Image

মেসিকে সর্বকালের সেরা মানতে আপত্তি থাকলে ফুটবলই বোঝেন না: জিদান

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 7 ঘন্টা আগেআপডেট: 1 ঘন্টা আগে
মেসিকে সর্বকালের সেরা মানতে আপত্তি থাকলে ফুটবলই বোঝেন না: জিদান

মেসিকে সর্বকালের সেরা মানতে আপত্তি থাকলে ফুটবলই বোঝেন না: জিদান

মেসিকে সর্বকালের সেরা মানতে আপত্তি থাকলে ফুটবলই বোঝেন না: জিদান

লিওনেল মেসিকে সর্বকালের সেরা ফুটবলার (GOAT) হিসেবে মানতে যাদের এখনো দ্বিধা আছে, তাদের নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন জিনেদিন জিদান। ফরাসি ফুটবল কিংবদন্তির মতে, মেসির শ্রেষ্ঠত্ব নিয়ে সন্দেহ থাকলে সেই ব্যক্তি আসলে ফুটবলই বোঝেন না।

২০২৫-২৬ মৌসুমে ইন্টার মায়ামির হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের পর মেসি আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। ক্লাবটির হয়ে ৪৯ ম্যাচে ৪৫ গোল ও ৩০ অ্যাসিস্টের অসাধারণ পরিসংখ্যান গড়েছেন আর্জেন্টাইন তারকা। এরপর ২০২৬ বিশ্বকাপেও আর্জেন্টিনাকে নেতৃত্ব দিয়ে ফাইনালের পথে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি এবং করেন ৮ গোল।

দুর্দান্ত এই পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের ব্যালন ডি’অরের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকাতেও জায়গা করে নিয়েছেন মেসি।

মেসির এমন ধারাবাহিক পারফরম্যান্সে মুগ্ধ জিদান। তাঁর মতে, বয়স ৩৯ পেরিয়েও বিশ্বের সেরা ফুটবলারদের কাতারে থাকা মেসির জন্যই বিশেষ এক অর্জন।

জিদান বলেন, “আমি হলে মেসিকে ১০০ বার ভোট দিতাম। আমার মনে হয়, মানুষ এখনো বুঝতে পারছে না—৩৯ বছর বয়সেও বিশ্বের সেরা ফুটবলারদের তালিকায় থাকা কতটা অবিশ্বাস্য ব্যাপার।”

মেসি আবারও ব্যালন ডি’অর জিতলে তাতেও অবাক হবেন না জিদান। বরং আর্জেন্টাইন তারকার শ্রেষ্ঠত্ব নিয়ে তাঁর অবস্থান একেবারেই পরিষ্কার।

“মেসি যদি আবার এই পুরস্কার জেতে, তাতে আমি বিন্দুমাত্র অবাক হবো না। যার মনে এখনো ‘সর্বকালের সেরা’ নিয়ে সন্দেহ আছে, সত্যি বলতে ফুটবল সমাজে তার কোনো স্থান থাকা উচিত নয়,” বলেন জিদান।

নিজের দেশের সবচেয়ে বড় তারকা কিলিয়ান এমবাপ্পের চেয়েও মেসিকেই এগিয়ে রাখছেন ফরাসি ফুটবলের এই কিংবদন্তি। ৩৯ বছর বয়সেও মেসির পারফরম্যান্সের ধারাবাহিকতা এবং সর্বোচ্চ পর্যায়ে তাঁর প্রভাব জিদানের কাছে বিস্ময়কর।

ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা কে—এই বিতর্কে তাই নিজের অবস্থান পরিষ্কার করে দিলেন জিদান। তাঁর চোখে, মেসির শ্রেষ্ঠত্ব নিয়ে নতুন করে প্রশ্ন তোলার সুযোগই নেই।

Details Bottom
Details ad One
Details Two
Details Three