Image

নতুন মৌসুম, নতুন হলান্ড চুল ছোট করে চমকে দিলেন সিটির তারকা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
নতুন মৌসুম, নতুন হলান্ড চুল ছোট করে চমকে দিলেন সিটির তারকা

নতুন মৌসুম, নতুন হলান্ড চুল ছোট করে চমকে দিলেন সিটির তারকা

নতুন মৌসুম, নতুন হলান্ড চুল ছোট করে চমকে দিলেন সিটির তারকা

‘হালান্ড কোথায়?’—রোববার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটি ও বোর্নমাউথের ম্যাচ দেখতে বসা অনেকের মনেই হয়তো প্রশ্নটা জেগেছিল। মাঠে ছিলেন আর্লিং হলান্ড, তবে চেনা রূপে নয়। দীর্ঘদিনের পরিচিত লম্বা সোনালি চুল ছেঁটে একেবারে ছোট করে ফেলেছেন ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান তারকা।

নতুন মৌসুম শুরুর আগে নিজের নতুন লুকের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন হলান্ড। ছবির সঙ্গে লিখেছেন, ‘নতুন মৌসুম, নতুন ছাঁট।’ পরে এক্সে চুল কাটার বিভিন্ন ধাপের আরেকটি ছবি দিয়ে মজা করে লিখেছেন, ‘ছোট চুল, কে কী বলল, তাতে কী আসে যায়!’

এর কয়েক ঘণ্টা পরই নতুন ছাঁট নিয়ে ইতিহাদ স্টেডিয়ামে হাজির হন হলান্ড। বোর্নমাউথের বিপক্ষে প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচের আগে সিটির খেলোয়াড়দের সঙ্গে মাঠে ওয়ার্ম-আপও করেন তিনি।

হালান্ডের লম্বা চুল নিয়ে অবশ্য তাঁর নিজেরই একটি গল্প আছে। গত জুলাইয়ে ফক্স স্পোর্টসে জেমস কর্ডেনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, সুইডেনের সাবেক তারকা স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচের পরামর্শেই এতদিন চুল লম্বা রেখেছিলেন।

হালান্ডের ভাষায়, জ্লাতান তাঁকে বলেছিলেন, ‘কখনো চুল কাটবে না, কারণ আসল শক্তি লুকিয়ে থাকে চুলেই।’

শেষ পর্যন্ত সেই পরামর্শ থেকে বেরিয়ে এসেছেন হালান্ড। তবে নতুন চেহারায় প্রথম ম্যাচটা গোল দিয়ে স্মরণীয় করে রাখতে পারেননি তিনি। বোর্নমাউথের বিপক্ষে সিটির হয়ে গোলের দেখা পাননি এই তারকা ফরোয়ার্ড। 

 

Details Bottom
Details ad One
Details Two
Details Three