ত্রিদেশীয় সিরিজের শুরুতেই পেস তোপে বাংলাদেশের পরাজয়

ত্রিদেশীয় সিরিজের শুরুতেই পেস তোপে বাংলাদেশের পরাজয়
ত্রিদেশীয় সিরিজের শুরুতেই পেস তোপে বাংলাদেশের পরাজয়
ত্রিদেশীয় সিরিজে হতাশাজনক শুরু করেছে বাংলাদেশ ইমার্জিং দল। প্রিটোরিয়ায় স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ইমার্জিংয়ের কাছে তারা ৭ উইকেটে হেরে গেছে। টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের ব্যাটিং শুরু থেকেই ভেঙে পড়ে, শেষ পর্যন্ত ৩০.২ ওভারে অলআউট হয় মাত্র ৮৯ রানে।
দলের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন মাহফিজুল ইসলাম। এছাড়া আমিনুল ইসলাম বিপ্লব ১১ ও সামিউন বশির ১০ রান যোগ করেন। দক্ষিণ আফ্রিকার হয়ে ডাইয়ান গালিয়েম ১৮ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচের সেরা বোলিং করেন।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা ৩৭ রানে ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়েছিল। ইকবাল হোসেন ইমন ও চৌধুরী মোহাম্মদ রিজওয়ান শুরুতে উইকেট এনে দেন, রিজওয়ান নেন দুটি উইকেট।
তবে রিচার্ড সেলেটসওয়ানে (৩৫) ও মিচেল ভ্যান বুরেন (১৮) অবিচ্ছিন্ন ৫৩ রানের জুটিতে দলকে সহজ জয় এনে দেন।
বাংলাদেশ ইমার্জিংয়ের পরবর্তী ম্যাচ ৩ আগস্ট ইউনিভার্সিটি স্পোর্ট সাউথ আফ্রিকার বিপক্ষে। ডাবল রাউন্ড-রবিন পদ্ধতিতে অনুষ্ঠিত এই সিরিজের শীর্ষ দুই দল ১২ আগস্ট প্রিটোরিয়ায় ফাইনাল খেলবে।














