লর্ডস টেস্টের আগে সুখবর, চোট কাটিয়ে ফিরছেন বাবর আজম
- 1
ম্যানচেস্টার সিটির মাঝমাঠে মরক্কোর ১৮ বছরের ‘বিস্ময় বালক’ বুয়াদ্দি
- 2
হারের মুখ থেকে ম্যানচেস্টার সিটির নাটকীয় জয়, ক্রিস্টাল প্যালেসকে হারাল ২-১ গোলে
- 3
ইরাকের কোচ হিসেবে থাকছেন গ্রাহাম আর্নল্ড, এশিয়ান কাপ পর্যন্ত চুক্তি বাড়ল
- 4
বার্সেলোনার টার্গেট আলভারেসকে নিজেদের মাঠেই দুয়ো আতলেতিকো সমর্থকদের
- 5
বার্সেলোনার ট্রফি ইতিহাস, মোট কত শিরোপা জিতেছে?

লর্ডস টেস্টের আগে সুখবর, চোট কাটিয়ে ফিরছেন বাবর আজম
লর্ডস টেস্টের আগে সুখবর, চোট কাটিয়ে ফিরছেন বাবর আজম
সিরিজের শুরুটা পাকিস্তানের জন্য হয়েছে হতাশাজনক। হেডিংলিতে প্রথম টেস্টে ইংল্যান্ডের কাছে ইনিংস ব্যবধানে হেরেছে পাকিস্তান, সেটিও মাত্র তিন দিনেই। ব্যাটিংয়ে ছন্দহীন দলটি লর্ডস টেস্টের আগে এবার পেল স্বস্তির খবর—চোট কাটিয়ে একাদশে ফিরতে প্রস্তুত টেস্ট অধিনায়ক বাবর আজম।
ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকইনফোর তথ্য অনুযায়ী, আঙুলের চোট কাটিয়ে দ্বিতীয় টেস্টের জন্য অনুশীলনে ফিরেছেন বাবর। ওয়েস্ট ইন্ডিজ সফরে চোট পাওয়ার পর বেকেনহ্যামে পাকিস্তানের প্রস্তুতি ম্যাচে আবারও আঙুলে আঘাত পেয়েছিলেন তিনি।
তবে এখন পুরোপুরি অনুশীলনে ফিরেছেন এই ব্যাটার। দলের বোলিং কোচ উমর গুল জানিয়েছেন, নেটে পেসার, স্পিনার ও থ্রোডাউনের বিপক্ষে পূর্ণাঙ্গ ব্যাটিং সেশন করেছেন বাবর। তাঁর ভাষায়, বাবরের ম্যাচ খেলার বিষয়ে পাকিস্তান আশাবাদী।
হেডিংলি টেস্টে পাকিস্তানের ব্যাটিং ছিল বড় দুশ্চিন্তার কারণ। দুই ইনিংস মিলিয়ে ইংল্যান্ডের বোলাররা ৮৬ ওভারেরও কম সময়ে পাকিস্তানের ২০ উইকেট তুলে নেয়। এমন পরিস্থিতিতে বাবরের প্রত্যাবর্তন দলের ব্যাটিং লাইনআপে বড় পরিবর্তন আনতে পারে। তাঁর জায়গা করে দিতে আজান আওয়াইসকে একাদশের বাইরে যেতে হতে পারে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রান করেছিলেন বাবর। দুই ফিফটির সাহায্যে দুই টেস্টে করেছিলেন ১৯৩ রান, আউট হয়েছিলেন মাত্র দুবার।
ইংল্যান্ডের মাটিতেও বাবরের রেকর্ড বেশ ভালো। ছয় ইনিংসে তিনটি ফিফটি করেছেন তিনি, ব্যাটিং গড় ৬৫.৭৫। আর ইংল্যান্ডের বিপক্ষে ১৪ ইনিংসে তাঁর গড় ৫৩.৮৩; সাতবার পঞ্চাশ বা তার বেশি রান করেছেন।
লর্ডসে ফিরলে অধিনায়ক হিসেবেই মাঠে নামবেন বাবর। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে তাঁকে আবার পাকিস্তানের টেস্ট অধিনায়ক করা হয়েছিল। ইংল্যান্ডের মাটিতে এবারই প্রথম পাকিস্তানকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাবেন তিনি।
হেডিংলির বড় হারের পর পাকিস্তানের সামনে ঘুরে দাঁড়ানোর কঠিন চ্যালেঞ্জ। সেই লড়াইয়ে বাবরের প্রত্যাবর্তন দলটির জন্য কতটা পার্থক্য গড়ে দিতে পারে, সেটিই এখন দেখার বিষয়।















