Image

দেবের বাড়িতে গণেশ পূজায় তারকাদের মেলা, প্রসেনজিতের সঙ্গে বিশেষ মুহূর্ত

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 15 ঘন্টা আগেআপডেট: 40 মিনিট আগে
দেবের বাড়িতে গণেশ পূজায় তারকাদের মেলা, প্রসেনজিতের সঙ্গে বিশেষ মুহূর্ত

দেবের বাড়িতে গণেশ পূজায় তারকাদের মেলা, প্রসেনজিতের সঙ্গে বিশেষ মুহূর্ত

দেবের বাড়িতে গণেশ পূজায় তারকাদের মেলা, প্রসেনজিতের সঙ্গে বিশেষ মুহূর্ত

টালিউডের জনপ্রিয় অভিনেতা দীপক অধিকারী দেবের বাড়িতে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেশ আয়োজন করেই অনুষ্ঠিত হয়েছে গণেশ পূজা। আর সেই পূজাকে ঘিরে বসেছিল তারকাদের জমজমাট আসর। অভিনয়জগতের পাশাপাশি রাজনীতির অঙ্গনেরও বেশ কয়েকজন পরিচিত মুখ হাজির হয়েছিলেন গণেশের দর্শনে।

শুভেন্দু অধিকারী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, কুণাল ঘোষ, সুকান্ত মজুমদারসহ বিভিন্ন অঙ্গনের পরিচিত ব্যক্তিত্বদের দেখা যায় দেবের বাড়ির আয়োজনে।

প্রসেনজিৎকে দেখে গান গাইলেন দেব

রাতের দিকে দেবের বাড়িতে হাজির হন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বাড়ির দরজায় দাঁড়িয়েই তাঁকে স্বাগত জানান দেব। প্রিয় ‘বুম্বাদা’কে সামনে পেয়ে মজার ছলে ‘চোখ তুলে দেখ না কে এসেছে’ গানও গেয়ে ওঠেন অভিনেতা।

এরপরই প্রসেনজিৎ এগিয়ে এসে দেবকে জড়িয়ে ধরেন। দুই প্রজন্মের দুই তারকার এই আন্তরিক মুহূর্তের ভিডিও-ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ প্রশংসা কুড়িয়েছে।

এদিন দেবকে দেখা যায় অফ-হোয়াইট পাজামা-পাঞ্জাবিতে। অন্যদিকে প্রসেনজিৎ পরেছিলেন কালো ওভারসাইজ টি-শার্ট ও ডেনিম।

হাজির ছিলেন একঝাঁক তারকা

দেবের বাড়ির গণেশ পূজায় উপস্থিত ছিলেন অভিনেত্রী ইশা সাহাও। নীল ও লালের মিশেলে শাড়িতে দেখা যায় তাঁকে।

বিশেষ নজর কেড়েছিলেন অভিনেত্রী প্রিয়াংকা সরকার। সাদা শাড়ির ওপর লাল গুজরাটি কাজের সাজে পূজায় হাজির হন তিনি।

এ ছাড়া দেবের ‘প্রজাপতি ২’ সিনেমার নায়িকা জ্যোতির্ময়ী কুণ্ডুকেও দেখা যায় অনুষ্ঠানে। নীল-সবুজ শাড়িতে হাজির ছিলেন অভিনেত্রী।

মা-বাবার সঙ্গে এসেছিলেন লহমা ভট্টাচার্য। পাশাপাশি দেখা গেছে ‘একেন বাবু’খ্যাত অনির্বাণ ভট্টাচার্যকেও।

শুভশ্রীকে মিস করলেন ভক্তরা

এত তারকার উপস্থিতির মধ্যেও দেবের বাড়ির গণেশ পূজায় শুভশ্রী গাঙ্গুলির অনুপস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে ‘দেশু ৭’ সিনেমার মুক্তির আগে দেবের বাড়ির অনুষ্ঠানে তাঁকে না দেখে অনেক ভক্ত-অনুরাগী হতাশ হয়েছেন।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ মনে করছেন, দেব ও শুভশ্রীকে একসঙ্গে দেখা গেলেই বিভিন্ন ধরনের আলোচনা তৈরি হয়। তাই সিনেমার প্রচারণার সময়ও দুজনকে নিয়ে যেন নতুন বিতর্ক তৈরি না হয়, সে বিষয়টি নিয়ে সতর্ক থাকতে চাইছেন তাঁরা।

দেব-জিৎকে নিয়ে সিনেমার ইঙ্গিত

এদিকে বাংলা সিনেমাপ্রেমীদের জন্য আরও একটি বড় খবর নিয়ে আলোচনা চলছে। সম্প্রতি দেব ও জিৎকে একসঙ্গে নিয়ে সিনেমা নির্মাণের ইচ্ছার কথা জানিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

শোনা যাচ্ছে, দুই তারকাও বড় ভাই প্রসেনজিতের প্রস্তাবে সম্মতি দিয়েছেন। পূজার পর সিনেমাটির কাজ শুরু হতে পারে বলেও টালিউডে আলোচনা রয়েছে। শেষ পর্যন্ত প্রকল্পটি বাস্তবায়িত হলে বাংলা সিনেমার জন্য এটি একটি উল্লেখযোগ্য ঘটনা হতে পারে।

কেন ছিলেন না রুক্মিণী?

দেবের বাড়ির গণেশ পূজায় তাঁর প্রেমিকা রুক্মিণী মৈত্রের অনুপস্থিতিও অনেকের নজর এড়ায়নি। তবে এর কারণ নিয়ে জল্পনা তৈরি হওয়ার আগেই নিজের অবস্থান পরিষ্কার করেছেন রুক্মিণী।

বর্তমানে কলকাতা থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে যুক্তরাজ্যে রয়েছেন এই অভিনেত্রী। সেখানে অক্ষয় কুমারের ‘সমুক’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত তিনি। সূত্রের দাবি, সিনেমাটিতে অক্ষয়ের বিপরীতে অভিনয় করছেন রুক্মিণী।

ফলে দেবের বাড়ির পূজায় তাঁর অনুপস্থিতির কারণ হিসেবে আপাতত শুটিং ব্যস্ততাকেই সামনে আনা হচ্ছে।

Details Bottom
Details ad One
Details Two
Details Three