটন। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে ৫ উইকেট নিয়ে ৪৭ ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা ষষ্ঠ স্থানে উঠেছেন তিনি।
বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ অবস্থানে আছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। তাঁর অবস্থান ১২ নম্বরে।
ব্যাটিংয়ে শীর্ষে ঈশান, চার নম্বরে ব্রুক
টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের ঈশান কিষাণ। তবে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত সিরিজের পর বড় উন্নতি হয়েছে ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুকের।
পাঁচ ধাপ এগিয়ে ব্রুক এখন উঠে এসেছেন চতুর্থ স্থানে। সিরিজে তিনি করেছেন ১৭০ রান। তাঁর সতীর্থ জস বাটলারও দুই ধাপ এগিয়ে পাঁচ নম্বরে উঠেছেন। সিরিজে ১৭২ রান করে তিনিই ছিলেন ইংল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রাহক।
বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ অবস্থানে আছেন তানজিদ হাসান। বাঁহাতি এই ওপেনার রয়েছেন র্যাঙ্কিংয়ের ১৭ নম্বরে।
















