Image

সংখ্যায় অনন্য শেন ওয়ার্ন: রেকর্ডের আয়নায় লেগ স্পিনের রাজা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 ঘন্টা আগেআপডেট: 2 মিনিট আগে
সংখ্যায় অনন্য শেন ওয়ার্ন: রেকর্ডের আয়নায় লেগ স্পিনের রাজা

সংখ্যায় অনন্য শেন ওয়ার্ন: রেকর্ডের আয়নায় লেগ স্পিনের রাজা

সংখ্যায় অনন্য শেন ওয়ার্ন: রেকর্ডের আয়নায় লেগ স্পিনের রাজা

পরিসংখ্যান দিয়ে কি আর শেন ওয়ার্নকে পুরোপুরি মাপা যায়? জাদুকরি লেগ স্পিন, বলের টার্ন আর উইকেটের নাটকীয়তা কোনো অঙ্কের খাঁচায় ধরা পড়ে না। তবুও কিছু মাইলফলক স্পষ্ট করে দেয়—তিনি কেন অনন্য, কেন ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরাদের একজন। ২০২২ সালে মাত্র ৫২ বছর বয়সে না-ফেরার দেশে চলে যাওয়া ওয়ার্নের জন্মদিনে এক নজরে দেখে নেওয়া যাক তাঁর ক্যারিয়ারের স্মরণীয় কিছু পরিসংখ্যান:

  • ১০০১: আন্তর্জাতিক ক্রিকেটে ওয়ার্নের মোট শিকার। তাঁর চেয়ে বেশি উইকেট রয়েছে কেবল মুত্তিয়া মুরালিধরনের (১৩৪৭)। ২০০৭ সালে সিডনিতে ক্যারিয়ারের বিদায়ী টেস্টেই চার অঙ্কের এই জাদুকরি চূড়া স্পর্শ করেন তিনি।

  • ৭০৮: টেস্ট ক্রিকেটে ওয়ার্নের উইকেটের সংখ্যা, যা মুরালিধরনের (৮০০) পর দ্বিতীয় সর্বোচ্চ। ইতিহাসের প্রথম বোলার হিসেবে ৬০০ ও ৭০০ উইকেটের মাইলফলকে পৌঁছেছিলেন তিনি।

  • ৩৭: টেস্টের এক ইনিংসে ৫ বা তদূর্ধ্ব উইকেট নিয়েছেন ৩৭ বার (শীর্ষে থাকা মুরালিধরনের সংগ্রহ ৬৭ বার)। পাশাপাশি টেস্ট ম্যাচে ১০ বা তার বেশি উইকেট নেওয়ার কীর্তি রয়েছে ১০ বার।

  • ২১: ব্যাটসম্যানকে ‘কট অ্যান্ড বোল্ড’ করার নজির ২১ বার, যা ড্যানিয়েল ভেট্টোরির সঙ্গে যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ। ওপরে আছেন কেবল অনিল কুম্বলে ও মুরালিধরন (৩৫)।

  • ১৭৬১: টেস্টে করা মোট মেডেন ওভার। টেস্ট ইতিহাসে কোনো রান না দিয়ে ওভার শেষ করার তালিকায় তিনি দ্বিতীয়; শীর্ষে থাকা মুরালিধরনের মেডেন ওভার ১৭৯৪টি।

  • ৮: ২০০২ সালে কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজের শততম টেস্টে নিয়েছিলেন ৮ উইকেট, যা শততম টেস্টে কোনো বোলারের দ্বিতীয় সেরা ম্যাচ ফিগার (শীর্ষে মুরালিধরনের ৯ উইকেট)।

  • ১৯৫: টেস্টে কোনো একটি নির্দিষ্ট দলের বিপক্ষে সর্বোচ্চ উইকেটের বিশ্বরেকর্ড। ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজে ওয়ার্ন একাই শিকার করেছিলেন ১৯৫টি উইকেট; দ্বিতীয় স্থানে থাকা গ্লেন ম্যাকগ্রার উইকেট ১৫৭টি।

  • ১৩৮: টেস্টের চতুর্থ ইনিংসে ওয়ার্নের উইকেট সংখ্যা ১৩৮। ম্যাচের শেষ ইনিংসে এত উইকেট আর কারও নেই—এমনকি মুরালিধরন (১০৬) বা ম্যাকগ্রাও (১০৩) তাঁর চেয়ে পিছিয়ে। ১৯৯৪ সালে ব্রিসবেনে ইংল্যান্ডের বিপক্ষে ৭১ রানে ৮ উইকেট নেওয়ার ক্যারিয়ার সেরা বোলিংটিও এসেছিল চতুর্থ ইনিংসে।

  • ১০২: টেস্টে ব্যাটসম্যানদের ১০২ বার শূন্য রানে ফিরিয়েছেন। মুরালিধরনের সঙ্গে যৌথভাবে এটি দ্বিতীয় সর্বোচ্চ (শীর্ষে ম্যাকগ্রার ১০৪টি)।

