Image

মেসির গোল, তবু জয়হীন মায়ামি

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 দিন আগেআপডেট: 12 ঘন্টা আগে
মেসির গোল, তবু জয়হীন মায়ামি

মেসির গোল, তবু জয়হীন মায়ামি

মেসির গোল, তবু জয়হীন মায়ামি

লিওনেল মেসি আবারও গোলের দেখা পেলেন, কিন্তু আর্জেন্টাইন মহাতারকার সেই গোলও ইন্টার মায়ামিকে হার থেকে বাঁচাতে পারেনি। ঘরের মাঠে টরন্টো এফসির কাছে ২-১ গোলে হেরে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জয়হীন থাকল মায়ামি।

মেজর লিগ সকারের (MLS) ম্যাচে শুরু থেকেই দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলেছে। ম্যাচের ১১ মিনিটে টরন্টো প্রথমবার বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়।

এরপর ১৯ মিনিটে রদ্রিগো দে পলের পাস থেকে ভালো সুযোগ পেয়েছিলেন লুইস সুয়ারেজ। তবে তার শট লক্ষ্যভ্রষ্ট হওয়ায় এগিয়ে যেতে পারেনি মায়ামি। প্রথমার্ধের শেষদিকে মেসির পাস থেকে একাধিক সুযোগ পেয়েছিলেন জার্মান বার্তেরামি, কিন্তু ফিনিশিংয়ে ব্যর্থ হন এই ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধের শুরুতে মায়ামির জন্য আরও একটি ধাক্কা আসে। ৫৮ মিনিটে সম্ভাব্য চোটের কারণে মাঠ ছাড়তে হয় লেফট-ব্যাক সার্জিও রেগুইলনকে।

এর কিছুক্ষণ পরই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় টরন্টো। দুর্দান্ত কিছু পাসের পর ডি-বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শক্তিশালী শটে মায়ামির জালে বল পাঠান জশ সার্জেন্ট। এতে ১-০ ব্যবধানে এগিয়ে যায় সফরকারীরা।

মাত্র তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে টরন্টো। আক্রমণ থেকে পাওয়া ফিরতি বল গোলের কাছে পেয়ে ঠাণ্ডা মাথায় ফিনিশ করেন ডেরেক এতিয়েন। ২-০ গোলে পিছিয়ে পড়ে মায়ামি।

৮১ মিনিটে মায়ামির বিপদ আরও বাড়তে পারত। গোললাইন থেকে জর্জি মিহালোভিচের শট দুর্দান্তভাবে ফিরিয়ে দেন মায়ামির ডিফেন্ডার ইয়ান ফ্রে।

তবে পরের মিনিটেই ম্যাচে ফিরে আসে মায়ামি। রদ্রিগো দে পলের ডিফেন্সচেরা পাস ধরে ডি-বক্সের ভেতর প্রথম ছোঁয়াতেই বল জালে পাঠান মেসি।

মেসির এই গোলটি চলতি মৌসুমে তার ১৪তম এবং পেশাদার ক্যারিয়ারে ৯২৩তম গোল। গোলের পর সমতা ফেরানোর জন্য মায়ামি মরিয়া হয়ে চেষ্টা করলেও আর কোনো গোল পায়নি।

ফলে ২-১ ব্যবধানের হার নিয়েই মাঠ ছাড়তে হয় মেসিদের। টরন্টোর বিপক্ষে এই পরাজয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচে জয়হীন রইল ইন্টার মায়ামি।

এই হারে MLS-এর ইস্টার্ন কনফারেন্সের শীর্ষস্থান থেকেও আরও দূরে সরে গেল মায়ামি। ২১ ম্যাচে ১১ জয় ও ৬ ড্রয়ে তাদের সংগ্রহ ৩৯ পয়েন্ট। একই সংখ্যক ম্যাচ খেলে ১০ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে রয়েছে ন্যাশভিল।

Details Bottom
Details ad One
Details Two
Details Three