Image

বার্সায় নতুন স্ট্রাইকার নিয়ে নীরবতা ভাঙলেন হান্সি ফ্লিক

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 44 মিনিট আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বার্সায় নতুন স্ট্রাইকার নিয়ে নীরবতা ভাঙলেন হান্সি ফ্লিক

বার্সায় নতুন স্ট্রাইকার নিয়ে নীরবতা ভাঙলেন হান্সি ফ্লিক

বার্সায় নতুন স্ট্রাইকার নিয়ে নীরবতা ভাঙলেন হান্সি ফ্লিক

গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডো শেষ হতে আর মাত্র ১১ দিন বাকি। এর মধ্যেই আক্রমণভাগ আরও শক্তিশালী করতে নতুন একজন স্ট্রাইকার দলে ভেড়ানোর চেষ্টা করছে বার্সেলোনা। ক্লাবের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছেন জুলিয়ান আলভারেজ। তাঁর জন্য আতলেতিকো মাদ্রিদের সিদ্ধান্তের অপেক্ষায় আছে কাতালান ক্লাবটি।

আলভারেজকে নিয়ে আতলেতিকোকে ৭২ ঘণ্টার সময়সীমা দিয়েছে বার্সেলোনা। এই সময়ের মধ্যে স্প্যানিশ ক্লাবটির অবস্থান পরিষ্কার না হলে বিকল্প পথে এগোবে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা।

প্রাক-মৌসুমের শেষ ম্যাচ শেষে কোচ হান্সি ফ্লিকও জানিয়েছেন, নতুন মৌসুম শুরুর আগে তাঁর দলে আরও একজন স্ট্রাইকার প্রয়োজন। তবে জার্মান কোচ নির্দিষ্ট কোনো খেলোয়াড়ের নাম উল্লেখ করেননি।

ফ্লিক বলেন, নতুন খেলোয়াড় আনার বিষয়ে ক্লাবের স্পোর্টিং বিভাগ কাজ করছে এবং পুরো প্রক্রিয়াটি দেখভাল করছেন স্পোর্টিং ডিরেক্টর ডেকো। দলবদলের বাজারে ডেকোর কাজেরও প্রশংসা করেছেন বার্সা কোচ।

রবার্ট লেভানডভস্কি ও ফেরান তোরেসের ভবিষ্যৎ নিয়ে নানা আলোচনা থাকলেও আক্রমণভাগে আরও একজন ‘নাম্বার নাইন’ যোগ করার প্রয়োজনীয়তা বার্সেলোনা আগেই বুঝতে পেরেছিল। ডেকোও জানিয়েছিলেন, দলবদলের শেষদিকে নতুন খেলোয়াড় আনার পরিকল্পনা রয়েছে ক্লাবটির।

গাম্পার ট্রফি জয়ের পর নতুন স্ট্রাইকার আসার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে ফ্লিক বলেন, ‘আমরা নতুন খেলোয়াড় সংযোজন নিয়ে কাজ চালিয়ে যাচ্ছি। ডেকো এটার দেখভাল করছেন।’

এদিকে প্রাক-মৌসুমে তরুণ স্ট্রাইকার হামজা আবদেলকরিম ফ্লিককে আশাবাদী হওয়ার কারণ দিয়েছেন। প্রস্তুতি পর্বে চার গোল করেছেন ১৮ বছর বয়সী এই মিশরীয় ফরোয়ার্ড। সাবেক ক্লাব আল আহলির বিপক্ষেও নিজের দক্ষতার ছাপ রেখেছেন তিনি।

হামজার পারফরম্যান্সে সন্তুষ্ট ফ্লিক তাঁর প্রশংসা করে বলেন, ‘হামজা খুব ভালো একজন স্ট্রাইকার। ক্রসে আসা বল কানেক্ট করার দক্ষতা ওর দারুণ। আজ তাকে বল ধরে রেখে খেলার চেষ্টা করতেও দেখেছি, যা খুবই ইতিবাচক। আমি ওর কাছ থেকেই এমনটা দেখতে চাই।’

তবে হামজার ভালো পারফরম্যান্স সত্ত্বেও বার্সার পরিকল্পনায় অভিজ্ঞ ও প্রতিষ্ঠিত একজন ফরোয়ার্ড যোগ করার বিষয়টি গুরুত্ব পাচ্ছে। ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগে আলভারেজের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়াই এখন বার্সেলোনার অন্যতম প্রধান অপেক্ষা।

Details Bottom
Details ad One
Details Two
Details Three