Image

হারের মুখ থেকে ম্যানচেস্টার সিটির নাটকীয় জয়, ক্রিস্টাল প্যালেসকে হারাল ২-১ গোলে

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 ঘন্টা আগেআপডেট: 12 মিনিট আগে
হারের মুখ থেকে ম্যানচেস্টার সিটির নাটকীয় জয়, ক্রিস্টাল প্যালেসকে হারাল ২-১ গোলে

হারের মুখ থেকে ম্যানচেস্টার সিটির নাটকীয় জয়, ক্রিস্টাল প্যালেসকে হারাল ২-১ গোলে

হারের মুখ থেকে ম্যানচেস্টার সিটির নাটকীয় জয়, ক্রিস্টাল প্যালেসকে হারাল ২-১ গোলে

ইতিহাদ স্টেডিয়ামে ক্রিস্টাল প্যালেসকে ২-১ গোলে হারিয়ে নতুন মৌসুমে জয়ের দেখা পেল ম্যানচেস্টার সিটি। পেপ গুয়ার্দিওলা-পরবর্তী যুগে নতুন কোচ এন্টসো মারেস্কার অধীনে এটিই সিটির প্রথম জয়। এর আগে তার কোচিংয়ে প্রথম ম্যাচে এফএ কমিউনিটি শিল্ডে আর্সেনালের কাছে হেরেছিল দলটি।

ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক ফুটবলের ইঙ্গিত দেয় সিটি। চতুর্থ মিনিটে আর্লিং হলান্ডের পাস পেয়ে ফিল ফোডেন ব্যাকহিল করেন রিকো লুইসের উদ্দেশে। ভালো জায়গায় বল পেয়েও জোরালো শটটি সরাসরি গোলরক্ষকের হাতে তুলে দেন সিটির এই রাইট-ব্যাক।

তবে বলের দখল বেশি রেখেও প্রথমার্ধে তেমন কার্যকর আক্রমণ গড়ে তুলতে পারেনি স্বাগতিকরা। উল্টো ২৬তম মিনিটে পাল্টা আক্রমণ থেকে গোল হজম করে পিছিয়ে পড়ে সিটি। ডান দিক থেকে পাওয়া দুর্দান্ত পাস বক্সের ভেতর ফাঁকায় পেয়ে ইংলিশ উইঙ্গার ট্যাভার্নার ঠান্ডা মাথায় প্লেসিং শটে বল জালে পাঠান।

দ্বিতীয়ার্ধের শুরুতে সমতা ফেরানোর দারুণ সুযোগ নষ্ট করেন মার্ক গেয়ি। এলিয়ট অ্যান্ডারসনের কর্নারে দূরের পোস্টে ফাঁকায় বল পেয়েছিলেন ইংলিশ ডিফেন্ডার। গোলরক্ষকও ছিলেন অন্যদিকে, কিন্তু অবিশ্বাস্যভাবে হেডটি লক্ষ্যভ্রষ্ট করেন তিনি।

৭২তম মিনিটে গোলের সুযোগ পান হলান্ডও। বক্সে সতীর্থের ছোট পাস পেয়ে প্রতিপক্ষের চ্যালেঞ্জের মধ্যে শট নিলেও সেটি লক্ষ্যে রাখতে পারেননি নরওয়েজিয়ান স্ট্রাইকার। তিন মিনিট পর আবারও সুযোগ আসে তার সামনে। এবার ছয় গজ বক্সের একটু বাইরে থেকে নেওয়া শট যথেষ্ট জোরালো না হওয়ায় সহজেই বলটি গ্লাভসে জমা করেন গোলরক্ষক পেত্রোভিচ।

অবশেষে ৮৪তম মিনিটে সমতায় ফেরে ম্যানচেস্টার সিটি। বদলি নামা রায়ান শের্কির কর্নারে ফাঁকায় বল পেয়ে শক্তিশালী হেড করেন মার্ক গেয়ি। বলটি সামনে থাকা এক খেলোয়াড়ের মাথায় লেগে দিক পরিবর্তন করে জালে জড়িয়ে যায়।

এরপর যোগ করা সময়ের প্রথম মিনিটে আসে সিটির জয়সূচক গোল। রায়ান শের্কি দুই প্রতিপক্ষের চ্যালেঞ্জ সামলে বক্সে বল বাড়িয়ে দেন। প্রথম ছোঁয়ায় বল নিয়ন্ত্রণে নিয়ে নিখুঁত শটে গোলরক্ষককে পরাস্ত করেন ক্রোয়াট ডিফেন্ডার ইয়স্কো গাভারদিওল।

শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার সিটি। ম্যাচের বড় সময় বলের দখল নিজেদের কাছে রাখলেও গোলের সুযোগ কাজে লাগাতে তাদের অপেক্ষা করতে হয়েছে শেষ মুহূর্ত পর্যন্ত। তবে গুরুত্বপূর্ণ এই জয় এন্টসো মারেস্কার অধীনে সিটিকে আত্মবিশ্বাস জোগাবে।

Details Bottom
Details ad One
Details Two
Details Three