এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা
- 1
‘আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’, বিশ্বকাপ ফাইনালে হার নিয়ে মুখ খুললেন মেসি
- 2
এক রকেটে ১৫ স্যাটেলাইট, মহাকাশে নতুন রেকর্ড গড়ল দক্ষিণ কোরিয়া
- 3
ডোসায় মৃত ইঁদুরের অভিযোগ, এরপরই ২৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ—মুম্বাইয়ে চাঞ্চল্য
- 4
মেসি বিদায় নিলেন, কিন্তু আমাদের মন থেকে কি সত্যিই বিদায় নিতে পারবেন?
- 5
১২ দলের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, ২০২৯ থেকে নতুন যুগের পথে টেস্ট ক্রিকেট

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা
এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা
সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় এসিসি উইমেন্স এশিয়া কাপ ও জাপানের আইচি-নাগোয়ায় বসতে যাওয়া ২০তম এশিয়ান গেমসকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সোমবার এক বিজ্ঞপ্তিতে দুই টুর্নামেন্টের জন্য চূড়ান্ত স্কোয়াড প্রকাশ করে বিসিবি। দুই আসরেই বাংলাদেশ নারী দলের নেতৃত্বে থাকবেন অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার নিগার সুলতানা জ্যোতি। তাঁর ডেপুটি হিসেবে দায়িত্ব পেয়েছেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার।
সংযুক্ত আরব আমিরাতের কন্ডিশন এবং সম্ভাব্য স্পিনসহায়ক উইকেট বিবেচনায় বাংলাদেশের স্কোয়াডে স্পিন আক্রমণে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নাহিদার সঙ্গে বিশেষজ্ঞ স্পিনার হিসেবে দলে রয়েছেন রাবেয়া খান, ফাহিমা খাতুন, সুলতানা খাতুন ও সানজিদা আক্তার মেঘলা।
ব্যাটিং বিভাগে অধিনায়ক জ্যোতির সঙ্গে রয়েছেন দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস, শারমিন আক্তার সুপ্তা, শারমিন সুলতানা ও সোবহানা মোস্তারি। অলরাউন্ডার হিসেবে অভিজ্ঞ ঋতু মনি ও তরুণ স্বর্ণা আক্তারও আছেন স্কোয়াডে।
পেস আক্রমণে বাংলাদেশের ভরসা মারুফা আক্তার ও ফারিহা ইসলাম তৃষ্ণা। গতি ও সুইং দিয়ে প্রতিপক্ষের ব্যাটারদের চ্যালেঞ্জ জানাতে দেখা যাবে এই দুই পেসারকে।
আগামী ২৮ আগস্ট শুরু হবে নারী এশিয়া কাপ। টুর্নামেন্টের পর্দা নামবে ১৩ সেপ্টেম্বর। এশিয়া কাপের মিশন শেষ করেই বাংলাদেশ নারী দল জাপানের উদ্দেশে রওনা হবে ২০তম এশিয়ান গেমসে অংশ নিতে।
বাংলাদেশ নারী দলের স্কোয়াড
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস, শারমিন আক্তার সুপ্তা, শারমিন সুলতানা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, ঋতু মনি, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা ও ফারিহা ইসলাম তৃষ্ণা।
















