Image

ইমরানের ছেলেদের সাক্ষাৎকার নিয়ে পিসিবির হুমকি, কিছুই জানতেন না পাকিস্তানের কোচ-খেলোয়াড়েরা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 4 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
ইমরানের ছেলেদের সাক্ষাৎকার নিয়ে পিসিবির হুমকি, কিছুই জানতেন না পাকিস্তানের কোচ-খেলোয়াড়েরা

ইমরানের ছেলেদের সাক্ষাৎকার নিয়ে পিসিবির হুমকি, কিছুই জানতেন না পাকিস্তানের কোচ-খেলোয়াড়েরা

ইমরানের ছেলেদের সাক্ষাৎকার নিয়ে পিসিবির হুমকি, কিছুই জানতেন না পাকিস্তানের কোচ-খেলোয়াড়েরা

ইমরান খানের দুই ছেলে সুলাইমান ও কাসিমের সাক্ষাৎকার স্কাই স্পোর্টসে প্রচার করা নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) মধ্যে তৈরি হওয়া উত্তেজনা সম্পর্কে কিছুই জানতেন না পাকিস্তান দলের প্রধান কোচ সরফরাজ আহমেদ ও তাঁর খেলোয়াড়েরা। লর্ডস টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে এমনটাই জানিয়েছেন পাকিস্তানের কোচ।

লর্ডসে দ্বিতীয় টেস্টের প্রথম দিনের লাঞ্চ বিরতিতে স্কাই স্পোর্টস প্রচার করে পাকিস্তানের সাবেক অধিনায়ক ও প্রধানমন্ত্রী ইমরান খানের দুই ছেলে সুলাইমান ও কাসিমের সাক্ষাৎকার। সাবেক ইংল্যান্ড অধিনায়ক ও বর্তমান স্কাই স্পোর্টসের ধারাভাষ্যকার মাইকেল আথারটন নেওয়া ওই সাক্ষাৎকারে বাবার চিকিৎসা ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তাঁরা।

ইমরান ২০২৩ সাল থেকে কারাগারে আছেন। তাঁর শারীরিক অবস্থা নিয়ে সাম্প্রতিক সময়ে উদ্বেগ আরও বেড়েছে। দুই ছেলেও বাবার যথাযথ চিকিৎসা নিশ্চিত করার দাবি জানিয়ে আসছেন।

সাক্ষাৎকারটি প্রচারের আগে এ নিয়ে স্কাই স্পোর্টসের সঙ্গে যোগাযোগ করে পিসিবি। এমনকি সাক্ষাৎকারটি সম্প্রচার করা হলে লর্ডস টেস্ট ও সিরিজের বাকি অংশে পাকিস্তান দল না খেলার কথা ভেবেছিল বলেও জানা যায়। পরে অবশ্য সাক্ষাৎকারটি প্রচারিত হয় এবং লাঞ্চ বিরতির পর পাকিস্তানের খেলোয়াড়েরা যথাসময়েই মাঠে ফেরেন।

তবে পুরো ঘটনা সম্পর্কে পাকিস্তান দলের কোচ ও খেলোয়াড়েরা অবগত ছিলেন না। দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে সরফরাজকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি কিছুই জানি না। শুধু ম্যাচেই মনোযোগ দিচ্ছি। আপনারা কি ওই সাক্ষাৎকারের কথা বলছেন? সাক্ষাৎকার সম্পর্কে আমরা কিছু জানি না।’

প্রথম দিনের লাঞ্চের পর পাকিস্তানের খেলোয়াড়েরা মাঠে ফিরবেন কি না, তা নিয়ে কোনো অনিশ্চয়তা ছিল কি না—এমন প্রশ্নের জবাবে সাবেক এই উইকেটকিপার বলেন, ‘সবকিছু ঠিকঠাক আছে। তখন আমরা দুপুরের খাবার খাচ্ছিলাম।’

সাক্ষাৎকারটি নিয়ে তৈরি হওয়া পরিস্থিতিতে ইসিবিও ব্রিটিশ পররাষ্ট্র, কমনওয়েলথ ও ডেভেলপমেন্ট অফিসের কাছ থেকে সরকারি পরামর্শ নিয়েছিল বলে জানা গেছে। পাকিস্তানে ম্যাচটির সরকারি সম্প্রচারকারী পিটিভি স্কাই স্পোর্টসের ফুটেজ ব্যবহার করলেও ইমরানের ছেলেদের সাক্ষাৎকারটি প্রচার করেনি।

ইমরানের ছেলে দুজনের সাক্ষাৎকারে তাঁদের বাবার চিকিৎসা ও নিরাপত্তা নিয়ে উদ্বেগের পাশাপাশি এ বিষয়ে ব্রিটিশ সরকারের ভূমিকারও সমালোচনা করা হয়।

এদিকে এই ঘটনা নতুন করে মনে করিয়ে দিয়েছে ২০০৬ সালের ওভাল টেস্টের ঘটনাকেও। বল বিকৃতির অভিযোগ নিয়ে ইংল্যান্ডের সঙ্গে সেই ম্যাচে চা-বিরতির পর মাঠে নামতে অস্বীকৃতি জানিয়েছিল পাকিস্তান। পরে ম্যাচে পাকিস্তানকে পরাজিত ঘোষণা করা হয়। টেস্ট ইতিহাসে কোনো দল মাঠে নামতে অস্বীকৃতি জানিয়ে পরাজিত হওয়ার একমাত্র ঘটনা সেটিই।

Details Bottom
Details ad One
Details Two
Details Three