ভারতকে হারিয়ে নারী এশিয়া কাপের ফাইনালে যেতে চায় বাংলাদেশ, চাপ নয় ‘আনন্দ’ দেখছেন সুপ্তা
- 1
১৯৮০–৮৩ সালের early-1980s fashion, photography ও vintage aesthetic ধরতে নিচের ৫টি বাংলা প্রম্পট ব্যবহার করতে পারেন।
- 2
হলান্ডের জোড়া গোলে পোর্তোকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটির দুর্দান্ত শুরু
- 3
ইমরান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন ওয়াসিম আকরাম, ‘সুচিকিৎসায় কোনো আপস নয়’
- 4
ব্যালন ডি’অর জিতবেন পিএসজির কেউ, দেম্বেলের পছন্দের শীর্ষ তিনে এমবাপ্পে
- 5
ফিলিস্তিনের পক্ষে কথা বলায় কাজ হারাচ্ছেন অস্কারজয়ী সুজান সারান্ডন

ভারতকে হারিয়ে নারী এশিয়া কাপের ফাইনালে যেতে চায় বাংলাদেশ, চাপ নয় ‘আনন্দ’ দেখছেন সুপ্তা
ভারতকে হারিয়ে নারী এশিয়া কাপের ফাইনালে যেতে চায় বাংলাদেশ, চাপ নয় ‘আনন্দ’ দেখছেন সুপ্তা
নারী এশিয়া কাপে ফাইনালে ওঠার লড়াইয়ে আজ শক্তিশালী ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। টুর্নামেন্টের সবচেয়ে সফল দলের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করলেও ম্যাচটিকে চাপ হিসেবে দেখছে না নিগার সুলতানা জ্যোতির দল। বরং ভারতের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে খেলার সুযোগটাকেই আনন্দের হিসেবে দেখছেন বাংলাদেশের ব্যাটার শারমিন আক্তার সুপ্তা।
গ্রুপ পর্বে তিন ম্যাচে বাংলাদেশের সবচেয়ে বড় দুশ্চিন্তার জায়গা ছিল ব্যাটিং। নিগারদের দলীয় সংগ্রহ ১০০ রান পার করতেই হিমশিম খেয়েছে কয়েকটি ম্যাচে। দ্রুত উইকেট হারানোর কারণে বড় সংগ্রহ গড়া সম্ভব হয়নি, ফলে দুই জয়ে বোলারদের বাড়তি দায়িত্ব নিতে হয়েছে।
সেমিফাইনালের আগে তাই ব্যাটিংয়ে উন্নতির প্রয়োজনীয়তা স্পষ্টভাবে তুলে ধরেছেন শারমিন। তাঁর মতে, টি-টোয়েন্টি ক্রিকেটে দর্শকরা চার-ছক্কার লড়াই দেখতে চান এবং ব্যাটারদেরও পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে ভালো করার দায়িত্ব রয়েছে।
শারমিন বলেন, ‘আমার মনে হয়, মাঝেমধ্যে চাপ থাকবে, যদি সেভাবে ভাবা হয়। তবে একদিক থেকে এই ম্যাচ আমাদের জন্য আনন্দের। আমরা ভারতের মতো দলের বিপক্ষে খেলার সুযোগ পাচ্ছি, তারা শীর্ষ দল। যদি চ্যাম্পিয়ন হতে চান, তাহলে এমন দলের বিপক্ষে খেলতে হবে। ফলে ব্যাপারটা আনন্দের, চাপের নয়।’
ব্যাটিং নিয়ে সন্তুষ্ট নন বলেও জানিয়েছেন বাংলাদেশের এই ব্যাটার। তিনি বলেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে সবাই চার-ছক্কা দেখতে চায়। বাউন্ডারি দেখতে চায়। তারা এসব দেখতেই আসে। সেগুলো এনে দিতে হলে ভালো পিচ দরকার। তবে ক্রিকেটার হিসেবে তো মানিয়ে নিয়ে খেলতেই হবে।’
বাংলাদেশ অবশ্য সেমিফাইনালে ভারতকে এড়িয়ে যেতে চেয়েছিল। ২০১৮ সালে নারী এশিয়া কাপ জয়ের পর এই টুর্নামেন্টে আর ফাইনালে খেলতে পারেনি বাংলাদেশ। বেশির ভাগ সময়ই সেমিফাইনালে তাদের পথ থেমেছে, আর ভারতের বিপক্ষেই এসেছে কয়েকটি বড় হতাশা।
গ্রুপ পর্বে দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে হারের কারণে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য পূরণ হয়নি। ফলে সেরা চারে শক্তিশালী ভারতের মুখোমুখি হতে হচ্ছে বাংলাদেশকে।
অন্যদিকে ভারত গ্রুপ পর্বে দুর্দান্ত দাপট দেখিয়ে তিন ম্যাচেই জয় তুলে সেমিফাইনালে এসেছে। তাই ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশের সামনে কঠিন পরীক্ষা অপেক্ষা করছে।
তবে অতীতের হতাশা ভুলে এবার নতুন ইতিহাস গড়ার লক্ষ্য নিগারদের। ব্যাটিংয়ের দুর্বলতা কাটিয়ে বোলিংয়ের শক্তি কাজে লাগাতে পারলে টুর্নামেন্টের সবচেয়ে সফল দল ভারতকেও চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে বাংলাদেশ।















