Image

চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুমের ড্র আজ, পিএসজির সামনে হ্যাটট্রিকের মিশন

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 ঘন্টা আগেআপডেট: 44 মিনিট আগে
চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুমের ড্র আজ, পিএসজির সামনে হ্যাটট্রিকের মিশন

চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুমের ড্র আজ, পিএসজির সামনে হ্যাটট্রিকের মিশন

চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুমের ড্র আজ, পিএসজির সামনে হ্যাটট্রিকের মিশন

উয়েফা চ্যাম্পিয়নস লিগের নতুন যুগে দারুণ দাপট দেখিয়ে চলেছে পিএসজি। ৩৬ দলের নতুন কাঠামো চালুর পর প্রথম দুই মৌসুমেই শিরোপা জিতেছে ফরাসি ক্লাবটি। এবার টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে মাঠে নামার অপেক্ষায় লুইস এনরিকের দল। সেই অভিযানের প্রথম ধাপ শুরু হচ্ছে আজ লিগ পর্বের ড্র দিয়ে।

বাংলাদেশ সময় আজ রাত ১০টায় মোনাকোর গ্রিমালদি ফোরামে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বের ড্র। আগের দুই মৌসুমের মতো এবারও থাকছে না আলাদা কোনো গ্রুপ। লিগ পর্বে প্রতিটি দল খেলবে আটটি ভিন্ন দলের বিপক্ষে—চারটি ম্যাচ নিজেদের মাঠে এবং চারটি প্রতিপক্ষের মাঠে।

উয়েফার কো-এফিশিয়েন্ট র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে ৩৬টি দলকে চারটি পটে ভাগ করা হবে। ড্রয়ের সময় প্রতিটি দল প্রতিটি পট থেকে দুটি করে প্রতিপক্ষ পাবে।

ড্রয়ের প্রক্রিয়ায় প্রথমে প্রথম পট থেকে একটি দলের নাম ম্যানুয়ালি তোলা হবে। এরপর বিশেষ সফটওয়্যার নির্ধারণ করবে ওই দলের আট প্রতিপক্ষ এবং কোন ম্যাচটি ঘরের মাঠে, আর কোনটি অ্যাওয়ে হবে। একইভাবে প্রথম পটের বাকি দলগুলোর প্রতিপক্ষও নির্ধারণ করা হবে।

এরপর দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ পটের দলগুলোর ড্র সম্পন্ন হবে। তবে পুরো প্রক্রিয়ায় কিছু নিয়ম মেনে চলতে হবে। একই দেশের দুটি ক্লাব একে অপরের বিপক্ষে খেলতে পারবে না। পাশাপাশি একটি দল একই দেশের সর্বোচ্চ দুটি ক্লাবের মুখোমুখি হতে পারবে।

ঘরোয়া লিগের ফলের ভিত্তিতে ২৯টি দল সরাসরি লিগ পর্বে জায়গা পেয়েছে। বাকি সাতটি দল এসেছে বাছাইপর্ব পেরিয়ে। প্লে-অফের শেষ ধাপও শেষ হয়েছে গত রাতে। এর মধ্য দিয়ে লিগ পর্বের ৩৬ দলের তালিকা পূর্ণ হয়েছে।

সরাসরি লিগ পর্বে জায়গা পাওয়া ২৯ দল

ইংল্যান্ড: আর্সেনাল, ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, অ্যাস্টন ভিলা, লিভারপুল।

স্পেন: বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, ভিয়ারিয়াল, আতলেতিকো মাদ্রিদ, রিয়াল বেতিস।

ইতালি: ইন্টার মিলান, নাপোলি, রোমা, কোমো।

জার্মানি: বায়ার্ন মিউনিখ, বরুসিয়া ডর্টমুন্ড, লাইপজিগ, স্টুটগার্ট।

ফ্রান্স: পিএসজি, লাঁস, লিল।

পর্তুগাল: পোর্তো, স্পোর্তিং সিপি।

নেদারল্যান্ডস: পিএসভি, ফেইনুর্ড।

বেলজিয়াম: ব্রুগা।

তুরস্ক: গালাতাসারাই।

ইউক্রেন: শাখতার।

চেক প্রজাতন্ত্র: স্লাভিয়া প্রাগ।

প্লে-অফ থেকে আসা দল

সাবাহ (আজারবাইজান), বোডো/গ্লিমট (নরওয়ে), লাস্ক (অস্ট্রিয়া), এইকে এথেন্স (গ্রিস) অথবা লেভস্কি সোফিয়া (বুলগেরিয়া), ভাইকিং (নরওয়ে) অথবা দিনামো জাগরেব (ক্রোয়েশিয়া), সেলিয়ে (স্লোভেনিয়া) অথবা স্লোভান ব্রাতিস্লাভা (স্লোভাকিয়া) এবং লিওঁ (ফ্রান্স) অথবা ফেনেরবাচে (তুরস্ক)।

আজকের ড্রয়ের পরই পরিষ্কার হয়ে যাবে, চ্যাম্পিয়নস লিগের শিরোপা ধরে রাখার পথে পিএসজিসহ ইউরোপের বড় দলগুলোর সামনে থাকছে কোন কোন প্রতিপক্ষ।

Details Bottom
Details ad One
Details Two
Details Three