Image

বার্সেলোনার টার্গেট আলভারেসকে নিজেদের মাঠেই দুয়ো আতলেতিকো সমর্থকদের

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 ঘন্টা আগেআপডেট: 30 মিনিট আগে
বার্সেলোনার টার্গেট আলভারেসকে নিজেদের মাঠেই দুয়ো আতলেতিকো সমর্থকদের

বার্সেলোনার টার্গেট আলভারেসকে নিজেদের মাঠেই দুয়ো আতলেতিকো সমর্থকদের

বার্সেলোনার টার্গেট আলভারেসকে নিজেদের মাঠেই দুয়ো আতলেতিকো সমর্থকদের

বার্সেলোনায় যাওয়ার গুঞ্জনের মাঝেই নিজের ক্লাবের সমর্থকদের তীব্র ক্ষোভের মুখে পড়লেন জুলিয়ান আলভারেস। ভিয়ারিয়ালের বিপক্ষে লা লিগার ম্যাচে আতলেতিকো মাদ্রিদের আর্জেন্টাইন ফরোয়ার্ডকে ওয়ার্মআপ থেকে শুরু করে মাঠে নামা এবং ম্যাচ শেষে পর্যন্ত একাধিকবার দুয়ো শুনতে হয়েছে।

রিয়াদ এয়ার মেত্রোপলিতানোতে ম্যাচ শুরুর আগেই পরিস্থিতি স্পষ্ট হয়ে যায়। ওয়ার্মআপের সময় আলভারেসকে লক্ষ্য করে গ্যালারি থেকে ভেসে আসে দুয়োধ্বনি। পরে বদলি খেলোয়াড় হিসেবে তার নাম ঘোষণার সময়ও সমর্থকদের বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়। ৬৬তম মিনিটে মাঠে নামার পর আরও জোরালো হয়ে ওঠে সেই দুয়োধ্বনি।

আলভারেসকে ঘিরে সমর্থকদের ক্ষোভের মূল কারণ তার ভবিষ্যৎ নিয়ে চলমান অনিশ্চয়তা। স্প্যানিশ ও ইউরোপীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বার্সেলোনা তাকে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহী। এই গুঞ্জনের মধ্যেই আলভারেসের আতলেতিকো ছাড়ার ইচ্ছা নিয়ে নানা আলোচনা তৈরি হয়েছে।

২০২৪ সালে ম্যানচেস্টার সিটি থেকে প্রায় ৭৫ মিলিয়ন ইউরোতে আতলেতিকো মাদ্রিদে যোগ দেন আলভারেস। এরপর থেকেই দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত হয়েছেন তিনি। কিন্তু এবার তার সম্ভাব্য দলবদলের গুঞ্জনকে কেন্দ্র করে ক্লাবের সমর্থকদের সঙ্গে সম্পর্কটা যেন হঠাৎই কঠিন হয়ে উঠেছে।

ম্যাচ শেষে পরিস্থিতি আরও আলোচনায় আসে। সতীর্থদের সঙ্গে সমর্থকদের অভিবাদন জানাতে মাঠে যাওয়ার পরিবর্তে আলভারেসকে সরাসরি ড্রেসিংরুমের দিকে যেতে দেখা যায়। কোচ দিয়েগো সিমেওনে পরে পরিষ্কার করেন, সমর্থকদের সামনে না যাওয়ার সিদ্ধান্তটি আলভারেসের নিজের ছিল না; ক্লাবই তাকে এমন নির্দেশ দিয়েছিল।

মাঠের খেলাতেও ছিল নাটকীয়তা। দ্বিতীয়ার্ধের বড় একটা সময় ১০ জন নিয়ে খেলতে হয় আতলেতিকোকে। ভিয়ারিয়াল এগিয়ে যাওয়ার পর নির্ধারিত সময়ের শেষ দিকে সমতায় ফেরার চেষ্টা চালায় স্বাগতিকরা। শেষ পর্যন্ত যোগ করা সময়ে গোল করে দলকে এক পয়েন্ট এনে দেন দিয়েগো সিমেওনের ছেলে জুলিয়ানো সিমেওনে। ম্যাচটি শেষ হয় ২-২ সমতায়।

আলভারেসকে ঘিরে আতলেতিকো সমর্থকদের এই ক্ষোভ এখন দলবদল গুঞ্জনকে আরও তীব্র করে তুলেছে। বার্সেলোনা তাকে দলে নিতে পারবে কি না, নাকি শেষ পর্যন্ত মাদ্রিদেই থেকে যাবেন আর্জেন্টাইন তারকা—সেটিই এখন ফুটবল বিশ্বের অন্যতম আলোচিত প্রশ্ন।

Details Bottom
Details ad One
Details Two
Details Three