Image

হাতাহাতির ঘটনায় কুশল মেন্ডিসের কোচের মৃত্যু

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 ঘন্টা আগেআপডেট: 1 ঘন্টা আগে
হাতাহাতির ঘটনায় কুশল মেন্ডিসের কোচের মৃত্যু

হাতাহাতির ঘটনায় কুশল মেন্ডিসের কোচের মৃত্যু

হাতাহাতির ঘটনায় কুশল মেন্ডিসের কোচের মৃত্যু

শ্রীলঙ্কার ক্রিকেটে পরিচিত কোচ ও কিউরেটর সুমিথ ফার্নান্দোর আকস্মিক মৃত্যুতে শোক নেমে এসেছে। দেশটির উইকেটকিপার–ব্যাটসম্যান কুশল মেন্ডিসসহ অনেক তরুণ ক্রিকেটারকে গড়ে তোলা ৬২ বছর বয়সী এই কোচ খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষ থামাতে গিয়ে আহত হয়ে মারা গেছেন।

কলম্বোর ব্লুমফিল্ড ক্রিকেট অ্যান্ড অ্যাথলেটিক ক্লাবে গত ৮ আগস্ট ঘটনাটি ঘটে। ওই ঘটনার পর গুরুতর আহত ফার্নান্দোকে দ্রুত কলম্বোর ন্যাশনাল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার তাঁর মৃত্যু হয়।

স্কুল ক্রিকেটেও দীর্ঘদিন মেন্টর হিসেবে কাজ করেছেন ফার্নান্দো। তাঁর তত্ত্বাবধানেই বেড়ে ওঠেন কুশল মেন্ডিস। শ্রীলঙ্কার ক্রিকেটে তরুণ প্রতিভা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর।

ভারতীয় বার্তা সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, অনুশীলনরত একদল তরুণ ক্রিকেটার পানি নিতে গিয়ে দেখতে পান, ক্লাবে পানি সরবরাহ বন্ধ। এ নিয়ে খেলোয়াড়দের সঙ্গে ক্লাবের কর্মীদের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সেখানে থাকা কিউরেটর ফার্নান্দো বিষয়টি মীমাংসার চেষ্টা করেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, দুই খেলোয়াড়ের মধ্যে হাতাহাতি শুরু হলে ফার্নান্দোও আঘাত পান। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি। ঘটনায় ১৭ বছর বয়সী এক স্কুল ক্রিকেটারের জড়িত থাকার অভিযোগ উঠেছে।

শ্রীলঙ্কার সংবাদমাধ্যম শ্রীলঙ্কা মিররের প্রতিবেদনে জানানো হয়েছে, সিনেম্যান গার্ডেনস থানার পুলিশ ওই ১৭ বছর বয়সী ক্রিকেটারকে গ্রেপ্তার করেছে। ১১ আগস্ট তাকে কলম্বো ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালত তাকে ১৭ আগস্ট পর্যন্ত প্রবেশন ও শিশুকল্যাণ অধিদপ্তরের তত্ত্বাবধানে রাখার নির্দেশ দিয়েছেন।

প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন ওই ক্রিকেটারসহ কয়েকজন খেলোয়াড় মাঠে অনুশীলনের সময় পানি খেতে একটি ট্যাপের কাছে যান। সেখানে পানি না থাকায় ক্লাবের এক কর্মীর সঙ্গে তাঁদের বিরোধ বাধে। অভিযোগ রয়েছে, ওই কর্মী ১৭ বছর বয়সী ক্রিকেটারকে মারতে উদ্যত হলে সে পাল্টা আঘাত করে। সেই সংঘর্ষ থামাতে গিয়ে আঘাত পান সুমিথ ফার্নান্দো।

তাঁর মৃত্যু শ্রীলঙ্কার ক্রিকেটে তৈরি করেছে গভীর শূন্যতা। বিশেষ করে তরুণ ক্রিকেটারদের গড়ে তোলায় দীর্ঘদিন কাজ করা এই কোচের এমন মর্মান্তিক পরিণতি দেশটির ক্রিকেটাঙ্গনে ব্যাপক শোকের জন্ম দিয়েছে।

Details Bottom
Details ad One
Details Two
Details Three