  • ৯৬: ২০০৫ সালে এক পঞ্জিকাবর্ষে টেস্টে নিয়েছিলেন ৯৬ উইকেট, যা এক বছরে কোনো বোলারের সর্বোচ্চ উইকেটের রেকর্ড।

  • ৪০: ২০০৫ সালের ঐতিহাসিক অ্যাশেজে ৫ ম্যাচের সিরিজে নিয়েছিলেন ৪০ উইকেট, যা এক অ্যাশেজ সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ (১৯৫৬ সালে জিম লেকারের শিকার ছিল ৪৯টি)।

  • ১৪৪০ ও ২১৯৬: অভিষেকের পর দ্রুততম সময়ে ২০০ উইকেট (১৪৪০ দিন) এবং দ্রুততম সময়ে ৩০০ উইকেট (২১৯৬ দিন) নেওয়ার রেকর্ড দুটি ওয়ার্নের দখলেই।

  • ২৮: মাত্র ২৮ বছর ১১৪ দিন বয়সে ৩০০ উইকেটের মাইলফলকে পৌঁছান। ইতিহাসের ৩০ জন ৩০০ উইকেট শিকারির মধ্যে তিনি দ্বিতীয় সর্বকনিষ্ঠ (সর্বকনিষ্ঠ ভারতের কপিল দেব)।

  • ১২৫: টেস্টে ফিল্ডার হিসেবে তালুবন্দী করেছেন ১২৫টি ক্যাচ। ইয়ান বোথামের পর ইতিহাসের মাত্র দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে ৩০০ উইকেট ও ১০০ ক্যাচের অনন্য ‘ডাবল’ অর্জন করেন ওয়ার্ন।

  • ১৭: টেস্ট ক্যারিয়ারে ১৭ বার ম্যাচসেরার পুরস্কার জিতেছেন, যা ওয়াসিম আকরামের সঙ্গে যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ (সামনে কেবল জ্যাক ক্যালিস—২৩ ও মুরালিধরন—১৯)।

  • ৩১৫৪: টেস্টে কোনো সেঞ্চুরি ছাড়া সর্বোচ্চ রানের রেকর্ড। দুইবার নব্বইয়ের ঘরে আউট হন—২০০১ সালে পার্থে নিউজিল্যান্ডের বিপক্ষে ৯৯ রানে এবং ২০০৫ সালে ম্যানচেস্টারে ৯০ রানে।

  • ২৯৩: ওয়ানডে ক্রিকেটে ওয়ার্নের শিকার ২৯৩ উইকেট। অস্ট্রেলিয়ার পক্ষে যা ব্রেট লি (৩৮০) ও গ্লেন ম্যাকগ্রার (৩৮১) পর তৃতীয় সর্বোচ্চ।

  • ৩৭৩: আট নম্বরে বা তার নিচে ব্যাট করতে নেমে টেস্টে মেরেছেন ৩৭৩টি বাউন্ডারি (৩৩৭টি চার ও ৩৬টি ছক্কা), যা টেল-এন্ডার হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ (শীর্ষে ভেট্টোরির ৪৫৪টি)।

  • ৩৪: টেস্টে ৩৪ বার শূন্য রানে আউট হয়েছেন তিনি; ব্যাটারদের মধ্যে যা চতুর্থ সর্বোচ্চ।

  • ৪ (টানা ইনিংস): ২০০৪ সালে ডোপিংয়ের এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে টানা ৪ ইনিংসে ৫ উইকেট নেওয়ার অনন্য কীর্তি গড়েন (গল টেস্টে ৫/১১৬ ও ৫/৪৩; ক্যান্ডি টেস্টে ৫/৬৫ ও ৫/৯০)।

  • ৪ (বিশ্বকাপ ফাইনাল): ১৯৯৯ বিশ্বকাপ ফাইনালে লর্ডসে পাকিস্তানের বিপক্ষে ৩৩ রানে ৪ উইকেট নিয়ে ফাইনালের ম্যাচসেরা হন। এটি বিশ্বকাপের ফাইনালে কোনো স্পিনারের সেরা বোলিং ফিগার। সেবার টুর্নামেন্টে ২০ উইকেট নিয়ে যৌথভাবে সর্বোচ্চ শিকারিও ছিলেন তিনি।

  • শেন ওয়ার্ন মানেই চনমনে কিছু

  • ৩: টেস্টে হ্যাটট্রিক করা ইতিহাসের তিন লেগ স্পিনারের একজন ওয়ার্ন। ১৯৯৪ সালে মেলবোর্নে ইংল্যান্ডের বিপক্ষে এই কীর্তি গড়েন তিনি (বাকি দুজন জিম ম্যাথুজ ও অলক কাপালি)।

Details Bottom
Details ad One
Details Two
Details Three