Image

আল-নাসরের মালিকানা কিনতে চান রোনালদো, থাকছেন কার্ডিনালও

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 ঘন্টা আগেআপডেট: 11 সেকেন্ড আগে
আল-নাসরের মালিকানা কিনতে চান রোনালদো, থাকছেন কার্ডিনালও

আল-নাসরের মালিকানা কিনতে চান রোনালদো, থাকছেন কার্ডিনালও

আল-নাসরের মালিকানা কিনতে চান রোনালদো, থাকছেন কার্ডিনালও

আল-নাসরে ক্রিস্তিয়ানো রোনালদোকে এবার আরও বড় ভূমিকায় দেখা যেতে পারে। পর্তুগিজ সংবাদমাধ্যম ‘এ বোলা’ জানিয়েছে, সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) থেকে আল-নাসরের মালিকানা কিনে নেওয়ার দৌড়ে নেমেছে পাঁচ সদস্যের একটি বিনিয়োগকারী কনসোর্টিয়াম। আর সেই দলে রয়েছেন রোনালদো নিজেও।

বর্তমানে আল-নাসরের ৭৫ শতাংশ শেয়ার পিআইএফের মালিকানায়। ক্লাবটির নিয়ন্ত্রণ নেওয়ার লক্ষ্যে গঠিত এই কনসোর্টিয়ামে রোনালদোর পাশাপাশি রয়েছেন ইতালিয়ান ক্লাব এসি মিলানের মালিক জেরি কার্ডিনাল। বাকি তিনজন হলেন সৌদি আরবের ক্রীড়া ও ব্যবসা জগতের প্রভাবশালী তিন ব্যবসায়ী।

পিআইএফের কাছে প্রস্তাব দেওয়ার প্রস্তুতি

আল-নাসরের মালিকানা হস্তান্তরের জন্য পিআইএফের কাছে আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করছে কনসোর্টিয়ামটি। তবে এখনো আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি। মূলত চুক্তির আর্থিক ও অন্যান্য শর্ত নিয়ে পিআইএফের সঙ্গে সমঝোতায় পৌঁছানোই এখন তাদের প্রধান লক্ষ্য।

কার্ডিনাল ২০২২ সালে নিজের বিনিয়োগ প্রতিষ্ঠান রেডবার্ড ক্যাপিটাল পার্টনার্সের মাধ্যমে এসি মিলানের মালিকানা নেন। ক্রীড়া খাতে তার একাধিক বিনিয়োগ রয়েছে। আল-নাসর অধিগ্রহণ করতে পারলে আন্তর্জাতিক ফুটবলে নিজের বিনিয়োগ আরও বিস্তৃত করার সুযোগ পাবেন তিনি।

মালিকানায় আরও বড় অংশ চান রোনালদো

প্রতিবেদন অনুযায়ী, আল-নাসরের ৫ শতাংশ শেয়ার ইতোমধ্যেই রোনালদোর মালিকানায় রয়েছে। নতুন এই অধিগ্রহণ সফল হলে ক্লাবটিতে তার শেয়ারের পরিমাণ আরও বাড়তে পারে।

২০২২ সালের শেষ দিকে আল-নাসরে যোগ দেওয়ার পর রোনালদো শুধু ক্লাবটির সবচেয়ে বড় তারকা হিসেবেই প্রতিষ্ঠিত হননি, সৌদি ফুটবলের বিশ্বব্যাপী জনপ্রিয়তা বৃদ্ধির অন্যতম মুখও হয়ে উঠেছেন।

সম্ভাব্য এই অধিগ্রহণের আর্থিক মূল্য এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, চুক্তিটি সম্পন্ন করতে কনসোর্টিয়ামের পাঁচ সদস্যকেই বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করতে হবে।

ফুটবলে বিনিয়োগ বাড়াচ্ছেন রোনালদো

খেলোয়াড় হিসেবে ক্যারিয়ারের পাশাপাশি ব্যবসা ও ফুটবল ক্লাবের মালিকানাতেও রোনালদোর আগ্রহ ক্রমেই বাড়ছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে স্প্যানিশ দ্বিতীয় বিভাগের ক্লাব আলমেরিয়ার ২৫ শতাংশ শেয়ার কিনে দলটির অন্যতম অংশীদার হন ৪১ বছর বয়সী এই পর্তুগিজ তারকা।

আল-নাসরের মালিকানা কেনার উদ্যোগ সফল হলে ফুটবল বিশ্বে রোনালদোর ভূমিকা আরও বড় হয়ে উঠবে—খেলোয়াড়ের পাশাপাশি তখন তাকে ক্লাবের একজন গুরুত্বপূর্ণ মালিক ও বিনিয়োগকারী হিসেবেও দেখা যেতে পারে।

Details Bottom
Details ad One
Details Two
Details Three