Image

পারভেজের আরেক ফাইফারে মালয়েশিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ অনূর্ধ্ব-২৩

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 ঘন্টা আগেআপডেট: 42 মিনিট আগে
পারভেজের আরেক ফাইফারে মালয়েশিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ অনূর্ধ্ব-২৩

পারভেজের আরেক ফাইফারে মালয়েশিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ অনূর্ধ্ব-২৩

পারভেজের আরেক ফাইফারে মালয়েশিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ অনূর্ধ্ব-২৩

উদ্বোধনী জুটিতে ৮৯ রান তুলে দারুণ শুরু করেছিল মালয়েশিয়া। কিন্তু সেই ভিতও শেষ পর্যন্ত কাজে লাগেনি। শেখ পারভেজের দুর্দান্ত বোলিং আর আহরার আমিন–দেবাশিস সরকারের ম্যাচজয়ী জুটিতে দ্বিতীয় ওয়ানডেতে ৩ উইকেটের জয় তুলে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে অপ্রতিরোধ্য লিড নিয়ে এক ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত করেছে স্বাগতিকরা।

রাজধানীর বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে মালয়েশিয়া দুর্দান্ত সূচনা পায়। আসলাম খান মালিক ও সাইফ উল্লাহ মালিকের উদ্বোধনী জুটিতে আসে ৮৯ রান। তবে সাইফকে ২৫ রানে বোল্ড করে জুটি ভাঙেন শেখ পারভেজ, আর সেখান থেকেই ম্যাচের মোড় ঘুরে যায়।

একপ্রান্ত আগলে রেখে আসলাম সেঞ্চুরি করলেও অন্য প্রান্তে নিয়মিত উইকেট হারাতে থাকে মালয়েশিয়া। শেষ পর্যন্ত ১০৭ বলে ঠিক ১০০ রান করে নবম ব্যাটার হিসেবে আউট হন তিনি। তাঁর উইকেটটিও নেন পারভেজ, যা ছিল এই ম্যাচে তাঁর পঞ্চম শিকার। ৮ ওভারে মাত্র ২৩ রান দিয়ে ৫ উইকেট নিয়ে টানা দ্বিতীয় ম্যাচে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন এই তরুণ পেসার।

১৭৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশও শুরুতে বড় চাপে পড়ে। মাত্র ৫৮ রানেই হারিয়ে ফেলে ৫ উইকেট। সেখান থেকে দলকে ঘুরে দাঁড় করান আহরার আমিন ও দেবাশিস সরকার। ষষ্ঠ উইকেটে দুজন মিলে গড়েন ৯২ রানের গুরুত্বপূর্ণ জুটি।

দেবাশিস ৪১ বলে ৫ চার ও ৪ ছক্কায় ৫৮ রান করে আউট হলেও অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন আহরার। ৭৬ বলে ৫৭ রানের দায়িত্বশীল ইনিংসে ৩১.৫ ওভারেই ৩ উইকেটের জয় নিশ্চিত করে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল।

সংক্ষিপ্ত স্কোর

মালয়েশিয়া:৩৮ ওভারে ১৭৬ (আসলাম ১০০, সাইফ ২৫; পারভেজ ৫/২৩)

বাংলাদেশ অনূর্ধ্ব-২৩: ৩১.৫ ওভারে ১৭৭/৭ (দেবাশিস ৫৮, আহরার ৫৭*, ইকবাল ২৬)

ফল:বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল ৩ উইকেটে জয়ী

সিরিজ: বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল ২-০ ব্যবধানে এগিয়ে, সিরিজ নিশ্চিত

ম্যান অব দ্য ম্যাচ: শেখ পারভেজ

Details Bottom
Details ad One
Details Two
Details Three