Image

ব্যালন ডি’অর জিতবেন পিএসজির কেউ, দেম্বেলের পছন্দের শীর্ষ তিনে এমবাপ্পে

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 দিন আগেআপডেট: 1 সেকেন্ড আগে
ব্যালন ডি’অর জিতবেন পিএসজির কেউ, দেম্বেলের পছন্দের শীর্ষ তিনে এমবাপ্পে

ব্যালন ডি’অর জিতবেন পিএসজির কেউ, দেম্বেলের পছন্দের শীর্ষ তিনে এমবাপ্পে

ব্যালন ডি’অর জিতবেন পিএসজির কেউ, দেম্বেলের পছন্দের শীর্ষ তিনে এমবাপ্পে

এবারের ব্যালন ডি’অর কার হাতে উঠবে, তা নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়ে গেছে। সেই আলোচনায় এবার নিজের ভবিষ্যদ্বাণী জানালেন বর্তমান ব্যালন ডি’অরজয়ী ও পিএসজির তারকা ফরোয়ার্ড উসমান দেম্বেলে। তাঁর বিশ্বাস, এবারও ফ্রান্সের ক্লাব পিএসজির কোনো একজন খেলোয়াড়ের হাতেই উঠবে ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কারটি।

গতকাল ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফরাসি ফুটবল ম্যাগাজিন ‘ফ্রান্স ফুটবল’। সেই তালিকায় জায়গা পেয়েছেন দেম্বেলেও। আগামী ২৬ অক্টোবর লন্ডনে এবারের ব্যালন ডি’অর বিজয়ীর নাম ঘোষণা করা হবে।

পুরস্কার ঘোষণার আগে সম্ভাব্য বিজয়ী নিয়ে আলোচনা ও ভবিষ্যদ্বাণী অবশ্য নতুন কিছু নয়। এবার সেই আলোচনায় যোগ দিয়ে দেম্বেলে সরাসরি জানিয়ে দিয়েছেন, তাঁর চোখে পিএসজির কোনো একজন খেলোয়াড়ই পুরস্কারটি জিতবেন।

দেম্বেলে বলেন, ‘আমার মনে হয় না, ট্রফিটি নিয়ে পূর্বানুমান করা খুব কঠিন। আমার মনে হয়, পিএসজির কোনো খেলোয়াড়ের হাতেই পুরস্কারটি থাকবে।’

নিজের পছন্দের সেরা তিন খেলোয়াড়ের নামও জানিয়েছেন ২৯ বছর বয়সী এই ফরাসি ফরোয়ার্ড। তবে কোনো নির্দিষ্ট ক্রমে নয়। তাঁর তালিকায় রয়েছেন পিএসজির ফরোয়ার্ড খিচা কাভারেইস্কা, ইংলিশ তারকা হ্যারি কেইন এবং ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে

নিজেকে সম্ভাব্য বিজয়ীদের তালিকায় রাখেননি দেম্বেলে। এ বিষয়ে তাঁর মন্তব্য, ‘আমার শীর্ষ তিন? কোনো নির্দিষ্ট ক্রম নয়। খিচা কাভারেইস্কা, হ্যারি কেইন—দুজনেই দুর্দান্ত মৌসুম কাটিয়েছে। এরপর এমবাপ্পে। আর আমি? না, এই তালিকায় নিজেকে রাখতে পারি না। আমি কখনোই নিজেকে ভোট দিই না।’

তবে নিজের নাম বাদ দিলেও এবারের ব্যালন ডি’অরের অন্যতম বড় দাবিদার দেম্বেলেই। গত মৌসুমে পিএসজির হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন তিনি। ফরাসি ক্লাবটির লিগ, চ্যাম্পিয়নস লিগ, উয়েফা সুপার কাপসহ একাধিক শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এই ফরোয়ার্ড।

সব প্রতিযোগিতা মিলিয়ে দেম্বেলের ব্যক্তিগত পরিসংখ্যানও ছিল নজরকাড়া—২৫ গোলের পাশাপাশি করেছেন ১৩টি অ্যাসিস্ট

এবার ব্যালন ডি’অর জিতলে দেম্বেলের হাতে টানা দ্বিতীয়বারের মতো পুরস্কারটি উঠবে। তবে তাঁর নিজের ভবিষ্যদ্বাণী সত্যি হলে, পিএসজির আরেক তারকার হাতেও উঠতে পারে ফুটবলের এই সোনালি ট্রফি।

Details Bottom
Details ad One
Details Two
Details Three