Image

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার একাদশে ফিরলেন রেনশ, বাইরে বোল্যান্ড

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 ঘন্টা আগেআপডেট: 39 মিনিট আগে
বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার একাদশে ফিরলেন রেনশ, বাইরে বোল্যান্ড

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার একাদশে ফিরলেন রেনশ, বাইরে বোল্যান্ড

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার একাদশে ফিরলেন রেনশ, বাইরে বোল্যান্ড

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের একাদশে ফিরেছেন ম্যাট রেনশ। প্রথম টেস্টের পর বাদ পড়া জেক ওয়েদারাল্ডের জায়গায় তাঁকে দলে নেওয়া হয়েছে। তবে চার পেসার নাকি তিন পেসার ও এক স্পিনার—এই আলোচনা থাকলেও শেষ পর্যন্ত তিন পেসার নিয়েই একাদশ সাজিয়েছে অস্ট্রেলিয়া।

সংবাদ সম্মেলনে অধিনায়ক প্যাট কামিন্সও একাদশের বোলিং কম্বিনেশন নিয়ে নিশ্চিত ছিলেন না। তিনি জানিয়েছিলেন, কন্ডিশন দেখে সিদ্ধান্ত নেওয়ার জন্য আরও সময় প্রয়োজন। তবে তাঁর সংবাদ সম্মেলনের পরই দ্বিতীয় টেস্টের একাদশ ঘোষণা করে অস্ট্রেলিয়া।

দলে একটিই পরিবর্তন এসেছে। জেক ওয়েদারাল্ডের জায়গায় ফিরেছেন রেনশ। ২০২৩ সালের ফেব্রুয়ারির পর এবারই প্রথম অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট খেলবেন তিনি। ভারতের বিপক্ষে সর্বশেষ টেস্টে মিডল অর্ডারে ব্যাট করলেও এবার তাঁকে ওপেনার হিসেবে দেখা যাবে।

ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হেরে যাওয়া প্রথম টেস্টে দুই ইনিংস মিলিয়ে মাত্র এক উইকেট পেয়েছিলেন নাথান লায়ন। তাই তাঁর জায়গায় স্কট বোল্যান্ডকে খেলানোর সম্ভাবনা নিয়ে আলোচনা ছিল। কিন্তু সর্বশেষ অ্যাশেজে ২০ উইকেট নেওয়া এই পেসারকে এবারও একাদশের বাইরে থাকতে হচ্ছে।

দারুণ ছন্দে থাকা বোল্যান্ডকে বাইরে রাখার সিদ্ধান্ত যে সহজ ছিল না, তা কামিন্সের কথাতেই স্পষ্ট। চার পেসার নিয়ে খেলার সম্ভাবনা প্রসঙ্গে তিনি বলেছিলেন, ‘আরও এক দিন সময় নিতে চাই। এরপর সিদ্ধান্ত নেব, চার পেসার খেলাব নাকি একজন স্পিনার। সিদ্ধান্তটা মূলত কন্ডিশনের ওপর নির্ভর করছে।’

কামিন্সের মতে, উইকেটের আচরণ ও ম্যাচের পরিস্থিতিই বোলিং কম্বিনেশন নির্ধারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ। পেসারদের দিয়ে দ্রুত ১০ উইকেট নেওয়ার সুযোগ থাকলে এবং ম্যাচের শেষ ইনিংসে উইকেট খুব বেশি ভেঙে না পড়লে চার পেসার নিয়ে খেলার চিন্তা ছিল অস্ট্রেলিয়ার।

তবে বোল্যান্ডের মতো বিশ্বমানের একজন পেসারকে বেঞ্চে রাখার বিষয়টিও সিদ্ধান্তকে কঠিন করে তুলেছিল। কামিন্স বলেন, ‘স্কট বোল্যান্ডের মতো একজন দুর্দান্ত বোলারকে বেঞ্চে রাখার বিষয়টিও আছে। সে অসাধারণ মানের বোলার। আমার মনে হয়, এ কারণেই চার পেসার নিয়ে আলোচনা বারবার সামনে আসে।’

এদিকে একাদশে জায়গা ধরে রেখেছেন মারনাস লাবুশেন। সর্বশেষ ২১ টেস্টে সেঞ্চুরি না পেলেও তাঁকে নিয়ে আশাবাদী কামিন্স। অস্ট্রেলিয়ার অধিনায়কের মতে, বড় রান করার সামর্থ্য এখনো লাবুশেনের রয়েছে এবং সাম্প্রতিক অনুশীলনে তাঁকে ভালো ছন্দে দেখা গেছে।

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার একাদশ: ম্যাট রেনশ, ট্রাভিস হেড, মারনাস লাবুশেন, স্টিভ স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি, বো ওয়েবস্টার, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), নাথান লায়ন ও জশ হ্যাজলউড।

Details Bottom
Details ad One
Details Two
Details Three