Image

ভিনিসিয়ুসের ভবিষ্যৎ নিয়ে রিয়ালের অবস্থান স্পষ্ট

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 8 ঘন্টা আগেআপডেট: 8 মিনিট আগে
ভিনিসিয়ুসের ভবিষ্যৎ নিয়ে রিয়ালের অবস্থান স্পষ্ট

ভিনিসিয়ুসের ভবিষ্যৎ নিয়ে রিয়ালের অবস্থান স্পষ্ট

ভিনিসিয়ুসের ভবিষ্যৎ নিয়ে রিয়ালের অবস্থান স্পষ্ট

ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে চুক্তি নবায়নে রিয়াল মাদ্রিদ আগ্রহী—এমনটাই ধারণা ছিল কয়েক দিন আগেও। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি ব্যবসায়িক দিক থেকেও ব্রাজিলিয়ান তারকাকে ক্লাবটির অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে দেখা হয়। তবে এখন পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নিয়েছে।

ইএসপিএনের এক প্রতিবেদনে সংশ্লিষ্ট সূত্রের বরাতে বলা হয়েছে, নতুন চুক্তি নিয়ে সমঝোতা না হলে ভিনিসিয়ুসকে ক্লাব ছাড়ার সুযোগ দিতে প্রস্তুত রিয়াল মাদ্রিদ। ক্লাবটি তাদের সর্বশেষ প্রস্তাবের বাইরে আর যেতে চায় না।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, ভিনিসিয়ুসের প্রতিনিধিদের রিয়াল ইতোমধ্যে স্পষ্ট করে দিয়েছে যে বর্তমান প্রস্তাবই চূড়ান্ত। নতুন করে আর কোনো আলোচনায় বসার পরিকল্পনা নেই মাদ্রিদের ক্লাবটির।

ভিনিসিয়ুস প্রস্তাব গ্রহণ করলে চুক্তির মেয়াদ বাড়ানো হবে। আর তা না হলে চলতি গ্রীষ্মকালীন দলবদলেই তাঁর ক্লাব ছাড়ার পথ সহজ করে দিতে পারে রিয়াল। ক্লাবের লক্ষ্য, ভিনিসিয়ুস যেন চুক্তির শেষ বছরে প্রবেশ না করেন এবং পরে ফ্রি ট্রান্সফারে দল ছাড়ার সুযোগ না পান।

রিয়ালে ভিনিসিয়ুসের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা নতুন নয়। ২০২৪ কোপা আমেরিকার পর থেকেই দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে, তবে এখনো কোনো চূড়ান্ত সমাধানে পৌঁছানো যায়নি। বর্তমানে তাঁর চুক্তির মেয়াদ রয়েছে ২০২৭ সালের মাঝামাঝি পর্যন্ত।

ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো জানিয়েছে, দুই পক্ষের মূল মতবিরোধের জায়গা ‘সাইনিং বোনাস’। বেতন কাঠামো নিয়ে বড় কোনো সমস্যা না থাকলেও বোনাসের অঙ্ক নিয়েই আলোচনা আটকে আছে বলে জানা গেছে।

সব মিলিয়ে, ভিনিসিয়ুসের ভবিষ্যৎ এখনো অনিশ্চিত। নতুন চুক্তি হবে, নাকি চলতি গ্রীষ্মেই তাঁর রিয়াল অধ্যায়ের ইতি ঘটবে—সেই প্রশ্নের উত্তর মিলতে পারে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই।

Details Bottom
Details ad One
Details Two
Details Three