Image

লম্বা বলে কটাক্ষ, অমিতাভকে সইতে হয়েছিল কত কিছু!

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
লম্বা বলে কটাক্ষ, অমিতাভকে সইতে হয়েছিল কত কিছু!

লম্বা বলে কটাক্ষ, অমিতাভকে সইতে হয়েছিল কত কিছু!

লম্বা বলে কটাক্ষ, অমিতাভকে সইতে হয়েছিল কত কিছু!

ক্যারিয়ারের শুরুর দিকে অভিনয় নিয়ে নানা কটাক্ষ ও কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল অমিতাভ বচ্চনকে। এমনকি তাঁর বেশি উচ্চতা নিয়েও প্রশ্ন উঠেছিল। একসময় তাঁকে ‘অভিনয়ের জন্য উপযুক্ত নন’ বলে সেট থেকে বেরিয়ে যেতে বলা হয়েছিল।

সম্প্রতি খেলাধুলাকেন্দ্রিক এক বিশেষ অনুষ্ঠানে নিজের কর্মজীবনের শুরুর দিকের অভিজ্ঞতা শেয়ার করেন বলিউডের এই কিংবদন্তি অভিনেতা।

প্রশিক্ষণে ভুল করলে যেমন খেলোয়াড়দের কোচের বকা শুনতে হয়, অভিনয়ের শুরুতে তাঁকেও পরিচালকদের কাছ থেকে কঠোর সমালোচনা শুনতে হয়েছে বলে জানান অমিতাভ।

হেসে তিনি বলেন, “শুরুর দিকে আমাকে প্রচুর বকাঝকা করা হতো। বলা হতো, ‘তুমি কিছুই জানো না, অভিনয় করতে পারো না। তুমি খুব বেশি লম্বা, বাড়ি চলে যাও।’”

একবার শুটিং সেটে কিছুটা দেরিতে পৌঁছানোর ঘটনাও স্মরণ করেন অমিতাভ। সেদিন তাঁর নিজের গাড়ি না থাকায় অন্য একজনের গাড়িতে করে সেটে যেতে হয়েছিল। তিনি পৌঁছানোর আগেই পরিচালক শুটিং শেষ করে ফেলেন। সেটে পৌঁছানোর পর পরিচালক তাঁকে সরাসরি চলে যেতে বলেন।

তবে এসব অভিজ্ঞতাকে নেতিবাচকভাবে দেখেন না অমিতাভ। বরং পরিচালকদের কঠোর সমালোচনা ও নির্দেশনা থেকেই ধীরে ধীরে নিজের অভিনয় ও সংলাপ উপস্থাপনা আরও পরিশীলিত করেছেন বলে জানান তিনি।

দীর্ঘ ক্যারিয়ারে এখন বলিউডের অন্যতম প্রভাবশালী অভিনেতা অমিতাভ বচ্চন। আগামীতে তাঁকে দেখা যাবে ‘কল্কি ২৮৯৮ এডি’-এর সিক্যুয়েলে। সিনেমাটিতে তাঁর সঙ্গে থাকছেন প্রভাস ও কমল হাসান। প্রথম কিস্তিতে অশ্বত্থামা চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা পেয়েছিলেন তিনি।

Details Bottom