বার্সায় ফেরাই ছিল রদ্রির একমাত্র লক্ষ্য

বার্সায় ফেরাই ছিল রদ্রির একমাত্র লক্ষ্য
বার্সায় ফেরাই ছিল রদ্রির একমাত্র লক্ষ্য
জুয়াও কান্সেলো আবারও বার্সেলোনার খেলোয়াড়। তবে আগের দুইবারের মতো ধারে নয়, এবার স্থায়ীভাবেই কাতালান ক্লাবে ফিরেছেন পর্তুগিজ ফুল-ব্যাক। বৃহস্পতিবার বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তার উপস্থিতিতে তিন বছরের চুক্তিতে সই করেন ৩২ বছর বয়সী এই ডিফেন্ডার।
কান্সেলোর বার্সায় ফেরার গল্পটা অবশ্য সহজ ছিল না। গত জানুয়ারিতে আল-হিলাল থেকে ধারে ক্লাবটিতে ফিরেছিলেন তিনি। এবার স্থায়ীভাবে ফেরার আগে পারস্পরিক সমঝোতায় সৌদি ক্লাবটির সঙ্গে চুক্তি বাতিল করেন। কান্সেলো জানান, সাম্প্রতিক সপ্তাহগুলো কঠিন গেলেও তাঁর সিদ্ধান্ত নিয়ে কোনো দ্বিধা ছিল না।
“গত কয়েক সপ্তাহ বেশ কঠিন ছিল, কিন্তু আমি কী চাই সে বিষয়ে পরিষ্কার ছিলাম। আমার একমাত্র লক্ষ্য ছিল বার্সায় ফেরা। আমার প্রতিনিধিরাও জানতেন, আমি শুধু এখানেই খেলতে চেয়েছি।”
২০২৩-২৪ মৌসুমে প্রথমবার ম্যানচেস্টার সিটি থেকে ধারে বার্সায় এসেছিলেন কান্সেলো। এরপর আল-হিলাল থেকে আরেক দফা ধারে ফেরেন তিনি। বার্সার হয়ে দুই মেয়াদে ৬৫ ম্যাচে ছয় গোল ও নয়টি অ্যাসিস্ট করেছেন এই ডিফেন্ডার।
বার্সার প্রতি নিজের ভালোবাসার কথাও জানিয়েছেন কান্সেলো। তাঁর মতে, প্রথম মেয়াদে শিরোপা জিততে না পারার আক্ষেপ থাকলেও পরের মৌসুমে সেই অপূর্ণতা দূর করতে পেরেছিলেন তিনি।
এবার লক্ষ্য আরও বড়। বার্সেলোনাকে সম্ভাব্য সব শিরোপা জেতাতে চান কান্সেলো, বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগ।
“বার্সেলোনার মতো ক্লাবকে সবসময় সবকিছু জেতার জন্য প্রস্তুত থাকতে হয়। আমরা অবশ্যই চ্যাম্পিয়ন্স লিগের জন্য লড়ব এবং এটি জিততে সম্ভাব্য সবকিছু করব।”
নতুন মৌসুমে বার্সায় কান্সেলো পাচ্ছেন তাঁর সাবেক ম্যানচেস্টার সিটি সতীর্থ রদ্রিকে। ২০২৪ সালের ব্যালন দ’র জয়ীর প্রশংসায় পঞ্চমুখ এই পর্তুগিজ তারকা।
“আমার ক্যারিয়ারে যাদের সঙ্গে খেলেছি, রদ্রি তাদের মধ্যে অন্যতম সেরা। আক্রমণ ও রক্ষণ—দুই দিকেই সে অসাধারণ অবদান রাখে। সিটিতে থাকাকালীন থেকেই আমাদের সম্পর্ক ভালো। তার সঙ্গে খেলা খুব সহজ।”
হান্সি ফ্লিকের অধীনে টানা তৃতীয় লা লিগা শিরোপার লক্ষ্যে মাঠে নামবে বার্সেলোনা। দলবদলে রদ্রি, অ্যান্থনি গর্ডন ও কারিম আডেইয়েমির মতো তারকাদের যোগ করিয়ে স্কোয়াডও শক্তিশালী করেছে তারা। আগামী রোববার এলচের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে শিরোপা ধরে রাখার অভিযান।













