Image

রোহিত শর্মাকে নিয়ে সোফিয়া হায়াতের বিতর্কিত মন্তব্য, যা বললেন ভারতীয় তারকা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 15 ঘন্টা আগেআপডেট: 4 মিনিট আগে
রোহিত শর্মাকে নিয়ে সোফিয়া হায়াতের বিতর্কিত মন্তব্য, যা বললেন ভারতীয় তারকা

রোহিত শর্মাকে নিয়ে সোফিয়া হায়াতের বিতর্কিত মন্তব্য, যা বললেন ভারতীয় তারকা

রোহিত শর্মাকে নিয়ে সোফিয়া হায়াতের বিতর্কিত মন্তব্য, যা বললেন ভারতীয় তারকা

ভারতের সাবেক অধিনায়ক ও তারকা ব্যাটসম্যান রোহিত শর্মাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন ব্রিটিশ-ভারতীয় মডেল ও অভিনেত্রী সোফিয়া হায়াত। টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়া রোহিতকে নিয়ে তাঁর মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।

সম্প্রতি ‘স্ট্রেইট টক কোয়ের উইজডম’ পডকাস্টে অতীতের স্মৃতিচারণা করতে গিয়ে সোফিয়া ক্রিকেটের সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা বলেন। তিনি জানান, ক্রিকেট সম্পর্কে তখন তাঁর তেমন কোনো ধারণা ছিল না এবং ম্যানেজারের পরামর্শেই ক্রিকেট-সংশ্লিষ্ট অনুষ্ঠানে যাওয়া শুরু করেছিলেন। জনপ্রিয়তা পাওয়ার জন্য নিজের বয়স নিয়ে মিথ্যা বলার কথাও স্বীকার করেন তিনি।

রোহিতের সঙ্গে সম্পর্কের দাবি

পডকাস্টে রোহিত শর্মাকে প্রসঙ্গে এনে সোফিয়া দাবি করেন, একসময় তাঁদের মধ্যে সম্পর্ক ছিল। এরপর রোহিতকে নিয়ে তাঁর ব্যক্তিগত জীবনের একটি অত্যন্ত ব্যক্তিগত ও আপত্তিকর মন্তব্য করেন তিনি।

তবে সোফিয়ার এই দাবির বিষয়ে রোহিত শর্মার কোনো প্রকাশ্য মন্তব্য বা নিশ্চিতকরণ পাওয়া যায়নি

রোহিতের সঙ্গে সম্পর্কের দাবি অবশ্য এবারই প্রথম নয়। এর আগেও সোফিয়া জানিয়েছিলেন, ২০১২ সালে তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয় এবং পরের বছর পর্যন্ত তা চলেছিল।

সোফিয়ার ভাষ্য অনুযায়ী, সম্পর্ক ভেঙে যাওয়ার অন্যতম কারণ ছিল রোহিতের একটি প্রকাশ্য মন্তব্য। তাঁর দাবি, গণমাধ্যমের সামনে রোহিত তাঁকে প্রেমিকা হিসেবে পরিচয় না দিয়ে শুধু একজন ভক্ত হিসেবে উল্লেখ করেছিলেন। এতে অপমানিত বোধ করে তিনি রোহিতকে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্লক করে দেন এবং সম্পর্কের ইতি টানেন।

রোহিতের ব্যক্তিগত জীবন

রোহিত শর্মা ২০১৫ সালে দীর্ঘদিনের বান্ধবী ও ক্রীড়া ম্যানেজার রীতিকা সজদেকে বিয়ে করেন। ২০১৮ সালে তাঁদের প্রথম সন্তান, কন্যা সামাইরা জন্ম নেয়। ২০২৪ সালে তাঁদের পরিবারে আসে দ্বিতীয় সন্তান, পুত্রসন্তান।

রোহিতের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার

ভারতের হয়ে রোহিত শর্মার আন্তর্জাতিক ক্যারিয়ারও বেশ সমৃদ্ধ। তিনি ২৮৮টি ওয়ানডে, ১৫৯টি টি-টোয়েন্টি ও ৬৭টি টেস্ট ম্যাচ খেলেছেন। সব মিলিয়ে ৫১টি সেঞ্চুরি ও ১১২টি ফিফটির সাহায্যে ২০ হাজারের বেশি আন্তর্জাতিক রান করেছেন এই ব্যাটসম্যান।

অধিনায়ক হিসেবেও সাফল্য পেয়েছেন রোহিত। তাঁর নেতৃত্বে ভারত ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি জেতে।

Details Bottom
Details ad One
Details Two
Details Three