Image

ঢাকায় ব্রাজিলের ছায়া, এবার বাংলাদেশের বিপক্ষে ম্যাচের প্রস্তাব

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 ঘন্টা আগেআপডেট: 1 ঘন্টা আগে
ঢাকায় ব্রাজিলের ছায়া, এবার বাংলাদেশের বিপক্ষে ম্যাচের প্রস্তাব

ঢাকায় ব্রাজিলের ছায়া, এবার বাংলাদেশের বিপক্ষে ম্যাচের প্রস্তাব

ঢাকায় ব্রাজিলের ছায়া, এবার বাংলাদেশের বিপক্ষে ম্যাচের প্রস্তাব

এক দিনের জন্য হলেও ঢাকার ফুটবল আকাশে যেন পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের ছায়া পড়েছে। গতকাল বিমানবন্দর থেকে সরাসরি জাতীয় স্টেডিয়ামে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) পাঁচ সদস্যের প্রতিনিধিদলের আগমন ঘিরে তৈরি হয়েছে বড় এক সম্ভাবনার আবহ। সেই সম্ভাবনাই এবার আরও জোরালো—ফিফা আসিয়ান কাপ শেষ হওয়ার পর ঢাকায় এসে বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে চায় ব্রাজিল।

আগামী সেপ্টেম্বরের ফিফা উইন্ডো শেষ হবে ৬ অক্টোবর। সেই সময়ের মধ্যেই ঢাকার জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ আয়োজনের প্রস্তাব দিয়েছে সিবিএফ। বাফুফের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, ৫ অথবা ৬ অক্টোবর ম্যাচটি আয়োজন করতে চায় ব্রাজিল।

বাংলাদেশের বিপক্ষে খেলতে প্রায় ৯০ সদস্যের বহর নিয়ে ঢাকায় আসার পরিকল্পনাও রয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের।

তবে ম্যাচটি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ। কারণ, ২৪ সেপ্টেম্বর থেকে ইন্দোনেশিয়ায় শুরু হবে ফিফা আসিয়ান কাপ। ৩ অক্টোবর হবে টুর্নামেন্টটির ফাইনাল। বাংলাদেশ গ্রুপ পর্বে তিনটি ম্যাচ খেলবে। জাতীয় দলের ব্যস্ত সূচি বিবেচনায় ব্রাজিলের প্রস্তাবে তাৎক্ষণিকভাবে সম্মতি জানায়নি বাফুফে।

ব্রাজিলের প্রতিনিধিদলটি অবশ্য এরই মধ্যে ঢাকায় এসে সম্ভাব্য ভেন্যু পরিদর্শন করে গেছে। গতকাল বিমানবন্দর থেকে তারা সরাসরি জাতীয় স্টেডিয়ামে যায়। সেখানে মাঠ, ড্রেসিংরুম, গ্যালারি ও মিডিয়াবক্সসহ স্টেডিয়ামের বিভিন্ন অংশ ঘুরে দেখেন প্রতিনিধিরা। পরে বসুন্ধরা কিংস অ্যারেনাও পরিদর্শন করেন তাঁরা। রাতে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে সাক্ষাৎ করেন ব্রাজিলের প্রতিনিধিদলের সদস্যরা।

ব্রাজিলের এই সফরের সঙ্গে ভারতের বিপক্ষে তাদের প্রস্তাবিত ম্যাচেরও যোগসূত্র রয়েছে। আগামী ৩ অক্টোবর কলকাতায় ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। সেই ম্যাচের প্রস্তুতির অংশ হিসেবেই তাদের প্রতিনিধিদল ঢাকায় এসেছে বলে জানা গেছে।

ভারতের ফুটবল ফেডারেশন এশিয়ান কাপের প্রস্তুতির অংশ হিসেবে ব্রাজিলের বিপক্ষে ম্যাচটি খেলতে ফিফা আসিয়ান কাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেয়। পরে ভারতের জায়গায় বাংলাদেশকে টুর্নামেন্টে খেলার আমন্ত্রণ জানায় ফিফা।

বাংলাদেশে ব্রাজিলের জাতীয় ফুটবল দলের পা পড়েনি কখনো। তবে ২০১১ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা। এবার তাই ব্রাজিল ঢাকায় এলে সেটি হবে দেশের ফুটবল ইতিহাসের আরেকটি স্মরণীয় অধ্যায়।

 

Details Bottom
Details ad One
Details Two
Details Three