Image

ইংল্যান্ড দলে ফিরতে কার্সকে আগে শুধরাতে হবে, কড়া বার্তা ইসিবির

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 ঘন্টা আগেআপডেট: 35 মিনিট আগে
ইংল্যান্ড দলে ফিরতে কার্সকে আগে শুধরাতে হবে, কড়া বার্তা ইসিবির

ইংল্যান্ড দলে ফিরতে কার্সকে আগে শুধরাতে হবে, কড়া বার্তা ইসিবির

ইংল্যান্ড দলে ফিরতে কার্সকে আগে শুধরাতে হবে, কড়া বার্তা ইসিবির

মাঠের বাইরের বিতর্কে জড়িয়ে ইংল্যান্ডের টেস্ট দল থেকে বাদ পড়েছেন ব্রাইডন কার্স। এখন জাতীয় দলে ফিরতে হলে আগে নিজের সমস্যাগুলো সমাধান করে নিজেকে গুছিয়ে নেওয়ার সময় নিতে হবে—এমনই বার্তা দিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

কাউন্টি চ্যাম্পিয়নশিপে ডারহামের হয়ে সতীর্থদের সঙ্গে জয় উদযাপনের সময় একটি বারের বাইরে মাতাল অবস্থায় বিশৃঙ্খল আচরণের অভিযোগে কিছু সময়ের জন্য আটক হন কার্স। ওই ঘটনার পর ডার্বিশায়ার পুলিশ হামলার অভিযোগ নিয়েও তদন্ত শুরু করেছে। তবে সেই ঘটনায় কার্সের সম্পৃক্ততা রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হয়নি।

ঘটনাটি নিয়ে আলাদাভাবে তদন্ত করছে ইসিবিও। এ কারণে পাকিস্তানের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচে তাকে দলে রাখা হয়নি। শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন সাদা বলের সিরিজের স্কোয়াডেও জায়গা পাননি এই পেসার।

কার্সকে দল থেকে বাদ দেওয়ার পেছনে কোনো চোট, ফর্ম কিংবা ক্রিকেটীয় কারণ নেই—বিষয়টি পরিষ্কার করেছে ইসিবি। বরং সাম্প্রতিক ঘটনার পর তাকে নিজের অবস্থান পুনর্বিবেচনা ও প্রয়োজনীয় সমস্যাগুলো সমাধানের সুযোগ দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইসিবির এক মুখপাত্র ক্রিকইনফোকে বলেন, কার্স নির্বাচনের জন্য বিবেচনাযোগ্য ছিলেন। তবে সাম্প্রতিক ঘটনার পর বোর্ড মনে করছে, ডার্বির ঘটনার পেছনে থাকা বিষয়গুলো সমাধান করা এবং নিজেকে নতুন করে গুছিয়ে নেওয়ার জন্য তার কিছুটা সময় প্রয়োজন। একই সঙ্গে কোনো তদন্তের ফলাফল সম্পর্কে আগাম কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেও জানানো হয়েছে।

এর আগে ২০২৪ সালেও মাঠের বাইরের ঘটনায় শাস্তি পেয়েছিলেন কার্স। ইসিবির বেটিং নীতি ভঙ্গের দায়ে তাকে তিন মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছিল, যদিও আরও বড় নিষেধাজ্ঞার একটি অংশ স্থগিত ছিল।

সেই নিষেধাজ্ঞার পর অবশ্য দুর্দান্তভাবে ফিরে আসেন কার্স। ধীরে ধীরে ইংল্যান্ডের তিন সংস্করণের নিয়মিত ক্রিকেটার হয়ে ওঠেন তিনি। গত মৌসুমে অস্ট্রেলিয়ার মাটিতে হতাশার অ্যাশেজ সিরিজেও ইংল্যান্ডের সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন এই পেসার।

ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক জো রুটও জানিয়েছেন, সাম্প্রতিক ঘটনায় কার্স বিব্রত ও দুঃখিত। একই সঙ্গে তাকে কিছু সময় দলের বাইরে থাকতে হতে পারে—এমন ইঙ্গিতও দিয়েছেন তিনি।

মাঠের বাইরের বিতর্কে ইংলিশ ক্রিকেটারদের জড়িয়ে পড়ার ধারাবাহিকতায় কার্সের ঘটনাটি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে রুট বলেছিলেন, সতীর্থদের একের পর এক ‘বোকামি ভুলে’ তিনি সত্যিই বিরক্ত। তার মতে, সাম্প্রতিক ঘটনাগুলো ইংল্যান্ড দলের সংস্কৃতি নতুন করে গড়ে তোলার একটি সুযোগও তৈরি করেছে।

Details Bottom
Details ad One
Details Two
Details Three