বিশ্বকাপের নিষেধাজ্ঞায় বড় স্বস্তি, প্রীতি ম্যাচেও শাস্তি কাটাতে পারবেন আর্জেন্টিনার চারজন
- 1
রুবেলের ঘূর্ণিতে নর্দান টেরিটরিকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ এইচপি
- 2
দিনুশার দেয়ালে থেমে গেল ভারতের জয়, কলম্বোতে ‘টেস্ট ক্রিকেটই জিতেছে’
- 3
বার্সেলোনায় রদ্রির স্বপ্নের অভিষেক, অ্যাথলেটিক বিলবাওকে ২-০ গোলে হারাল ফ্লিকের দল
- 4
বিশ্বকাপের নিষেধাজ্ঞায় বড় স্বস্তি, প্রীতি ম্যাচেও শাস্তি কাটাতে পারবেন আর্জেন্টিনার চারজন
- 5
ইমরানের ছেলেদের সাক্ষাৎকার প্রচার, স্কাই স্পোর্টসের বিরুদ্ধে পিসিবির অভিযোগ

বিশ্বকাপের নিষেধাজ্ঞায় বড় স্বস্তি, প্রীতি ম্যাচেও শাস্তি কাটাতে পারবেন আর্জেন্টিনার চারজন
বিশ্বকাপের নিষেধাজ্ঞায় বড় স্বস্তি, প্রীতি ম্যাচেও শাস্তি কাটাতে পারবেন আর্জেন্টিনার চারজন
বিশ্বকাপ ফাইনালের পর মাঠের সংঘর্ষের ঘটনায় নিষেধাজ্ঞা পাওয়া আর্জেন্টিনার চার সদস্যের জন্য স্বস্তির খবর এসেছে। লিয়ান্দ্রো পারেদেস, নাহুয়েল মলিনা, থিয়াগো আলমাদা ও সহকারী কোচ রবার্তো আয়ালার নিষেধাজ্ঞা এখন শুধু বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে নয়, প্রীতি ম্যাচেও কার্যকর করা যাবে।
আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) আবেদন অনুমোদন করেছে ফিফার ডিসিপ্লিনারি কমিটি। এর ফলে আন্তর্জাতিক ‘এ’ শ্রেণির প্রীতি ম্যাচেও এই চারজন তাঁদের নিষেধাজ্ঞার ম্যাচগুলো কাটাতে পারবেন।
বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে ম্যাচের পর সংঘর্ষে জড়ানোর ঘটনায় পারেদেসকে ১০ ম্যাচ এবং মলিনাকে ৭ ম্যাচ নিষিদ্ধ করা হয়েছিল। থিয়াগো আলমাদার নিষেধাজ্ঞা ১ ম্যাচের। আর দানি ওলমোকে ঘুষি মারার ঘটনায় সহকারী কোচ আয়ালাকে ৩ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়।
এর আগে এএফএ ফিফার কাছে আবেদন করেছিল, এসব নিষেধাজ্ঞা যেন বিশ্বকাপ বাছাইপর্বের পাশাপাশি আন্তর্জাতিক প্রীতি ম্যাচেও কার্যকর করার সুযোগ দেওয়া হয়। সেই আবেদনে সাড়া দিয়েছে ফিফা।
চলতি বছরে এখনো দুটি আন্তর্জাতিক উইন্ডো বাকি। ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবরের উইন্ডোতে সর্বোচ্চ চারটি এবং ৯ থেকে ১৭ নভেম্বরের উইন্ডোতে সর্বোচ্চ দুটি ম্যাচ খেলতে পারবে আর্জেন্টিনা। ফলে দলটি যদি সর্বোচ্চ ছয়টি ম্যাচ খেলে, পারেদেস ও মলিনার নিষেধাজ্ঞার বড় অংশই আগামী দুই উইন্ডোতে শেষ হয়ে যেতে পারে।
তবে এখানেই থামছে না এএফএ। নিষেধাজ্ঞার বিস্তারিত কারণ জানার পর ফিফার আপিল কমিটিতে আবেদন করার প্রস্তুতি নিচ্ছে তারা। প্রয়োজন হলে আন্তর্জাতিক ক্রীড়া সালিসি আদালতেও (সিএএস) যাওয়ার কথা জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন।
এএফএর আইনজীবী আন্দ্রেস ‘প্যাটন’ উরিচ আগেই দাবি করেছিলেন, পারেদেস, মলিনা ও আয়ালার শাস্তি তাঁদের অপরাধের তুলনায় বেশি। পারেদেসের ১০ ম্যাচের নিষেধাজ্ঞার প্রসঙ্গে তিনি ২০১৪ বিশ্বকাপে জর্জিও কিয়েল্লিনিকে কামড় দেওয়ার ঘটনায় লুইস সুয়ারেজের পাওয়া ৯ ম্যাচের নিষেধাজ্ঞার উদাহরণও টেনেছিলেন। তবে আলমাদার এক ম্যাচের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিলের সুযোগ নেই বলে জানিয়েছেন তিনি।
ফিফার সর্বশেষ সিদ্ধান্তে তাই আর্জেন্টিনা শিবিরে আপাতত স্বস্তি ফিরেছে। নিষেধাজ্ঞা পুরোপুরি বাতিল না হলেও প্রীতি ম্যাচে তা কাটানোর সুযোগ পাওয়ায় গুরুত্বপূর্ণ বাছাইপর্বের ম্যাচগুলোতে পারেদেস ও মলিনাদের না থাকার শঙ্কা অনেকটাই কমেছে।















