Image

বিতর্কিত উদযাপনে শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 ঘন্টা আগেআপডেট: 1 ঘন্টা আগে
বিতর্কিত উদযাপনে শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানা

বিতর্কিত উদযাপনে শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানা

বিতর্কিত উদযাপনে শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানা

নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে ভারতের বিপক্ষে ম্যাচে বিতর্কিত উদযাপনের কারণে শাস্তি পেয়েছেন পাকিস্তান নারী ক্রিকেট দলের অধিনায়ক ফাতিমা সানা। তাঁকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করার পাশাপাশি ডিসিপ্লিনারি রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।

গত শনিবার দুবাইয়ে ভারত-পাকিস্তান ম্যাচে ঘটনাটি ঘটে। ভারতের ইনিংসের দ্বিতীয় ওভারে ফাতিমা সানার বলেই তাঁর হাতে ক্যাচ তুলে দেন ওপেনার শেফালি ভার্মা। উইকেট নেওয়ার পর উদযাপনের সময় শেফালিকে প্যাভিলিয়নের দিকে চলে যাওয়ার ইঙ্গিত করেন পাকিস্তান অধিনায়ক।

এই আচরণের কারণে আইসিসির আচরণবিধির ২.৫ ধারা ভঙ্গের অভিযোগ আনা হয় সানার বিরুদ্ধে। ওই ধারায় প্রতিপক্ষের কোনো ব্যাটার আউট হওয়ার পর তাঁকে উস্কানি দেওয়া বা অসম্মানজনক অঙ্গভঙ্গি করা নিষিদ্ধ।

গত ২৪ মাসে এটি ফাতিমা সানার দ্বিতীয় আচরণবিধি লঙ্ঘনের ঘটনা। নতুন এই শাস্তির ফলে তাঁর ডিসিপ্লিনারি রেকর্ডে মোট দুটি ডিমেরিট পয়েন্ট জমা হলো।

অন-ফিল্ড আম্পায়ার নিমালি পেরেরা ও সাথিরা জাকির জেসি এবং ম্যাচ রেফারি সুপ্রিয়া রানি দাসের সামনে নিজের ভুল স্বীকার করে নেন ফাতিমা সানা। ফলে এ ঘটনায় আলাদা কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

ম্যাচে অবশ্য পাকিস্তানের পারফরম্যান্স ছিল হতাশাজনক। মাত্র ৫৫ রানেই অলআউট হয়ে যায় তারা। ভারতের হয়ে শ্রী চারানি ও প্রেমা রাওয়াত তিনটি করে উইকেট নেন, আর দীপ্তি শর্মার শিকার দুটি।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ৭ উইকেটের জয় তুলে নেয় ভারত। পাকিস্তানের হয়ে ভারতের তিনটি উইকেটই নেন ফাতিমা সানা।

এই জয়ে গ্রুপসেরা হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত। অন্যদিকে পাকিস্তান আজ গ্রুপ পর্বের শেষ ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে।

Details Bottom
Details ad One
Details Two
Details Three